শেখ হাসিনার দুই লকারে মিললো ৮৩২ ভরি স্বর্ণ

আপডেট : ২৬ নভেম্বর ২০২৫, ১২:৩৮ পিএম

অগ্রণী ব্যাংকে থাকা শেখ হাসিনার লকার ভেঙে ৮৩২ ভরি স্বর্ণালংকার জব্দ করেছে এনবিআর ও দুদকের যৌথ টাস্কফোর্স। এছাড়াও মিলেছে বিভিন্ন দেশ ও প্রতিষ্ঠান থেকে প্রাপ্ত রাষ্ট্রীয় পুরস্কার।

এদিকে শেখ হাসিনার অনুপস্থিততে তার লকার ভাঙতে মোট কত জন, কত সময় নিয়েছে সেটি জানিয়েছে অগ্রণী ব্যাংক। আবার গ্রাহকের অনুপস্থিতিতে তার লকার ভাঙার প্রক্রিয়াও জানিয়েছে বাংলাদেশ ব্যাংক।

চলতি বছরের শুরুতেই অগ্রণী ব্যাংকে থাকা শেখ হাসিনার দুটি লকারের সন্ধান পাওয়া গিয়েছিলো। এবার তা ভাঙা হলো।

মঙ্গলবার (২৫ নভেম্বর) বেলা ১২টায় দুদকের তিনজন, এনবিআরের দুইজন ও একজন নির্বাহী ম্যাজিস্ট্রেট মতিঝিলে অবস্থিত অগ্রণী ব্যাংকের প্রধান শাখায় শেখ হাসিনার লকার ভাঙতে যান। তাদেরকে লকার ভাঙতে সহযোগিতা করেন বাংলাদেশ ব্যাংক থেকে নির্ধারিত তিনজন। এসময় তাদের সঙ্গে ছিলেন অগ্রণী ব্যাংকেরও দুই কর্মকর্তা। 

দুইজনের সহায়তায় রাত ৯টা ২০ মিনিট পর্যন্ত চলে স্বর্ণ পরিমাপের কাজ। এরপর সেগুলো জব্দ দেখিয়ে সিলগালা করে তা আবার অগ্রণী ব্যাংকে রেখেই রাত ১০টা ২০ মিনিটে ব্যাংকটি ছেড়ে যায় এনবিআর-দুদকের যৌথ টাস্কফোর্স। 

প্রতিটি লকারে থাকে দুটি চাবি। একটি থাকে ব্যাংকের কাছে। অন্যটি যিনি লকার ভাড়া নেন তার কাছে। এক্ষেত্রে শেখ হাসিনা যেহেতু পলাতক, তাহলে কোন নিয়মের ভিত্তিতে তার লকার ভাঙা হলো, সে ব্যাখ্যা গণমাধ্যমকে দিয়েছে বাংলাদেশ ব্যাংক।

এদিকে মঙ্গলবারই পূবালী ব্যাংকে শেখ হাসিনার নামে নিবন্ধিত আরেকটি লকার ভাঙা হয়। কিন্তু সেখানে অবশ্য কোনো সম্পদ পাওয়া যায়নি।

একাত্তর/আরএ
দিল্লিতে শেখ হাসিনাকে প্রেস কনফারেন্সের সুযোগ দিয়ে ভারত সরকার বাংলাদেশের সার্বভৌমত্বের বিপক্ষে অবস্থান নিয়েছে বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ...
জুলাই অভ্যুত্থানের সময় আন্দোলনকারীদের বাড়িঘর ও ব্যবসাপ্রতিষ্ঠানে পাল্টা আগুন দেওয়াসহ দমন-পীড়নের নির্দেশসংক্রান্ত শেখ হাসিনার একাধিক অডিও ফোনালাপ আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে জমা দেওয়া হয়েছে। 
সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ধরে-বেঁধে দেশে ফিরিয়ে এনে বিচারের মুখোমুখি করা হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা জাহেদ উর রহমান। তবে আদালতে তার সব ধরনের আইনি অধিকার নিশ্চিত করা হবে...
ভারতে অবস্থানরত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রকাশ্য রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনার পরিকল্পনা ও উদ্যোগ নিয়ে ভারত সরকারকে তাদের অবস্থান স্পষ্ট করার আহবান জানিয়েছে বাংলাদেশ। 
কৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালী অতিক্রম করার সময় সৌদি আরবের জাতীয় নৌপরিবহন সংস্থা 'বাহরি'র মালিকানাধীন একটি তেলবাহী সুপারট্যাঙ্কারে ইরানি সামরিক বাহিনী হামলা চালিয়েছে। সোমবার রাতের...
যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যকার তীব্র সামরিক সংঘাতের উত্তপ্ত পরিস্থিতির মাঝেই চার বছরের মধ্যে প্রথমবার মধ্যপ্রাচ্য সফরে মিশর পৌঁছেছেন চীনের প্রেসিডেন্ট শি জিনপিং। বুধবার মিশরের রাজধানী কায়রোতে...
নিচ্ছক কোনো আনুষ্ঠিকতার নির্বাচন নয়, বরং তৃণমূল পর্যায়ে জনগণের অংশগ্রহণ ও জবাবদিহি নিশ্চিতে স্থানীয় সরকারব্যবস্থাকে শক্তিশালী করার প্রতিশ্রুতি দিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী...
মাত্র এক দশক আগে ২০১৫ সালের ৭.৮ মাত্রার ভয়াবহ ভূমিকম্পের পর আন্তর্জাতিক বিভিন্ন উদ্ধারকারী সংস্থা ত্রাণ সহায়তায় ও ক্ষতি মূল্যায়নে যে ড্রোন প্রথম নেপালে নিয়ে এসেছিল, বুধবার স্থানীয় নেপালি...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর