সাবেক ত্রাণ প্রতিমন্ত্রী এনামুর রহমান গ্রেপ্তার

আপডেট : ২৭ জানুয়ারি ২০২৫, ১২:৪৯ এএম

সাবেক দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ডা. এনামুর রহমানকে গ্রেপ্তার করেছে গোয়েন্দা পুলিশ (ডিবি)

রোববার (২৬ জানুয়ারি) দিবাগত রাতে রাজধানীর বসুন্ধরা এলাকা হতে তাকে গ্রেপ্তার করা হয়।

পরে এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানান ডিএমপির মিডিয়া ও পাবলিক রিলেশসন বিভাগের ডিসি মুহাম্মদ তালেবুর রহমান।

ডিবির একটি সূত্র জানায়, সোমবার (২৭ জানুয়ারি) তাকে আদালতে সোপর্দ করে রিমান্ডের আবেদন করা হবে।

ডা. এনামুর রহমান দশম ও একাদশ জাতীয় সংসদে ঢাকা-১৯ আসন থেকে নির্বাচিত হন। তিনি দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ছিলেন। এনাম মেডিকেল কলেজ ও হাসপাতালের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান তিনি।

একাত্তর/এসি
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে মিরপুরে থানার সাগর নামে এক হকার হত্যা মামলায় সাবেক ত্রাণ প্রতিমন্ত্রী ডা. এনামুর রহমানের ছয় দিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত।
সিনিয়র সচিব আখতার আহমেদ বলেন, আইন সংশোধনের বিষয়টা আইনগত ব্যাপার। আমরা প্রস্তাব পাঠাবো স্থানীয় সরকার বিভাগকে। স্থানীয় সরকার বিভাগ যদি আমাদের প্রস্তাব উপযুক্ত মনে করেন তাহলে তারা সেভাবে ব্যবস্থা নিবেন।
মধ্যপ্রাচ্যে চলমান সংঘাত ও যুদ্ধ উত্তেজনা প্রশমনে ইরান ও যুক্তরাষ্ট্রকে আবার কূটনৈতিক আলোচনায় ফেরার আহ্বান জানিয়েছে পাকিস্তান ও কাতার। 
ভারতের মেডিকেল ভর্তি পরীক্ষা নিট (এনটিটি)- এর প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সরকারি বাসভবনের সামনে বিক্ষোভ কর্মসূচি পালন করতে গিয়ে আটক হয়েছেন লোকসভার বিরোধীদলীয়...
রোববার নিউ জার্সির রাতে লাল জার্সিতে দ্বিতীয় নক্ষত্র খোদাই করে বিশ্বজয়ের নতুন ইতিহাস লিখেছে স্পেন। তবে আর্জেন্টিনাকে অতিরিক্ত সময়ের ১-০ গোলে হারিয়ে ঐতিহাসিক বিশ্বজয়ের ঠিক ৪৮ ঘণ্টা আগে ঠিক কী ঘটেছিল...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর