১১ ডিসেম্বর যুব-স্বেচ্ছা-ছাত্রদলের আগরতলা অভিমুখে লং মার্চ

আপডেট : ০৯ ডিসেম্বর ২০২৪, ১১:৪৯ এএম

আগরতলায় বাংলাদেশের উপ হাইকমিশনে হামলা, দেশটির গণমাধ্যমে বাংলাদেশ নিয়ে সংখ্যালঘু নির্যাতনের মিথ্যা অপপ্রচার ও ভারতীয় আগ্রাসনের প্রতিবাদে লং মার্চের ঘোষণা দিয়েছেন জাতীয়তাবাদী যুব, স্বেচ্ছাসেবক ও ছাত্রদলের নেতারা।

আগামী ১১ ডিসেম্বর ঢাকা থেকে আগরতলা অভিমুখে আখাউড়া সীমান্ত পর্যন্ত এই লং মার্চ অনুষ্ঠিত হবে।

সোমবার সকালে নয়াপল্টনে সংবাদ সম্মেলনে এই কর্মসূচির ঘোষণা দেন বিএনপির এই সহযোগী তিন সংগঠনের নেতারা। 

সংবাদ সম্মেলনে জাতীয়তাবাদী যুবদলের সভাপতি আবদুল মোনায়েম মুন্না বলেন, পাঁচ আগস্ট শেখ হাসিনার পতনের পর থেকে সংখ্যালঘু নির্যাতনসহ নানা অজুহাতে বাংলাদেশে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করছে ভারত। 

এক প্রশ্নের জবাবে নেতারা বলেন, কারো ফাঁদে পা দেওয়ার প্রশ্নই ওঠে না। বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌমত্বের প্রশ্নে জাতীয়তাবাদী দল আপস করে না। 

তারা জানান, ভারতীয় আগ্রাসন বন্ধে সবসময় সামনে থেকে বারবার প্রতিবাদ করছে জাতীয়তাবাদী দলের নেতাকর্মীরা।

একাত্তর/এসি
বাংলাদেশে হিন্দু-মুসলিমের হাজার বছরের ধর্মীয় সম্প্রীতি বিনষ্টের অপচেষ্টা চালাচ্ছে একটি নির্দিষ্ট মহল এবং দেশের রাজনৈতিক পরিস্থিতিকে অস্থিতিশীল করতে নতুন করে তৎপরতা শুরু হয়েছে বলে অভিযোগ করেছেন...
আসন্ন শারদীয় দুর্গাপূজাকে কেন্দ্র করে পরাজিত শক্তি ও তাদের মদদদাতারা বিভিন্ন ধরনের নাশকতা চালানোর চেষ্টা করছে বলে অভিযোগ করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী। তিনি বলেছেন, এই অপশক্তি...
বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) শিক্ষার্থী আবরার ফাহাদের হত্যাকাণ্ড গোটা জাতিকে নাড়িয়ে দিয়েছিলো এবং সেই আন্দোলনের জাগরণেরই চূড়ান্ত পরিণতিতে চব্বিশের গণঅভ্যুত্থান অর্জিত হয়েছে বলে...
ভারতের মাটিতে বসে শেখ হাসিনার ষড়যন্ত এবং দেশে বিরোধী দলের আচরণের মধ্যে কোনো পার্থক্য নেই উল্লেখ করে তাদের মধ্যে গভীর যোগসাজশ রয়েছে বলে দাবি করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়। এ...
জাতীয় সংসদের স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ বীরবিক্রম বলেছেন, আওয়ামী লীগ (কার্যক্রম নিষিদ্ধ) একটি দুর্নীতিবাজ ও সন্ত্রাসী দল। বাংলাদেশের জনগণ তাদের আর কখনও রাজনীতি করতে দেবে না।
কক্সবাজারের হিমছড়ি সৈকতে গোসলে নেমে উত্তাল সাগরের ঢেউ ও তীব্র স্রোতের তোড়ে ভেসে গিয়ে তিন পর্যটকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। এ ঘটনায় আরও কয়েকজন পর্যটক সাগরে তলিয়ে নিখোঁজ রয়েছেন, যাঁদের...
তিন দফা দাবি আদায় না হওয়ার অভিযোগে বৃহস্পতিবার থেকে খাগড়াছড়ি-সাজেক পর্যটন সড়কে আবারও অনির্দিষ্টকালের সড়ক অবরোধের ডাক দিয়েছে সাজেক গণ-অধিকার রক্ষা কমিটি ও সাজেক কার্বারি অ্যাসোসিয়েশন। এই...
উচ্চ শব্দের গান, সীসার ঘন ধোঁয়া, বিলাসবহুল গাড়ি, মাদক আর তরুণ-তরুণীদের ভিড়, সব মিলিয়ে পুলিশ সদর দপ্তরের অতিরিক্ত ডিআইজি (রিপেয়ার অ্যান্ড মেইনটেন্যান্স) আব্দুল্লাহ আল জহিরের ভাড়া দেওয়া বাসাটি রূপ...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর