সেন্টমার্টিন নিয়ে বিএনপির বক্তব্য দায়িত্বজ্ঞান হীন: কাদের

আপডেট : ১৬ জুন ২০২৪, ০১:৪৬ পিএম

‘নতজানু পররাষ্ট্রনীতির কারণে সেন্টমার্টিন ইস্যু নিয়ে আওয়ামী লীগ সরকার মিয়ানমারকে কিছু বলতে পারছে না’- বিএনপি নেতা মির্জা ফখরুল ইসলাম আলমগীরের এমন বক্তব্যকে দায়িত্বজ্ঞান হীন বলে মন্তব্য করেছেন সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

তিনি বলেন, সেন্টমার্টিন নিয়ে বিএনপি বিভ্রান্তিমূলক বক্তব্য দিচ্ছে। এ বিষয়ে সরকার নির্বিকার নয়। আক্রান্ত হলে জবাব দেবে বাংলাদেশ। তাই এখানে প্ররোচনা দেওয়া উচিত নয়।

রোববার বেলা সাড়ে ১১টার দিকের ধানমন্ডির বাংলাদেশ আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে সাংবাদিক সম্মেলনে এসব কথা বলেন তিনি। 

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, ইতিমধ্যে মিয়ানমার তাদের জাহাজ সরিয়ে নিয়েছে। এমনিতেই সারাবিশ্বে ‍যুদ্ধ। তাই আমরা গায়ে পড়ে কারো সঙ্গে যুদ্ধে লিপ্ত হবো না। যতোটুকু সম্ভব আলাপ-আলোচনার মাধ্যমে সমাধান করতে পারবো। 

আলোচনার দরজা এখনও খোলা আছে জানিয়ে তিনি বলেন, এর মাধ্যমে সমস্যা সমাধানে সরকার আগ্রহী। 

সংঘাতে জড়ানোর উসকানি রোহিঙ্গা অনুপ্রবেশের সময়ও ছিলো উল্লেখ করে সেতুমন্ত্রী বলেন, সামাজিক যোগাযোগ মাধ্যমে উসকানি ছড়ানো হচ্ছে। রোহিঙ্গাদের পাসপোর্ট দেওয়া হয়েছিলো বিএনপি আমলে।

সীমান্তে সেনাবাহিনীসহ দায়িত্বরতরা সতর্ক অবস্থায় আছে বলেও জানান ওবায়দুল কাদের।

তিনি বলেন, সরকারের বিরুদ্ধে আন্দোলনে ব্যর্থ বলেই বিএনপি সবাইকে সরিয়ে দিয়েছে। কিন্তু মূল দায় তারেক রহমানের। লন্ডন থেকে রিমোট কন্ট্রোলের মাধ্যমে কাউকে পদায়ন করছেন, কাউকে বাদ দিচ্ছেন। বিএনপির কমিটির গণ বিলুপ্তি তাদের আন্দোলনের ব্যর্থতার স্বীকৃতি।

একাত্তর/এসি
সরকার কোনো রাজনৈতিক দলের রাজনীতি জোর করে বন্ধ করতে চায় না, বরং আইনের মাধ্যমেই ফ্যাসিবাদী আওয়ামী লীগের রাজনৈতিক ভাগ্য নির্ধারণ হওয়া উচিত বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তিনি...
২০২৪ সালের জুলাই গণঅভ্যুত্থানে আন্দোলনকারীদের দমাতে তৎকালীন সরকারের পক্ষ থেকে স্নাইপার রাইফেল ব্যবহার করা হয়েছিলো বলে প্রমাণ পেয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত সংস্থা। এছাড়া...
কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ রাস্তায় নামলে সরকার ব্যবস্থা নেবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার বিষয়ক উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান।
প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা ও বিএনপির সিনিয়র যুগ্ম-মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী বলেছেন, কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগকে আবারও প্রাসঙ্গিক করার চেষ্টা হচ্ছে। জনগণকে নিয়ে তা প্রতিহত করা হবে। 
সিনিয়র সচিব আখতার আহমেদ বলেন, আইন সংশোধনের বিষয়টা আইনগত ব্যাপার। আমরা প্রস্তাব পাঠাবো স্থানীয় সরকার বিভাগকে। স্থানীয় সরকার বিভাগ যদি আমাদের প্রস্তাব উপযুক্ত মনে করেন তাহলে তারা সেভাবে ব্যবস্থা নিবেন।
মধ্যপ্রাচ্যে চলমান সংঘাত ও যুদ্ধ উত্তেজনা প্রশমনে ইরান ও যুক্তরাষ্ট্রকে আবার কূটনৈতিক আলোচনায় ফেরার আহ্বান জানিয়েছে পাকিস্তান ও কাতার। 
ভারতের মেডিকেল ভর্তি পরীক্ষা নিট (এনটিটি)- এর প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সরকারি বাসভবনের সামনে বিক্ষোভ কর্মসূচি পালন করতে গিয়ে আটক হয়েছেন লোকসভার বিরোধীদলীয়...
রোববার নিউ জার্সির রাতে লাল জার্সিতে দ্বিতীয় নক্ষত্র খোদাই করে বিশ্বজয়ের নতুন ইতিহাস লিখেছে স্পেন। তবে আর্জেন্টিনাকে অতিরিক্ত সময়ের ১-০ গোলে হারিয়ে ঐতিহাসিক বিশ্বজয়ের ঠিক ৪৮ ঘণ্টা আগে ঠিক কী ঘটেছিল...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর