নীতিনির্ধারকদের নিয়ে হঠাৎ বৈঠকে ওবায়দুল কাদের

আপডেট : ০৮ জুলাই ২০২৪, ০২:৫৭ পিএম

কোটাবিরোধীদের অবরোধ-ধর্মঘটের মধ্যেই সরকার ও দলের কয়েকজন নীতিনির্ধারককে নিয়ে বৈঠকে করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

সোমবার দুপুর ১২টায় ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার রাজনৈতিক কার্যালয়ে সংবাদ সম্মেলনে আসেন কাদের। এরপর হঠাৎ করেই বৈঠক করেন তিনি।

আওয়ামী লীগ সাধারণ সম্পাদকের সঙ্গে বৈঠকে যোগ দিয়েছেন আইনমন্ত্রী আনিসুল হক, শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী, তথ্য প্রতিমন্ত্রী মোহাম্মদ আলী আরাফাত, শিক্ষা প্রতিমন্ত্রী বেগম শামসুন্নাহার চাঁপা এবং দলের দপ্তর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া।

রুদ্ধদ্বার বৈঠকের বিষয় নিয়ে কিছু জানানো হয়নি। তবে কোটাবিরোধী আন্দোলন নিয়ে সেখানে আলোচনা হয়েছে বলে সূত্রের বরাতে সংবাদমাধ্যমে খবর বেরিয়েছে। 

এদিন সংবাদ সম্মেলন এসে কিছুটা সংক্ষিপ্ত করেন ওবায়দুল কাদের। এরপরই নিজের দপ্তর কক্ষে যান তিনি। সেখানে ছিলেন দুই মন্ত্রী-প্রতিমন্ত্রী। পরে যোগ দেন অন্যরাও। বৈঠক শেষ হয় দুপুর সোয়া দুইটার দিকে। 

আরবি
মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসনের শীর্ষ এক কর্মকর্তার সঙ্গে বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের ভার্চুয়াল বৈঠক অনুষ্ঠিত হয়েছে।
সাবেক সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরসহ ১৪ জনকে দেশত্যাগের নিষেধাজ্ঞার আদেশ দিয়েছেন ঢাকার একটি আদালত।
বাংলাদেশ জামায়াতে ইসলামীর একটি প্রতিনিধি দলের সঙ্গে অস্ট্রেলিয়ান হাইকমিশনার সুসান রাইলের বৈঠক অনুষ্ঠিত হয়েছে।
লন্ডনের বৈঠক জাতির জন্য ইতিবাচক, এটিকে প্রশ্নবিদ্ধ করে সামনের চলার পথে বিঘ্ন সৃষ্টি করা ঠিক হবে না বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী।
ঘনিষ্ঠ বন্ধুত্বের সুযোগ নিয়ে বন্ধুর স্ত্রীর মন চুরি, এরপর পরকীয়ার ফাঁদে ফেলে এক ছাদের নিচে সংসার পাতা- প্রেম আর বিশ্বাসের এই নাটকে শেষ পর্যন্ত রক্তের ছোপ লাগলো! ধুনটে বন্ধুর ওপর দীর্ঘদিনের জমানো...
টাঙ্গাইলের দেলদুয়ারে এক গৃহবধূকে (২৩) জোরপূর্বক অপহরণের পর দলবদ্ধ ধর্ষণের অভিযোগে করা মামলায় ৬ আসামির সবাইকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। পাশাপাশি দণ্ডপ্রাপ্ত প্রতিটি আসামিকে এক লাখ টাকা...
সকল ধর্মের মানুষকে একসঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে বাংলাদেশ গড়ে তোলার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। একই সঙ্গে ধর্মীয় পরিচয়ের ঊর্ধ্বে উঠে সবাইকে বাংলাদেশি হিসেবে বিবেচনা করার কথাও বলেন তিনি।...
বাংলাদেশের সাম্প্রতিক রাজনৈতিক পরিস্থিতি, ২০২৪ সালের জুলাই অভ্যুত্থান এবং পরবর্তীতে ২০২৬ সালের ফেব্রুয়ারিতে অনুষ্ঠিত সাধারণ নির্বাচনের পর দেশের সার্বিক পরিবেশ পর্যবেক্ষণ করে একটি বিস্তারিত ও...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর