জুলাই ঘোষণাপত্র নিয়ে আশাবাদী নাগরিক কমিটি, তবে বিএনপি…

আপডেট : ২০ জানুয়ারি ২০২৫, ০৬:১৪ পিএম

দ্রুত সময়ে জুলাই অভ্যুত্থানের ঘোষণাপত্র হবে বলে আশাবাদী জাতীয় নাগরিক কমিটি। সংগঠনটির মূখপাত্র বলছেন, রাজনৈতিক দলগুলো জুলাই ঘোষণাপত্রের বিষয়ে একমত, তবে প্রক্রিয়াগত কারণে কিছুটা দেরি হচ্ছে। 

তবে বিএনপি বলছে, জুলাই ঘোষণাপত্র জাতির কোন কাজে আসবে না। এছাড়া জাতীয় নির্বাচনের আগে গণপরিষদ নির্বাচন দিয়ে সংবিধানের বিষয়ে সিদ্ধান্তের কথাও জানায় জাতীয় নাগরিক কমিটি। 

৩১ ডিসেম্বর কেন্দ্রীয় শহীদ মিনারে জুলাই অভ্যুত্থানের ঘোষণাপত্র দেয়ায় কথা ছিলো বৈষম্যবিরোধী আন্দোলন ও জাতীয় নাগরিক কমিটির। কিন্তু তার আগে সরকার ঘোষণাপত্র করার সিন্ধান্তের কথা জানায়। কমসূচি বদল করে শহীদ মিনারে মার্চ ফর ইউনিটিতে ১৫ দিনের সময় বেঁধে দেয়া সংগঠন দুটি।

আল্টিমেটার শেষ হওয়ার একদিন পর সকল রাজনৈতিক দলের সাথে জুলাই ঘোষাণাপত্র নিয়ে আলোচনায় বসে সরকার। রাজনৈতিক দলগুলোও সেখানে তুলে ধরেন নিজেদের বক্তব্য।

জাতীয় নাগরিক কমিটির মূখপাত্র শামান্তা শারমিন বলছেন, প্রধান উপদেষ্টার সাথে আলোচনায় রাজনৈতিক দলগুলো জুলাই ঘোষণাপত্রের বিষয়ে একমত। তবে প্রক্রিয়াগত কারণে কিছুটা বিলম্ব হচ্ছে।

শামান্তা শারমিন আরও বলেন, জাতীয় নির্বাচনের আগে গণপরিষদ নির্বাচনের মাধ্যমে সংবিধানের বিষয়ে সিদ্ধান্ত নেয়ার প্রস্তাব তাদের। এনিয়ে সরকারের ভেতরে আলোচনাও চলছে। 

এদিকে রোববার এক অনুষ্ঠানে বিএনপি নেতা হাফিজ উদ্দিন বলেছেন, ঘোষণাপত্র কোনো কাজে লাগবে না। বরং আওয়ামী লীগের চুরিকৃত অর্থ ফেরত আনতে পারলে কাজে লাগবে। 

কোনো ধরনের রাজনৈতিক সমঝোতা ছাড়া, জুলাই ঘোষাণাপত্র তৈরি হলে, তা কতটুকু কাজে আসবে, তা নিয়েও সন্দিহান বিএনপির এই নেতা। 

 

একাত্তর/এসি
একটি ভোটের গুরুত্ব যে কতো হতে পারে, তা হাড়ে হাড়ে টের পেয়েছেন প্রার্থীরা। লাখ লাখ ভোটারের মাঝে কোথাও জয়-পরাজয় নির্ধারণ হয়েছে সাড়ে তিনশো ভোটে। আবার কোথাও মাত্র পাঁচশো ভোটে। তিন হাজারের কম ভোটও গড়ে...
পঞ্চম সংসদ নির্বাচনে ১৮টি আসন পাওয়া বাংলাদেশ জামায়াতে ইসলামী ত্রয়োদশ সংসদ নির্বাচনে দারুণ লড়াইয়ের পর এককভাবে পেয়েছে ৬৮টি।
তারেক রহমানের নেতৃত্বাধীন ডান-উদারপন্থী দল বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) জাতীয় নির্বাচনে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা অর্জন করার পর তিনি এখন বাংলাদেশের পরবর্তী প্রধানমন্ত্রী হওয়ার পথে রয়েছেন।
নির্বাচনী গণসংযোগ শেষ হয়েছে। শুরু হয়েছে ভোটের ক্ষণ গণনা। রাজপথ নীরব থাকলেও, ভোটের হিসেব চলছে প্রতিটি ঘরে।
পারস্য উপসাগর ও সংলগ্ন আন্তর্জাতিক জলসীমায় যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যকার সরাসরি সামরিক সংঘাত এখন অগ্নিকুণ্ডে রূপ নিয়েছে। ইসলামিক রেভোলিউশনারি গার্ড কর্পস (আইআরজিসি) মার্কিন নৌবাহিনীর দুটি টহলরত...
ইন্দোনেশিয়াকে ৭১ রানের বিশাল ব্যবধানে উড়িয়ে দেয়ার পর এবার নারী টি-টোয়েন্টি এশিয়া কাপে নিজেদের দ্বিতীয় জয় ছিনিয়ে নিতে রোববার মাঠে নামছে বাংলাদেশের মেয়েরা। 'বি' গ্রুপে নিজেদের দ্বিতীয়...
চাইনিজ তাইপেকে গোলবন্যায় ভাসিয়ে দুর্দান্ত এক জয় দিয়ে অনূর্ধ্ব-২০ নারী এশিয়া কাপ হকি মিশন শুরু করেছে বাংলাদেশ লাল-সবুজের প্রতিনিধিরা। টুর্নামেন্টে নিজেদের উদ্বোধনী ম্যাচেই প্রতিপক্ষকে একেবারে...
প্রধানমন্ত্রী ও বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, দেশের চলমান সংকটকে পুঁজি করে কিছু রাজনৈতিক দল বা ব্যক্তি বিভ্রান্তির মাধ্যমে অরাজকতা সৃষ্টির পাঁয়তারা করছে। তিনি...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর