বিএনপির প্রতি ‘কৃতজ্ঞতা’ জানিয়ে যা বললেন আলী রিয়াজ

আপডেট : ১৭ এপ্রিল ২০২৫, ০৩:০৪ পিএম

ঐকমত্য কমিশনের সহসভাপতি অধ্যাপক আলী রিয়াজ বলেছেন, বিভিন্ন রাজনৈতিক দলের মতামতের ভিত্তিতে জাতীয় ঐকমত্য কমিশন গঠন করা হয়েছে। পাঁচটি কমিশনের সুপারিশ ও রাজনৈতিক দলগুলোর মতামতের ভিত্তিতে স্প্রেডশিট দেয়া হয়েছিলো দলগুলোকে। বিএনপিও সহযোগিতা করেছে, তাদের প্রতি সন্তুষ্টি, কৃতজ্ঞতা ও ধন্যবাদ।

সংস্কার নিয়ে প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠকের পর বৃহস্পতিবার (১৭ এপ্রিল) জাতীয় ঐকমত্য কমিশনের সঙ্গে বসে বিএনপির একটি প্রতিনিধি দল। বৈঠকের আগে গণমাধ্যমের সঙ্গে কথা বলেন আলী রিয়াজ।

এসময় তিনি বলেন, যখন সংস্কারের কথা কেউ ভাবেনি তখন থেকে বিএনপি সংস্কারের কথা বলেছে। রাজনৈতিকভাবে রাষ্ট্রের বেশিরভাগ সংস্কার বিএনপি করেছে বলেও জানান তিনি।

আলী রিয়াজ বলেন, বাংলাদেশের গণতান্ত্রিক সংগ্রাম ও রাষ্ট্র সংস্কারে বিএনপি অগ্রগণ্য ভূমিকা পালন করেছে। আলোচনার মধ্য দিয়ে জাতীয় সনদ তৈরি করাই সরকারের লক্ষ্য। এ সময় সবাই মিলে জাতির আকাঙ্ক্ষা অনুযায়ী ঐকমত্য প্রতিষ্ঠায় কাজ করার অঙ্গীকারও ব্যক্ত করেন তিনি।

প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মনির হায়দারের সঞ্চালনায় সংলাপে উপস্থিত ছিলেন-কমিশনের সদস্য জাতীয় ঐকমত্য কমিশনের সদস্য সফর রাজ হোসেন, বিচারপতি এমদাদুল হক, বদিউল আলম মজুমদার ও ড. ইফতেখারুজ্জামান।

বিএনপির প্রতিনিধিদলে ছিলেন -দলটির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ, নজরুল ইসলাম খান, বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা ইসমাঈল জবিউল্লাহ, রুহুল কুদ্দুস কাজল ও মনিরুজ্জামান খান।

একাত্তর/আরএ
পাঁচ কমিশনের দেয়া সুপারিশগুলোর ওপর মতামত দিতে তৃতীয় দিনের মত জাতীয় ঐকমত্য কমিশনের সঙ্গে আলোচনায় বসেছে বিএনপি। মঙ্গলবার (২২ এপ্রিল) বেলা ১১টা ১০ মিনিটে জাতীয় সংসদের এলডি হলে এই আলোচনা শুরু হয়।
জাতীয় ঐকমত্য কমিশনের সঙ্গে বৈঠকে বসেছে বাংলাদেশ খেলাফত মজলিসের প্রতিনিধিদল।
জাতীয় ঐকমত্য কমিশনের সাথে বৈঠকে বসেছে বিএনপি। দলের স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খানের নেতৃত্বে পাঁচ সদস্যের প্রতিনিধি বৈঠকে অংশ নিয়েছে।
মেটলাইফ স্টেডিয়ামের সেই স্নায়ুক্ষয়ী মহাকাব্যিক ফাইনালে আর্জেন্টিনাকে ১-০ গোলে গুঁড়িয়ে দেওয়ার রাতে বিশ্বমঞ্চের সর্বোচ্চ ব্যক্তিগত সম্মানের মুকুট মাথায় তুললেন স্পেনের অধিনায়ক রদ্রি।
মেটলাইফ স্টেডিয়ামে আর্জেন্টিনার আক্রমণভাগকে পুরো ম্যাচ জুড়ে বোতলবন্দি করে স্পেনের বিশ্বকাপ জয়ের রাতেই টুর্নামেন্টের সেরা গোলরক্ষকের মুকুট মাথায় তুলেছেন উনাই সিমন। পুরো টুর্নামেন্টে প্রতিপক্ষের...
মেটলাইফ স্টেডিয়ামে আর্জেন্টিনার বিশ্বজয়ের স্বপ্ন চূর্ণ করে স্পেনের ট্রফি উদযাপনের রাতেই বিশ্বমঞ্চে রচিত হলো আরও এক সোনালী ইতিহাস। রোববারের সেই রক্তক্ষয়ী ফাইনালে আলবিসেলেস্তেদের ১-০ গোলে হারিয়ে...
নিউ জার্সির স্টেডিয়ামে ফুটবল ইতিহাসের সবচেয়ে বড় ও দীর্ঘতম মহাযজ্ঞের অবসান ঘটল এক চরম নাট্যমঞ্চের মধ্য দিয়ে। বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনাকে অতিরিক্ত সময়ের স্নায়ুক্ষয়ী লড়াইয়ে ১-০ গোলে গুঁড়িয়ে...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর