সংস্কার শেষ করে দ্রুত সুষ্ঠু নির্বাচন দিন: রিজভী 

আপডেট : ০৩ অক্টোবর ২০২৪, ০২:৫৮ পিএম

অবাধ সুষ্ঠু নির্বাচন অত্যন্ত অপরিহার্য কিন্তু সংস্কারেরও প্রয়োজন আছে- এমন মন্তব্য করে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী বলেছেন, নির্বাচনের আগে গণতন্ত্রের যে উপাদানগুলো আছে, এগুলোকে নিশ্চিত করতে হবে। তা হলো নির্বাচনের মাধ্যমে গণতন্ত্রের যেসব সুপারিশ থাকে সেগুলো নতুন সরকার এলে বিবেচনা করা। তাই আমরা বলছি, যত দ্রুত সম্ভব সংস্কারগুলো শেষ করে আপনি (অন্তর্বর্তী সরকার) অবাধ এবং সুষ্ঠু নির্বাচন দিন।  

বৃহস্পতিবার দুপুরে মিরপুরে ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে শহীদ বিইউবিটি’র ছাত্র তাহমিদ ও মাসুদ রানার পরিবারের সঙ্গে ‘আমরা বিএনপি পরিবার’ এর প্রতিনিধিদলের সাক্ষাৎকালে গণমাধ্যমে তিনি এসব কথা বলেন।

রুহুল কবির রিজভী বলেন, নির্বাচন গণতন্ত্রের অন্যতম একটা মাপকাঠি। এই নির্বাচন থেকে বাংলাদেশের মানুষ গত ১৫-১৬ বছর যাবত বঞ্চিত ছিল। অবাধ সুষ্ঠু নির্বাচন গণতন্ত্রের একটি উপাদান। যদিও কোনো কিছু দিয়ে এটাকে মাপকাঠি করা যায় না। এটা একটা জাতির সাইকোলজিক্যাল বিষয়, যে আমি বন্দি কি বন্দি না। কারাগারের বাইরে থাকলেও যখন ফ্যাসিবাদ থাকে তখন নিজেকে বন্দি মনে হয়। সেজন্য এটা (গণতন্ত্র) গুনে গুনে ক্যালকুলেশন করে করা সম্ভব নয়।  

তিনি বলেন, গণতন্ত্রকে পূর্ণাঙ্গ করার জন্য যে আবাদ সুষ্ঠু নির্বাচন, আইনের শাসন এবং সংবাদপত্রের ও বিচার বিভাগের স্বাধীনতা নিশ্চিত করা আমাদেরকে দেখতে হবে। আর অন্তর্বর্তী সরকার সংস্কারের মাধ্যমে কীভাবে তাদের কাজগুলো করছে ,সেটা জনগণ দেখবে।  

গণতন্ত্রের যদি অসুস্থতা থাকে, তাহলে সেটা সারাতে হবে আরও বেশি গণতন্ত্র দিয়ে এমন মন্তব্য করে রিজভী বলেন, গণতন্ত্র নদীর প্রবাহের মতো, এটাকে আটকে রাখা যায় না। গণতন্ত্রের পানি যত প্রবহমান থাকবে তত বেশি স্বচ্ছ হবে। এটা যদি আটকে যায়, তাহলে গণতন্ত্রের যে ধারাবাহিকতা শত শত বছরের সেটা আর অর্জন হয় না।  

এসময় বিএনপির স্থানীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।  

এআর
বিভিন্ন ধরনের অপশক্তি ও চক্রান্তকারীরা দেশের দীর্ঘদিনের ধর্মীয় সম্প্রীতি বারবার বিনষ্ট করার অপচেষ্টা চালিয়েছে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদ। তবে এ...
কুরআন-সুন্নাহ পরিপন্থী আইন পাস করে সরকার মুসলমানদের ঈমানের ওপর আঘাত এনেছে বলে অভিযোগ করেছেন জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার।
সাবেক অর্থ ও পরিকল্পনামন্ত্রী মরহুম এম সাইফুর রহমানের মৃত্যু আসলেও স্বাভাবিক সড়ক দুর্ঘটনা ছিলো, নাকি এর পেছনে দেশীয় ও আন্তর্জাতিক কোনো চক্রান্ত জড়িত ছিলো—তা গভীরভাবে খতিয়ে দেখার প্রয়োজন রয়েছে বলে...
সংসদ বাদ দিয়ে মাত্র ছয় মাসের মাথায় রাজপথে ‘লংমার্চ’-এর নামে বিরোধী দল গণতন্ত্র বিনষ্টের চেষ্টা করছে বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী। 
পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) চরম বিশৃঙ্খলা, ক্ষমতার অপব্যবহার এবং প্রাপ্য অর্থ আটকে রাখার মতো বিস্ফোরক অভিযোগে বিশ্ব ক্রিকেটকে তোলপাড় করে দিয়েছেন দেশটির সাবেক টেস্ট কোচ জেসন গিলেস্পি। পিসিবির...
ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকারের আমলের পাশাপাশি অন্তর্বর্তীকালীন (ইন্টেরিম) সরকারের সময় নেওয়া বিভিন্ন উন্নয়ন প্রকল্পের ব্যয়ও গভীরভাবে খতিয়ে দেখবে সরকারি হিসাব সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি।...
ইয়েমেনের ইরান-সমর্থিত হুথি বিদ্রোহীরা মঙ্গলবার যুক্তরাষ্ট্রের ঘনিষ্ঠ মিত্র সৌদি আরবের জ্বালানি কেন্দ্র ও প্রধান শহরগুলোতে বড় ধরনের ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে। এতে অন্তত ৭৩ জন আহত...
বলিভিয়ার একটি সামরিক ঘাঁটিতে জোড়া বিস্ফোরণে মৃতের সংখ্যা বেড়ে ৯ জনে দাঁড়িয়েছে। ধ্বংসস্তূপ থেকে আরও তিনটি লাশ উদ্ধারের পর সোমবার দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয় মৃত্যুর এই নতুন তথ্য নিশ্চিত...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর