জিয়া অরফানেজ মামলার শুনানি মঙ্গলবার পর্যন্ত মুলতবি

আপডেট : ০৯ জানুয়ারি ২০২৫, ০২:৩১ পিএম

জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতির মামলায় ১০ বছরের দণ্ড থেকে খালাস চেয়ে খালেদা জিয়ার আপিলের শুনানি শেষ। এ মামলার আরেক আসামি আপিল না করায় রায়ের দিন পিছিয়ে শুনানির জন্য ১৪ জানুয়ারি (মঙ্গলবার) দিন ঠিক করেছেন আপিল বিভাগ।

বৃহস্পতিবার (৯ জানুয়ারি) প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বে পাঁচ বিচারপতির আপিল বেঞ্চে টানা শুনানি করা হয়।

শুনানিতে খালেদা জিয়ার আইনজীবীরা আদালতকে বলেন, খালেদা জিয়া অরফানেজ ট্রাস্টের কোনো টাকা আত্মসাৎ করেননি। তিনি ট্রাস্টের কোনো সদস্যও না। রাজনৈতিক প্রতিহিংসা থেকে খালেদা জিয়াকে দণ্ডিত করা হয়েছে।

মামলার শুনানি শেষে রায় ঘোষণার আগ মুহূর্তে আরেক আসামি কাজী সালিমুল হক কামালের আবেদনের বিষয়টি উত্থাপন করা হলে রায়ের দিন পিছিয়ে যায়।

২০১৮ সালে খালেদা জিয়াকে পাঁচ বছরের কারাদণ্ড দেয় বিচারিক আদালত। পরে হাইকোর্ট ১০ বছরের দণ্ড দেন। শেখ হাসিনা সরকারের পতনের পর ৬ আগস্ট রাষ্ট্রপতি খালেদা জিয়াকে এই মামলার সাজা মওকুফ করে দেন।

বেগম জিয়ার আইনজীবী জয়নুল আবেদীন বলছেন, মিথ্যা মামলায় বেগম খালেদা জিয়াকে সাজা দেয়া হয়েছে।

একাত্তর/আরএ
ত্রয়োদশ জাতীয় সংসদের নব নিযুক্ত স্পিকার হাফিজ উদ্দিন আহমেদ বীর বিক্রম শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এবং বেগম খালেদা জিয়ার সমাধিতে আজ শ্রদ্ধা নিবেদন করেন।
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোট কারচুপির অভিযোগ এনে হাইকোর্টে মামলা করেছেন বিএনপির আরও চারজন এবং এলডিপির একজন প্রার্থী।
তত্ত্বাবধায়ক সরকারের রায় জালিয়াতি এবং জুলাই আন্দোলনে হত্যাসহ পৃথক চার মামলায় সাবেক প্রধান বিচারপতি এ বি এম খায়রুল হককে জামিন দিয়েছেন হাইকোর্ট।
আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে ‘গণতন্ত্রের অগ্রযাত্রায় বিশেষ অদম্য শ্রেষ্ঠ নারী’ সম্মাননা পেয়েছেন সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া।
সনাতন ধর্মাবলম্বীদের আরাধ্য ভগবান শ্রীকৃষ্ণের শুভ জন্মতিথি ও জন্মাষ্টমী শুক্রবার। ন্যায়নীতি, সত্য ও সুন্দরকে প্রতিষ্ঠা এবং দুষ্টের দমন করে মানবজাতির কল্যাণের লক্ষ্যে ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের এই...
বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) বাতিল হওয়ার কারণে খেলোয়াড়দের আয়ের সুযোগ কমে যাওয়ার বিষয়টি বিবেচনায় নিয়ে ঘরোয়া ক্রিকেটের ম্যাচ ফি দ্বিগুণ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-এর পরিবর্তে ‘স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন’ (এসআরবি) নামে পুলিশের একটি নতুন বিশেষায়িত ইউনিট গঠনের লক্ষ্যে জাতীয় সংসদে একটি বিল উত্থাপন করা হয়েছে।
২০৩৪ সালের মধ্যে বাংলাদেশকে ট্রিলিয়ন ডলারের অর্থনীতিতে পরিণত করার লক্ষ্যকে কোনো স্লোগান নয়, বরং একটি সুনির্দিষ্ট পরিকল্পনা হিসেবে উল্লেখ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর