ভারত থেকে শেখ হাসিনাকে ফিরিয়ে এনে বিচারের দাবি

আপডেট : ১৭ আগস্ট ২০২৪, ০৩:৫৭ পিএম

ভারত থেকে শেখ হাসিনাকে ফিরিয়ে এনে ছাত্র-জনতায় গণহত্যার দায়ে বিচারের দাবি উঠেছে জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দলের আলোচনা সভায়। একইসঙ্গে এতদিন গুম-খুনের সঙ্গে জড়িতদের বিচারের মুখোমুখি করারও দাবি ওঠে।

শনিবার জাতীয় প্রেসক্লাবে গণহত্যার নির্দেশদাতা শেখ হাসিনাকে দেশে এনে বিচার ও সন্ত্রাসী সংগঠন হিসেবে আওয়ামী লীগকে নিষিদ্ধ ঘোষণার দাবিতে ওই আলোচনা সভার আয়োজন করা হয়।

আলোচনা সভায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমেদ বলেন, মিয়ানমারের সেনাবাহিনী বাংলাদেশে অনুপ্রবেশ করলেও আওয়ামী লীগ সরকার নিশ্চুপ ছিলো, অথচ ছাত্র জনতার আন্দোলনে হেলিকপ্টার থেকে গুলি করে অনেক শিশুকে হত্যা করেছে। এতদিনে যত গুম খুন হয়েছে এর সাথে জড়িতদের বিচারের মুখোমুখি করতে হবে। শেখ হাসিনার নামে যে ক্যান্টনমেন্ট করা হয়েছে তা অবিলম্বে বাতিল করতে হবে।

তিনি বলেন, বাংলাদেশের তরুণ যুবকদের সামরিক প্রশিক্ষণ দেয়া হবে যাতে ভবিষ্যতে বহির্বিশ্বের আক্রমণ থেকে দেশকে রক্ষায় ভূমিকা রাখতে পারে। আওয়ামী লীগ প্রতিবেশী দেশের কাছে বাংলাদেশকে গোলাম বানিয়েছে। পুলিশকে পৃথিবীর নিকৃষ্ট বাহিনীতে পরিণত করেছে। পুলিশের মৃত্যুর জন্য শেখ হাসিনা দায়ী।

ভারতের উদ্দেশে হাফিজ উদ্দিন আহমেদ বলেন, প্রভু হবেন না, বাংলাদেশের বন্ধু হতে ভারতের আহ্বান জানাই । বিএনপি ক্ষমতায় গেলে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক স্থাপন করবে। গণহত্যার দায়ে শেখ হাসিনার বিচার হবে, ভারতের কাছে আহ্বান বন্ধুত্বপূর্ণ সম্পর্ক চাইলে শেখ হাসিনাকে দেশে ফেরত পাঠাতে হবে।

বিএনপি এই নেতা বলেন, আওয়ামী লীগের কোনো কলঙ্ক যেনো অন্তর্বর্তীকালীন সরকারের গায়ে না লাগে। অন্তর্বর্তীকালীন সরকারকে সমর্থন করবো, বিএনপি চায় এই বিপ্লবের সফল পরিণতি। বিএনপি আওয়ামী লীগের পথ হাঁটতে চায় না, ক্ষমতায় গেলে কোনো দুর্নীতি চাঁদাবাজি চলবে না।

এসময় তিনি মুক্তিযোদ্ধাদের সঠিক তালিকা প্রণয়নের দাবি তোলেন।

বিএনপি নেতা আব্দুস সালাম বলেন, শেখ হাসিনা বিদায় নিলেও তার লোকেরা এখনও প্রশাসনের বিভিন্ন স্থানে বসে আছে, তাদের সরানো না গেলে ষড়যন্ত্র বন্ধ হবে না।

নির্বাচন কমিশনের পদত্যাগের দাবি তুলে এই নেতা বলেন, কারচুপির নির্বাচন করেছে কমিশন। প্রধান নির্বাচন কমিশনারসহ পুরো কমিশনকে অবিলম্বে পদত্যাগ করতে হবে। নয়তো কমিশন ঘেরাও করে পদত্যাগে বাধ্য করা হবে।

বিএনপি চেয়ারপারসের উপদেষ্টা জয়নুল আবদিন ফারুক বলেন, আওয়ামী লীগ সরকারের দুর্নীতি, লুটপাটের কারণে শেখ হাসিনার পতন হয়েছে। অন্তর্বর্তীকালীন সরকারের পক্ষে বিএনপি। তবে যারা ১৬ বছর জিয়াউর রহমানকে নিয়ে কুৎসা রটিয়েছে তাদের দেশে ফিরিয়ে এনে বিচার করতে হবে। অন্যায়ের বিরুদ্ধে অবস্থান বিএনপির। কেউ যাতে সুযোগ নিতে না পারে সেদিকে সতর্ক থাকতে হবে।

তিনি বলেন, বাংলাদেশকে নিয়ে আবার ষড়যন্ত্র শুরু হয়েছে, হাসিনার বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে। যারা গুলির আদেশ দিয়েছে তাদের খুঁজে বের করতে হবে। বন্দি বিনিময় চুক্তির মাধ্যমে যদি শেখ মুজিবুর রহমানের হত্যাকারীদের দেশে ফিরিয়ে এনে বিচার করা যায়, তাহলে সেই অনুযায়ী শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে এনে বিচারের মুখোমুখি করতে পারে।

গণঅধিকার পরিষদের একাংশের সভাপতি নুরুল হক নুর বলেন, ছাত্র জনতার গণ অভ্যুত্থানের ফসল এই অন্তর্বর্তীকালীন সরকার। বর্তমান রাষ্ট্রপতি প্রশ্নবিদ্ধ, তাকে অবিলম্বে অপসারণ করতে হবে, নয়তো ঝুঁকি থেকেই যাবে। প্রশাসনে সংস্কারের আগে রাষ্ট্রপতির অপসারণ চাই।

তিনি বলেন, অতীতে আন্তর্জাতিক ষড়যন্ত্র থেকে বিরাজনীতিকরণের উদ্যোগ ছিলো, তাই দ্রুত গুছিয়ে নিয়ে আগামী নির্বাচনের জন্য রূপরেখা দিতে হবে অন্তর্বর্তীকালীন সরকারকে। গণহত্যার দায়ে আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে হবে, ছাত্রলীগ যুবলীগকে সন্ত্রাসী সংগঠন ঘোষণা করতে হবে। আওয়ামী লীগকে নিষিদ্ধ করে পরিপত্র জারি করলে সকল ষড়যন্ত্র বন্ধ হয়ে যাবে।

কেএসএইচ
দিল্লিতে শেখ হাসিনাকে প্রেস কনফারেন্সের সুযোগ দিয়ে ভারত সরকার বাংলাদেশের সার্বভৌমত্বের বিপক্ষে অবস্থান নিয়েছে বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ...
জুলাই অভ্যুত্থানের সময় আন্দোলনকারীদের বাড়িঘর ও ব্যবসাপ্রতিষ্ঠানে পাল্টা আগুন দেওয়াসহ দমন-পীড়নের নির্দেশসংক্রান্ত শেখ হাসিনার একাধিক অডিও ফোনালাপ আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে জমা দেওয়া হয়েছে। 
সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ধরে-বেঁধে দেশে ফিরিয়ে এনে বিচারের মুখোমুখি করা হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা জাহেদ উর রহমান। তবে আদালতে তার সব ধরনের আইনি অধিকার নিশ্চিত করা হবে...
ভারতে অবস্থানরত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রকাশ্য রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনার পরিকল্পনা ও উদ্যোগ নিয়ে ভারত সরকারকে তাদের অবস্থান স্পষ্ট করার আহবান জানিয়েছে বাংলাদেশ। 
সনাতন ধর্মাবলম্বীদের আরাধ্য ভগবান শ্রীকৃষ্ণের শুভ জন্মতিথি ও জন্মাষ্টমী শুক্রবার। ন্যায়নীতি, সত্য ও সুন্দরকে প্রতিষ্ঠা এবং দুষ্টের দমন করে মানবজাতির কল্যাণের লক্ষ্যে ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের এই...
বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) বাতিল হওয়ার কারণে খেলোয়াড়দের আয়ের সুযোগ কমে যাওয়ার বিষয়টি বিবেচনায় নিয়ে ঘরোয়া ক্রিকেটের ম্যাচ ফি দ্বিগুণ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-এর পরিবর্তে ‘স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন’ (এসআরবি) নামে পুলিশের একটি নতুন বিশেষায়িত ইউনিট গঠনের লক্ষ্যে জাতীয় সংসদে একটি বিল উত্থাপন করা হয়েছে।
২০৩৪ সালের মধ্যে বাংলাদেশকে ট্রিলিয়ন ডলারের অর্থনীতিতে পরিণত করার লক্ষ্যকে কোনো স্লোগান নয়, বরং একটি সুনির্দিষ্ট পরিকল্পনা হিসেবে উল্লেখ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর