জনগণকে বিভক্ত করতে ষড়যন্ত্র চলছে: খন্দকার মোশাররফ

আপডেট : ৩০ নভেম্বর ২০২৪, ০২:৫৮ পিএম

জনগণের মধ্যে বিভক্তি সৃষ্টি করতে পতিত সরকারের দোসররা ষড়যন্ত্র করছে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন।

শনিবার ৩০ নভেম্বর জাতীয় প্রেস ক্লাবে এক আলোচনায় তিনি এ মন্তব্য করেন।

মোশাররফ বলেন, চট্টগ্রামে আইনজীবী হত্যায় হিন্দুদের গ্রেপ্তার করতে গিয়ে বাধাপ্রাপ্ত হয়েছে সরকার। তারা আরো ষড়যন্ত্র করতে পারে, সেগুলো মোকাবিলায় সরকারকে তৎপর হতে হবে। আইনজীবী সাইফুল আলিফ হত্যাসহ বিভিন্ন প্রতিষ্ঠানে বিশৃঙ্খলা বন্ধে নির্বাচনের কোনো বিকল্প নেই। দেশের সাম্প্রতিক অস্থিরতা বন্ধ করতে অন্তর্বর্তী সরকারের নির্বাচনী রোডম্যাপ ঘোষণার কোনো বিকল্প নেই।

তিনি বলেন, জুলাই আগস্ট আন্দোলনে আমাদের হাজার হাজার নেতাকর্মী গ্রেপ্তার হয়েছে। এই আন্দোলনের ফসল হচ্ছে অন্তর্বর্তীকালীন সরকার। তাদের ক্ষমতা গ্রহণের পর থেকেই বিএনপির পক্ষ থেকে সমর্থন দিয়ে আসছি। আমরা চাই তারা সফল হোক।

একাত্তর/আরএ
পুরোনো ফ্যাসিবাদের উত্থান ঘটিয়ে বিএনপিকে বেকায়দায় ফেলার ষড়যন্ত্র করলে পরিণতি হবে ভয়াবহ, এমন মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা ও বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। 
নির্বাচনকে কেন্দ্র করে ষড়যন্ত্র করা হচ্ছে। এটা হয় নির্বাচনকে বিলম্বিত করা অথবা নির্বাচনকে বাতিল করার ষড়যন্ত্র বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন।
ষড়যন্ত্রের বেড়াজাল ছিন্ন করে ফেব্রুয়ারিতেই নির্বাচন হবে এমন মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডা. জাহিদ হোসেন। তিনি বলেন, কেউ কেউ বিচ্ছিন্ন কথা বলে নির্বাচন পেছানোর চেষ্টা করছে।
সাম্প্রদায়িক দাঙ্গা বাধাতে অনেক পরিকল্পনা করা হচ্ছে। জনগণ জানে কোথায় থেকে এসব করা হচ্ছে, তাই সব ষড়যন্ত্র প্রতিহত করে মানুষ দুর্গাপূজা পালন করেছে।
রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, অন্যায়, অত্যাচার, অসততা ও নিপীড়নের বিরুদ্ধে রুখে দাঁড়ানো এবং তা পরাজিত করাই দুর্গাপূজার মূল দর্শন। রোববার শারদীয় দুর্গোৎসব উপলক্ষে রমনা মন্দির...
ভারতের পশ্চিমবঙ্গের রাজধানী কলকাতায় শারদীয় দুর্গোৎসবের আনন্দ মুহূর্তেই পরিণত হয়েছে গভীর শোকে। মহাসপ্তমীর সন্ধ্যায় কলকাতার চোরবাগান সার্বজনীন দুর্গোৎসবে অতিরিক্ত ভিড়, ভারী বৃষ্টি এবং মাইকে দেওয়া...
জীবনযাত্রার চড়া ব্যয় ও মূল্যস্ফীতির প্রতিবাদে উত্তাল হয়ে উঠেছে পুরো ফ্রান্স। দেশজুড়ে শুরু হওয়া আন্দোলন আকস্মিক সহিংসতায় রূপ নেওয়ার পর রাজধানী প্যারিসের বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠান ও দোকানে ব্যাপক...
বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) ভারপ্রাপ্ত মহাসচিব ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা রুহুল কবির রিজভী বলেছেন, জিয়াউর রহমান ফাউন্ডেশন মানবকল্যাণ ও মানবসেবায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে।...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর