চক্রান্ত হচ্ছে, ফাঁদে পা দেওয়া যাবে না: ফখরুল

আপডেট : ১৫ সেপ্টেম্বর ২০২৪, ১২:১২ এএম

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, স্বৈরচারের দোসররা এখনও নাগিনের মতো চারদিকে চক্রান্ত ছড়াচ্ছে। সেই চক্রান্তের ফাঁদে পা দিয়ে বিভক্ত হওয়া যাবে না।

শনিবার বিকেলে কেন্দ্রীয় শহীদ মিনারে আন্তর্জাতিক গণতন্ত্র দিবস উপলক্ষে জুলাই-আগস্টের হত্যা আর ১৬ বছরে সরকারের নির্যাতনে শহীদের জন্য এক স্মরণ সভায় তিনি এসব কথা বলেন। 

সভায় বৃষ্টি উপেক্ষা করে হাজির হন শহীদ পরিবার ও আহতদের স্বজন। নেতাকর্মীরাও হাজির হন বৈরি আবহাওয়া মাথায় নিয়েই।

সভায় বিএনপি মহাসচিব বলেন, আজকের এই অনুষ্ঠান একদিকে আমাদের ভারাক্রান্ত করে তোলে। অন্যদিকে আনন্দিতও করে। আমরা যখন ১৯৭১ সালে স্বাধীন হয়েছিলাম, তখন আমরা ধরে নিয়েছিলাম একটি সত্যিকারের গণতান্ত্রিক রাষ্ট্র পাবো। কিন্তু সেদিন যারা গণতন্ত্রের দাবিদার ছিল, সেই আওয়ামী লীগের হাতেই বাকশাল প্রতিষ্ঠিত হয়। ২০০৮ সালে তারা ক্ষমতায় আসার পর অত্যন্ত সুকৌশলে গণতন্ত্র ধ্বংস করেছে। 

শুক্রবার রাতে গোপালগঞ্জে আওয়ামী লীগের হামলায় একজন স্বেচ্ছাসেবক দল নেতা নিহত হয়েছে জানিয়ে মির্জা ফখরুল বলেন, হায়নার মতো এখনও আক্রমণ করে নৈরাজ্য সৃষ্টি করতে চায় আওয়ামী লীগ। এই ষড়যন্ত্র মোকাবেলা করতে হবে।

আন্দোলন-সংগ্রামে যারা নিহত ও আহত হয়েছেন তাদের সবাইকে রাষ্ট্রীয়ভাবে মূল্যায়নসহ ভাতা দেওয়ার দাবিও জানান বিএনপি মহাসচিব। 

অন্তর্বর্তী সরকারের কাছে জনগণের আকাঙ্খা, তারা একটি নিরপেক্ষ নির্বাচন করবে। সেজন্য গণতন্ত্র রক্ষা প্রতিষ্ঠানগুলো ঠিক করার দাবি জানান ফখরুল। 

শেষে ফখরুল বলেন, আসুন, আমরা সামনের দিনগুলোতে পেছনে ফিরে না তাকাই। সামনের দিনগুলোতে আমরা গণতন্ত্র, মানুষের পক্ষে এগিয়ে যাই, এটাই হোক আমাদের এখনকার শপথ।

 

একাত্তর/এসি
বাংলাদেশে একটি সহনশীল ও গণতান্ত্রিক রাজনৈতিক সংস্কৃতি প্রতিষ্ঠা করতে বিএনপি কাজ করে যাচ্ছে বলে জানিয়েছেন দলের মহাসচিব এবং স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি...
পুরোনো ফ্যাসিবাদের উত্থান ঘটিয়ে বিএনপিকে বেকায়দায় ফেলার ষড়যন্ত্র করলে পরিণতি হবে ভয়াবহ, এমন মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা ও বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। 
‘জুলাই সনদ’ নিয়ে জামায়াত নেতারা সরকারের বিরুদ্ধে মিথ্যাচার করছেন বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা রুহুল কবির রিজভী। তিনি অভিযোগ করে বলেন, দেশের...
প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শে দীক্ষিত হয়ে দেশ গঠনে সবাইকে সম্পৃক্ত হওয়ার আহবান জানিয়েছেন তার বড়ো ছেলে প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। দেশ পুনর্গঠনে জনগণকে সঙ্গে নিয়ে...
নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের সাবেক মেয়র ও কারাবন্দী আওয়ামী লীগ নেতা ডা. সেলিনা হায়াত আইভী জামিনে মুক্তি পেয়েছেন। বুধবার (৩ জুন) রাত ১০টা আট মিনিটে কাশিমপুর মহিলা কেন্দ্রীয় কারাগার থেকে তিনি মুক্ত হন।
চাঁপাইনবাবগঞ্জ ও গাইবান্ধায় আলাদা বজ্রপাতের ঘটনায় মা-ছেলে ও এক কিশোরসহ চারজনের মৃত্যুর খবর পাওয়া গেছে। বুধবার (৩ জুন) বিকেলে থেকে সন্ধ্যা পর্যন্ত জেলা দুটিতে আলাদা বজ্রপাতে এই মৃত্যুর ঘটনা ঘটে।
নারায়ণগঞ্জের জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) এক নেতার বিরুদ্ধে মানুষের চলাচলের সরকারি রাস্তা টিনের বেড়া দিয়ে বন্ধ করে দেওয়ার অভিযোগ উঠেছে। এর প্রতিবাদ করায় বাড়িঘরে ভাঙচুর ও লুটপাটের অভিযোগ উঠেছে তার...
বরগুনা জেলা পরিষদের সদর ডাকবাংলোর তিনতলার দুটি কক্ষ থেকে এক নারী ও তার দুই শিশু কন্যার মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার (৩ জুন) বিকেল সাড়ে পাঁচটার দিকে খবর পেয়ে পুলিশ এসে কক্ষের দরজা ভেঙে মরদেহগুলো...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর