শেখ রেহানার স্বামীর আয়কর নথি জব্দের নির্দেশ, জাবির সাবেক ভিসির দেশত্যাগে ‘না’

আপডেট : ২৪ ফেব্রুয়ারি ২০২৬, ০৩:৪০ পিএম

সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছোট বোন শেখ রেহানার স্বামী ড. শফিক আহমেদ সিদ্দিকের আয়কর নথি জব্দের নির্দেশ দিয়েছে আদালত। একই সঙ্গে দুর্নীতির অভিযোগ অনুসন্ধানের স্বার্থে জাতীয় বিশ্ববিদ্যালয়ের সাবেক দুই উপাচার্য হারুন-অর-রশিদ ও মো. মশিউর রহমানের দেশত্যাগে নিষেধাজ্ঞার আদেশ দেওয়া হয়েছে। এছাড়া আলাদা আদেশে সাবেক র‌্যাব ডিজি দম্পতির ব্যাংক হিসাব ফ্রিজের আদেশও দেওয়া হয়েছে।

মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) দুর্নীতি দমন কমিশনের (দুদক) আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকার মেট্রোপলিটন সিনিয়র স্পেশাল জজ মো. সাব্বির ফয়েজসহ আলাদা এসব আদেশ দেওয়া হয়। পরে দুপুরে দুদক কার্যালয়ে আয়োজিত এক সাংবাদিক সম্মেলনে সংস্থার গণসংযোগ কর্মকর্তা আখতারুজ্জামান এসব তথ্য জানান।

এর আগে দুদকের সহকারী পরিচালক ইসমাইল হোসেন শফিক আহমেদ সিদ্দিকের আয়কর নথি জব্দের আবেদন করেন। দুদকের আবেদনে বলা হয়েছে, ড. শফিক আহমেদ সিদ্দিক আট কোটি ৬৫ লাখ ৪১ হাজার ৬০ টাকা জ্ঞাত আয়ের উৎস বহির্ভূত সম্পদ অর্জন করেছেন। দুর্নীতি দমন কমিশন আইন, ২০০৪ এর ২৭(১) ধারায় তার বিরুদ্ধে মামলাটি বর্তমানে তদন্তাধীন। মামলার সুষ্ঠু তদন্তের স্বার্থে ২০১৩-১৪ থেকে ২০২৪-২৫ করবর্ষ পর্যন্ত তার আয়কর নথি পর্যালোচনা করা প্রয়োজন।

আদালত আবেদন মঞ্জুর করে শফিক আহমদে সিদ্দিকির আয়-ব্যয়ের সঠিকতা এবং অন্য কোনো সম্পদ রয়েছে কি না তা যাচাইয়ের নির্দেশ দেন।

এদিকে চলমান দুর্নীতির অভিযোগের প্রেক্ষিতে র‍্যাবের সাবেক মহাপরিচালক হারুন অর রশীদ ও তার স্ত্রী ফাতেহা পারভীনের নামে থাকা ১০টি ব্যাংক হিসাব অবরুদ্ধ করার আদেশ দিয়েছেন আদালত। এসব ব্যাংক হিসাবে বর্তমানে ৭৩ লাখ ৫০ হাজার টাকা জমা রয়েছে।

আলাদা এক আদেশে জাতীয় বিশ্ববিদ্যালয়ের (জাবি) সাবেক দুই উপাচার্য হারুন-অর-রশিদ ও মো. মশিউর রহমানের দেশত্যাগে নিষেধাজ্ঞার আদেশ দিয়েছেন আদালত। তাদের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগের অনুসন্ধান চলমান থাকায় তারা যাতে দেশত্যাগ করতে না পারেন, সেজন্য দুদক এই আবেদন জানিয়েছিলো।

একাত্তর/এসি
রাজধানীর পূর্বাচল নতুন শহর প্রকল্পে ১০ কাঠা সরকারি প্লট বরাদ্দ নেওয়ার অভিযোগে দুর্নীতি দমন কমিশনের (দুদক) পৃথক দুই মামলায় ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার পাঁচ বছর করে দশ বছরের...
সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, তার স্ত্রী ও দুই সন্তানের বিরুদ্ধে দুর্নীতি ও মানিলন্ডারিংয়ের মামলায় চার্জশিট দাখিল করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
অগ্রণী ব্যাংকে থাকা শেখ হাসিনার লকার ভেঙে ৮৩২ ভরি স্বর্ণালংকার জব্দ করেছে এনবিআর ও দুদকের যৌথ টাস্কফোর্স। এছাড়াও মিলেছে বিভিন্ন দেশ ও প্রতিষ্ঠান থেকে প্রাপ্ত রাষ্ট্রীয় পুরস্কার।
ক্ষমতাচ্যুত পলাতক সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার বোন শেখ রেহানাসহ ১৭ জনের বিরুদ্ধে ক্ষমতার অপব্যবহার করে রাজধানীর পূর্বাচল নতুন শহর প্রকল্পে ১০ কাঠা সরকারি প্লট বরাদ্দ নেয়ার অভিযোগে দুর্নীতি...
কৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালী অতিক্রম করার সময় সৌদি আরবের জাতীয় নৌপরিবহন সংস্থা 'বাহরি'র মালিকানাধীন একটি তেলবাহী সুপারট্যাঙ্কারে ইরানি সামরিক বাহিনী হামলা চালিয়েছে। সোমবার রাতের...
যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যকার তীব্র সামরিক সংঘাতের উত্তপ্ত পরিস্থিতির মাঝেই চার বছরের মধ্যে প্রথমবার মধ্যপ্রাচ্য সফরে মিশর পৌঁছেছেন চীনের প্রেসিডেন্ট শি জিনপিং। বুধবার মিশরের রাজধানী কায়রোতে...
নিচ্ছক কোনো আনুষ্ঠিকতার নির্বাচন নয়, বরং তৃণমূল পর্যায়ে জনগণের অংশগ্রহণ ও জবাবদিহি নিশ্চিতে স্থানীয় সরকারব্যবস্থাকে শক্তিশালী করার প্রতিশ্রুতি দিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী...
মাত্র এক দশক আগে ২০১৫ সালের ৭.৮ মাত্রার ভয়াবহ ভূমিকম্পের পর আন্তর্জাতিক বিভিন্ন উদ্ধারকারী সংস্থা ত্রাণ সহায়তায় ও ক্ষতি মূল্যায়নে যে ড্রোন প্রথম নেপালে নিয়ে এসেছিল, বুধবার স্থানীয় নেপালি...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর