রাষ্ট্রের বিরুদ্ধে ষড়যন্ত্রের মামলায় খালাস ফখরুল-খসরু-রিজভী

আপডেট : ০৯ অক্টোবর ২০২৪, ১২:১৪ পিএম

রাষ্ট্রের বিরুদ্ধে ষড়যন্ত্র করার অভিযোগে এনে করা মামলায় খালাস পেয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী ও  সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। 

বুধবার সকালে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মাহবুবুল হকের আদালতে এই আদেশ দেওয়া হয়। 

বিএনপির সিনিয়র আইনজীবী জয়নুল আবেদীন মেসবাহ বলেন, ২০১৮ সালে এ বি সিদ্দিকী বাদি হয়ে আদালতে মামলাটি দায়ের করেন। এরপর মামলার শুনানিতে বাদির অনুপস্থিতি এবং পর্যাপ্ত তথ্য প্রমাণের অভাবে আদালত আসামিদের খালাস দিয়েছেন। 

২০১৮ সালের চার আগস্ট করা মামলায় বাদি দাবি করেছিলেন, আমীর খসরু মাহমুদ চৌধুরী ইলেকট্রনিকস ডিভাইস ব্যবহার করে রাষ্ট্রের বিরুদ্ধে ষড়যন্ত্র করেছেন। সেদিন তিনি কুমিল্লায় থাকা নওমী নামের এক কর্মীর সঙ্গে কথা বলেছেন। তিনি ওই কর্মীকে বলেছেন, ঢাকা এসে লোকজন নিয়ে নেমে পড়তে।

মামলায় এ বি সিদ্দিকী আরও দাবি করেছিলেন, মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও রুহুল কবীর রিজভীর হুকুমে নিরাপদ সড়ক চাই আন্দোলনে নিরীহ ছাত্রছাত্রীদের মধ্যে ছাত্রদলের কর্মীরা ঢুকে পড়েছে। ঢাকার জিগাতলায় ছাত্রদলের কর্মীরা আওয়ামী লীগের অফিসে হামলা করেছে। মিরপুরে মারপিট করেছে ছাত্রদল কর্মী। ঢাকার বিভিন্ন জায়গায় বিভিন্ন পরিবহনে আগুন দিয়েছে। ছাত্রী ধর্ষণ ও ছাত্রছাত্রী নিহত হওয়ার গুজব ছড়িয়ে সাধারণ মানুষের মধ্যে আতঙ্ক তৈরি করেছে। শিক্ষার্থীদের আন্দোলনে ছাত্রদলের কর্মীদের ঢুকিয়ে দিয়ে এই তিন আসামি সরকারবিরোধী ষড়যন্ত্র করেছেন।

তবে আসামি পক্ষের আইনজীবীর দাবি, শুধু রাজনৈতিক হয়রানির উদ্দেশে মামলাটি করা হয়েছিল।

একাত্তর/এসি
ফ্যাসিস্ট সরকারের আমল দেশ, গণতন্ত্র ও সন্তানদের ভবিষ্যতের যে ক্ষতি করেছে তা ভুলে না যাওয়ার আহবান জানিয়েছেন স্থানীয় সরকারমন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। একই সঙ্গে তিনি ‘জুলাই সনদ’ নিয়ে তৈরি হওয়া...
বাংলাদেশের রাজনীতিতে ধর্ম নিয়ে অনেক বিভাজন সৃষ্টি করা হয় উল্লেখ করে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, আমরা আমাদের রাজনীতিতে এই বিভাজন বিশ্বাস করি না।...
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে চট্টগ্রাম-২ (ফটিকছড়ি) আসনে বিএনপির মনোনীত প্রার্থী সারোয়ার আলমগীরের প্রার্থিতা বৈধ ঘোষণা করে রায় দিয়েছে হাইকোর্ট। এই রায়ের ফলে তার সংসদ সদস্য হিসেবে শপথ নেওয়ার...
সংবিধানের বহুল আলোচিত পঞ্চদশ সংশোধনী নিয়ে হাইকোর্টের দেওয়া রায় বহাল রেখেছে সুপ্রিম কোর্টের আপিল বিভাগ। তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল ও গণভোটের বিধান বিলুপ্তিসহ সংবিধানের কয়েকটি বিধানকে...
২০২৬ বিশ্বকাপ ফাইনালে স্পেনের কাছে ১-০ গোলের তেতো হারের যন্ত্রণা কাটতে না কাটতেই, এবার রীতিমতো বিষোদ্গার ছড়ালো আর্জেন্টাইন শিবিরে! ফাইনালে হারের কষ্টে যখন পুরো আর্জেন্টিনা স্তব্ধ, ঠিক তখনই সোশাল...
গাইবান্ধার পলাশবাড়ী উপজেলার কিশোরগাড়ী ইউনিয়নের কুমারপাড়া গ্রামে করতোয়া ও মর্চ্চা নদীর ভয়াবহ ভাঙনের সংবাদ ৭১ টেলিভিশনে প্রচারের পর অবশেষে ভাঙনরোধে কাজ শুরুর অনুমোদন পেয়েছে পানি উন্নয়ন বোর্ড (পাউবো)।
মেহেরপুর শহরে একটি যাত্রীবাহী বাস উল্টে শিশুসহ অন্তত ১৩ জন আহত হয়েছেন।
হামের উপসর্গে গত ২৪ ঘণ্টায় (সোমবার সকাল ৮টা থেকে মঙ্গলবার সকাল ৮টা) সারাদেশে আরও চারজনের মৃত্যু হয়েছে। একই সময়ে হাম ও হামের উপসর্গে আক্রান্ত হয়েছেন এক হাজার আটজন।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর