কমিশন বাণিজ্যে অভিযোগে দুদকের জালে শেখ সেলিম

আপডেট : ১৬ মার্চ ২০২৫, ০৮:০৬ পিএম

এবার দুদকের জালে আটকা পড়লেন এক সময়ের স্বাস্থ্যমন্ত্রী ও সাবেক সংসদ সদস্য শেখ ফজলুল করিম সেলিম। বিভিন্ন উন্নয়ন কাজে হাজার হাজার কোটি টাকার কমিশন বাণিজ্য পরিচালনা করতেন তিনি। এর মাধ্যমে তেরশ’ কোটি টাকা লুটপাটের অভিযোগ উঠেছে তার বিরুদ্ধে। 

শেখ পরিবারের প্রভাব কাজে লাগিয়ে গত ১৫ বছরে উন্নয়ন কাজে নিয়মিত কমিশন বাণিজ্য করে গেছেন তিনি। সুনির্দিষ্ট একটি অভিযোগ আমলে নিয়ে শেখ সেলিমের বিরুদ্ধে অনুসন্ধানের সিদ্ধান্ত নিয়েছে দুদক। 

৫ আগস্ট শেখ হাসিনার পদত্যাগ ও দেশ ছেড়ে পালিয়ে যাওয়ার আগ পর্যন্ত রাষ্ট্রের সবোর্চ্চ ক্ষমতা ব্যবহার করতো শেখ পরিবারের সদস্যরা। তাদের অন্যতম শেখ হাসিনার ফুফাতো ভাই শেখ সেলিম। ১৯৯৬ থেকে ২০০১ আওয়ামী শাসনামলে ছিলেন স্বাস্থ্যমন্ত্রী। ২০০৮ সাল মন্ত্রিত্ব না পেলেও ছিলেন সবোর্চ্চ ক্ষমতার কেন্দ্রে। 

পট পরিবর্তনের পর টেন্ডার সিন্ডিকেটের নিয়ন্ত্রণের অভিযোগ আসে শেখ সেলিমের বিরুদ্ধে। ১৫ শতাংশ কমিশনের বিনিময়ে নিজের পছন্দের ঠিকাদারের মধ্যে ১,৩০০ কোটি টাকার কাজ বন্টন করেন শেখ সেলিম। 

৫ আগস্ট ভাংচুরের পর শেখ সেলিমের বনানীর বাড়িটি থেকে উদ্ধার করা হয়, গোপালগঞ্জের ১২টি, খুলনায় ৩টি, রাজশাহীতে-২, নাটোর, চুয়াডাঙ্গায়, টাঙ্গাইল,হবিগঞ্জ, ফরিদপুর,ময়মনসিংহ ১টি করে প্রকল্পের কাগজপত্র। ছিলো কাজ পাওয়া ঠিকাদারদের নাম। ছিলো কোন কাজে কতো কমিশন পাবেন তারও তথ্য। 

রোববার, রাজধানীর সেগুন বাগিচায় দুদক কার্যালয়ে প্রতিষ্ঠানটির মহাপরিচালক মো. আখতার হোসেন এক ব্রিফিংয়ে বলেন, সাবেক স্বাস্থ্যমন্ত্রী ও সংসদ সদস্য শেখ ফজলুল করিম সেলিম বিভিন্ন উন্নয়ন প্রকল্পে হাজার হাজার কোটি টাকার কমিশন সিন্ডিকেট চালাতেন বলে অভিযোগ পাওয়া গেছে। মন্ত্রী না থাকা সত্ত্বেও গত ১৫ বছর উন্নয়ন প্রকল্প থেকে কমিশন পেতে তিনি শেখ পরিবারের প্রভাবকে কাজে লাগিয়েছেন।

আখতার হোসেন জানান, এক হাজার ৩০০ কোটি টাকার প্রকল্পে ঠিকাদারের কাছ থেকে ১০ থেকে ১৫ শতাংশ পর্যন্ত কমিশন নেওয়ার সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে শেখ সেলিমের বিরুদ্ধে তদন্ত শুরুর সিদ্ধান্ত নেয়া হয়েছে। অভিযোগ রয়েছে যে শেখ সেলিম ক্ষমতার অপব্যবহার করেছেন এবং কমিশনের বিনিময়ে পছন্দের ঠিকাদারদের ১ হাজার ৩০০ কোটি টাকার প্রকল্পের কাজের আদেশ দিয়ে অনিয়ম ও দুর্নীতি করেছেন।

গত ৫ আগস্টের পর শেখ সেলিম আত্মগোপনে আছেন বলে জানা গেছে। গত বছরের ২০ আগস্ট জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) শেখ ফজলুল করিম সেলিম ও তার পরিবারের মোট ৯১টি ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের অ্যাকাউন্টের তথ্য তলব করে। ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার ফুপাতো ভাই শেখ সেলিম ১৯৯৬ থেকে ২০০১ সাল পর্যন্ত স্বাস্থ্যমন্ত্রীর দায়িত্ব পালন করেন।

এদিকে, বাংলাদেশ ব্যাংকের সাবেক ডেপুটি গভর্নর এসকে সুরের পরিবারের বিরুদ্ধে নতুন করে মামলা করেছে দুদক। স্ত্রী-সন্তানসহ তার বিরুদ্ধে তিন মামলায় ১১ কোটি টাকার অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ আনা হয়েছে। আরও মামলা হয়েছে সাবেক তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু ও তার স্ত্রীর বিরুদ্ধে। ছয় কোটি টাকার অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে মামলা করেছে দুদক।

একাত্তর/এসি
সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছোট বোন শেখ রেহানার স্বামী ড. শফিক আহমেদ সিদ্দিকের আয়কর নথি জব্দের নির্দেশ দিয়েছে আদালত। একই সঙ্গে দুর্নীতির অভিযোগ অনুসন্ধানের স্বার্থে জাতীয় বিশ্ববিদ্যালয়ের সাবেক
রাজধানীর পূর্বাচল নতুন শহর প্রকল্পে ১০ কাঠা সরকারি প্লট বরাদ্দ নেওয়ার অভিযোগে দুর্নীতি দমন কমিশনের (দুদক) পৃথক দুই মামলায় ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার পাঁচ বছর করে দশ বছরের...
সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, তার স্ত্রী ও দুই সন্তানের বিরুদ্ধে দুর্নীতি ও মানিলন্ডারিংয়ের মামলায় চার্জশিট দাখিল করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
অগ্রণী ব্যাংকে থাকা শেখ হাসিনার লকার ভেঙে ৮৩২ ভরি স্বর্ণালংকার জব্দ করেছে এনবিআর ও দুদকের যৌথ টাস্কফোর্স। এছাড়াও মিলেছে বিভিন্ন দেশ ও প্রতিষ্ঠান থেকে প্রাপ্ত রাষ্ট্রীয় পুরস্কার।
বিশ্বকাপ ফুটবলের মঞ্চে আলো ছড়ানো খেলোয়াড়দের ঘিরে বিশ্বজুড়ে সদ্য সমাপ্ত মধ্য বছরের ট্রান্সফার উইন্ডোতে রেকর্ড বাণিজ্য হয়েছে। ফুটবল সংস্থা ফিফা বৃহস্পতিবার জানিয়েছে, ২০২৬ সালের আন্তর্জাতিক এই...
প্রাকৃতিক আবহাওয়াগত প্রক্রিয়া হিসাবে পরিচিত 'এল নিনো'র প্রভাব বিশ্বজুড়ে দৃশ্যমান হতে শুরু করায় পৃথিবী চরম আবহাওয়ার এক বিপজ্জনক অঞ্চলে প্রবেশ করেছে বলে সতর্কবার্তা দিয়েছেন জাতিসংঘ মহাসচিব...
গভীর ভূরাজনৈতিক অস্থিরতা ও বৈশ্বিক উত্তেজনার মধ্যে যুক্তরাষ্ট্র এবং কানাডা থেকে শত শত কোটি ডলার সমমূল্যের স্বর্ণের রিজার্ভ যুক্তরাজ্যে সরিয়ে নিয়েছে নেদারল্যান্ডস। বুধবার ডাচ সেন্ট্রাল ব্যাংক...
সনাতন ধর্মাবলম্বীদের আরাধ্য ভগবান শ্রীকৃষ্ণের শুভ জন্মতিথি ও জন্মাষ্টমী শুক্রবার। ন্যায়নীতি, সত্য ও সুন্দরকে প্রতিষ্ঠা এবং দুষ্টের দমন করে মানবজাতির কল্যাণের লক্ষ্যে ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের এই...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর