দেশের স্বার্থে সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে: মঈন খান

আপডেট : ২১ মে ২০২৫, ০৭:৫৮ পিএম

সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়ে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. আব্দুল মঈন খান বলেছেন, সবাইকে সাবধান করছি, বাংলাদেশের স্বার্থে সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে। 

তিনি বলেন, বাংলাদেশে এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো, দেশের স্বার্থে আমাদের সবার এক থাকা। দেশের কল্যাণে আমাদের এক হয়ে কাজ করতে হবে। আমি কিন্তু বাকশালের কথা বলছি না, ইউনিটির ডাইভারসিটি থাকবে।

বুধবার (২১ মে) জাতীয় প্রেস ক্লাবে ‘বহুদলীয় গণতন্ত্র ও সংবাদপত্রের স্বাধীনতায় শহীদ জিয়া’ শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

ড. আব্দুল মঈন খান বলেন, বাকশাল কায়েম করে সংবাদপত্রের কবর রচনা করেছিলেন শেখ মুজিব, মুক্তি দিয়েছিলেন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান। 

তিনি আরও বলেন, জিয়াউর রহমান একজন সৈনিক হয়েও বাংলাদেশের গণতন্ত্র ফিরিয়ে দিয়েছেন। আওয়ামী লীগ জনগণের দল হয়েও তার উল্টোটা করেছে, দেশে স্বৈরতন্ত্র কায়েম করেছে।

এসময় ৫ আগস্টের আগে যারা সংবাদপত্রের গলা চেপে ধরেছিলো তারা যেন আর ক্ষমতায় আসতে না পারে সে বিষয়ে তিনি সতর্ক করেন।

জুলাই বিপ্লবে বাংলাদেশের যে পরিবর্তন হয়েছে সেই পরিবর্তনে বাংলাদেশের সংবাদপত্রের স্বাধীনতা ফিরিয়ে দিতে হবে। নয়তো বিপ্লব ব্যর্থ বলেও মন্তব্য করেন তিনি। 

বিএনপির স্থায়ী কমিটির এ সদস্য বলেন, নির্বাচন এবং সংস্কার আগে-পরে নয়, এক সঙ্গে চালিয়ে যেতে হবে। অন্তর্বর্তী সরকারকে এ সত্য উপলব্ধি করতে হবে। 

যারা বিএনপিকে নিয়ে কুৎসা রটাচ্ছে তাদেরকে শক্ত জবাব দিতে হবে উল্লেখ করে তিনি আরও বলেন, বিএনপি আর আওয়ামী লীগ এক যারা বলছে, তাদেরকে সমুচিত জবাব দিতে হবে।

এদিকে কোটা আন্দোলন জনমানুষের দাবিতে রূপ নেয়ার পর এক দফা আন্দোলনে গিয়েছিলো ছাত্ররা। এটা তাদেরকে বুঝিয়ে দিতে হবে বলেও মন্তব্য করেন তিনি। 

সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিএনপির ভাইস চেয়ারম্যান বরকত উল্লাহ বুলু।

আরবিএস
দেশের বর্তমান জ্বালানি সংকট ও রাজনৈতিক পরিস্থিতি নিয়ে চরম ক্ষোভ প্রকাশের পাশাপাশি বিরোধীদের কঠোর বার্তা দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বিএনপি'র ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত এক...
এক-এগারোর অগণতান্ত্রিক শাসনকালের কঠিন কারাবন্দিত্ব ও নির্যাতনের কষ্ট পেরিয়ে প্রতিকূল পথ অতিক্রম করেই আজ দলকে শক্তিশালী নেতৃত্বে পৌঁছে দিয়েছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান।  
জলবায়ু পরিবর্তনের ক্ষতিকর প্রভাব নিরসনে ব্যাপক হারে বৃক্ষরোপণের তাগিদ দিয়ে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, ছয় মাসে দেশব্যাপী আড়াই কোটি বৃক্ষরোপণের লক্ষ্যমাত্রা ধরা হলেও...
গঠনমূলক সমালোচনা ও মতপ্রকাশের স্বাধীনতাকে স্বাগত জানিয়ে আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান বলেছেন, বিএনপি সবসময় মধ্যমপন্থী রাজনীতির পথ ধরে এগিয়ে চলে। সমালোচনার আহবান জানিয়ে তিনি বলেন,...
পারস্য উপসাগর ও সংলগ্ন আন্তর্জাতিক জলসীমায় যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যকার সরাসরি সামরিক সংঘাত এখন অগ্নিকুণ্ডে রূপ নিয়েছে। ইসলামিক রেভোলিউশনারি গার্ড কর্পস (আইআরজিসি) মার্কিন নৌবাহিনীর দুটি টহলরত...
ইন্দোনেশিয়াকে ৭১ রানের বিশাল ব্যবধানে উড়িয়ে দেয়ার পর এবার নারী টি-টোয়েন্টি এশিয়া কাপে নিজেদের দ্বিতীয় জয় ছিনিয়ে নিতে রোববার মাঠে নামছে বাংলাদেশের মেয়েরা। 'বি' গ্রুপে নিজেদের দ্বিতীয়...
চাইনিজ তাইপেকে গোলবন্যায় ভাসিয়ে দুর্দান্ত এক জয় দিয়ে অনূর্ধ্ব-২০ নারী এশিয়া কাপ হকি মিশন শুরু করেছে বাংলাদেশ লাল-সবুজের প্রতিনিধিরা। টুর্নামেন্টে নিজেদের উদ্বোধনী ম্যাচেই প্রতিপক্ষকে একেবারে...
প্রধানমন্ত্রী ও বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, দেশের চলমান সংকটকে পুঁজি করে কিছু রাজনৈতিক দল বা ব্যক্তি বিভ্রান্তির মাধ্যমে অরাজকতা সৃষ্টির পাঁয়তারা করছে। তিনি...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর