ভোটের রাজনীতিতে জামায়াতের উত্থান, এনসিপির আশাতীত অর্জন

আপডেট : ১৪ ফেব্রুয়ারি ২০২৬, ০১:২৮ পিএম

পঞ্চম সংসদ নির্বাচনে ১৮টি আসন পাওয়া বাংলাদেশ জামায়াতে ইসলামী ত্রয়োদশ সংসদ নির্বাচনে দারুণ লড়াইয়ের পর এককভাবে পেয়েছে ৬৮টি।

বিশ্লেষকরা বলছেন, মৌলবাদী রাজনীতি পরিহারের বয়ানের বিপরীতে জুলাই সংস্কারকে ধারণ এবং ডানপন্থার জোয়ারে জামায়াতের এই উত্থান হয়েছে। আর, জুলাই বিপ্লবের অগ্রণীদের হাত ধরে তৈরি জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নতুন দল হিসাবে ভালোই করেছে বলে মনে করেন, কোনো কোনো বিশ্লেষক।

একাত্তরের মুক্তিযুদ্ধে বিরোধিতা ও বাংলাদেশের মানুষের উপর জুলুম। শেখ হাসিনা শাসনামলে সর্বোচ্চ নেতাদের হারানোর ধকল। গুম, খুন নির্যাতন আর হামলা মামলার শিকার। এমনকি প্রতীক দাঁড়িপাল্লা হারিয়ে গুপ্ত পথে সংগঠন চালায় দলটি।

জুলাই আন্দোলনের সক্রিয় অংশগ্রহণকারীদের মধ্যে জামায়াত ও শিবির ছিলো অন্যতম। শিবিরের প্যানেলের দখলে ডাকসুসহ দেশের পাঁচটি বিশ্ববিদ্যালয়ের ছাত্র ও হল সংসদ।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের অধ্যাপক মোহাম্মদ মাহবুবুর রহমান ও নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক এসকে তৌফিক এম হক মনে করেন, জামায়াত শিবিরের এই বিজয়ী রূপের প্রতিফলন ঘটে জাতীয় নির্বাচনের আসন পাওয়ার ক্ষেত্রে। একলাফে ১৮ থেকে ৬৮।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণতন্ত্র চর্চাকেন্দ্রের পরিচালক ড. আইনুল ইসলাম বলেন, খুলনা, সাতক্ষীরা, বৃহত্তর যশোর কুষ্টিয়াতে দাঁড়িপাল্লার বিজয় নিশান। অবাক হবার বিষয় উত্তরের জেলাগুলোতে লাঙ্গলের ঘাটিতে মওদুদীবাদীদের নব উত্থান। রাজধানী ঢাকায় রীতিমত চমকে দিয়েছে জামায়াতের বেশ কটি আসনে বিজয়।

তবে রাজপথের রাজনীতির পাশাপাশি সংসদীয় রাজনীতিতে জামায়াতের ভালো করার সম্ভাবনা দেখছেন বিশ্লেষকরা। এমনকি বিজয়ী ৬৮টি আসনের স্থানীয় সরকারের প্রতিটি স্তরে ভালো করার ইঙ্গিত এই ভোট থেকেই জামায়াত দিয়েছে বলে মত বিশ্লেষকের।

 

একাত্তর/আরএ
নিত্যপণ্যর অস্বাভাবিক মূল্যবৃদ্ধি, বারবার তেল-গ্যাসসহ জ্বালানির দাম বাড়ানো এবং চলমান রাজনৈতিক পরিস্থিতির প্রতিবাদে ৭ দফা দাবিতে আগামী ৩১ অক্টোবর ঢাকা থেকে খুলনা হয়ে কুষ্টিয়া অভিমুখে ঐতিহাসিক...
রাজধানীর দুই সিটি করপোরেশনে প্রথমবারের মতো নিজেদের মেয়রপ্রার্থী নামিয়ে রাজনীতির মাঠে বড় চমক দিলো বাংলাদেশ জামায়াতে ইসলামী।
দেশবাসীকে দেয়া ওয়াদা অস্বীকার করে সরকার উল্টো পথে হাঁটছে বলে অভিযোগ করেছেন জামায়াতে ইসলামীর আমির ও বিরোধী দলীয় নেতা শফিকুর রহমান। 
বর্তমান সরকারের অদক্ষতা ও ব্যর্থতার কারণে দেশে তীব্র অর্থনৈতিক ও আইনশৃঙ্খলা সংকট তৈরি হয়েছে বলে অভিযোগ করেছেন জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল ড. এএইচএম হামিদুর রহমান আযাদ। তিনি বলেন,...
সৌদি আরবের বিমানবন্দরে আকস্মিক হামলার পর মধ্যপ্রাচ্যের আকাশপথে শুরু হয়েছে চরম চাঞ্চল্য ও অস্থিরতা! পরিস্থিতির ভয়াবহতা বিবেচনায় নিয়ে রিয়াদগামী নিজেদের সব উড্ডয়ন বা ফ্লাইট এক ধাক্কায় অনির্দিষ্টকালের...
সুদূর চীনের হেনান শহর থেকে সাত সমুদ্র তেরো নদী পেরিয়ে সোজা বাংলাদেশের মাদারীপুর সদর উপজেলার চাপাতলী গ্রামে হাজির হয়েছেন ওয়াং এরলিং নামের এক চীনা যুবক। উদ্দেশ্য একটাই, মন দেয়া-নেয়া হওয়া মাদারীপুরের...
বোন জামাই ঘরে তোলার আনন্দঘন মুহূর্ত যে এভাবে রক্তক্ষয়ী ট্র্যাজেডিতে রূপ নেবে, তা হয়তো লুদরপুর গ্রামের কেউ ঘুণাক্ষরেও ভাবেনি! ছোট বোনের বিয়ের দাওয়াত নাকি দেয়া হয়নি সময়মতো, শুধুমাত্র এই সামান্য ‘জিদ’...
নিজেদের মধ্যকার অভ্যন্তরীণ কোন্দল ও ব্যর্থতা ঢাকতেই বিরোধী দল আন্দোলনের নামে রাজপথে নতুন নাটক শুরু করেছে বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী। তিনি বলেছেন, দেশ যখন নানা...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর