আমি স্বাধীন দেশের স্বাধীন নাগরিক: এটিএম আজহার

আপডেট : ২৮ মে ২০২৫, ১০:৪৫ এএম

জামায়াত নেতা এটিএম আজহারুল ইসলাম বলেছেন, ১৪ বছর পর আজ সকালে আমি কারাগার থেকে মুক্তি হলাম। আমি আজ স্বাধীন, আমি এখন মুক্ত, আমি এখন স্বাধীন দেশের স্বাধীন নাগরিক।

মুক্তিযুদ্ধের সময় মানবতাবিরোধী অপরাধের মামলায় মৃত্যুদণ্ডসহ বিভিন্ন মেয়াদের কারাদণ্ড পাওয়া জামায়াত নেতা এটিএম আজহারুল ইসলাম বুধবার (২৮ মে) সকালে পিজি হাসপাতালের প্রিজন সেল থেকে বের হয়ে আসেন। মুক্তি পাওয়ার পরেই তিনি যোগ দেন শাহবাগের সমাবেশে।

এদিন সকাল থেকেই পিজি হাসপাতালে ভিড় করেন বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা। সকাল ৮টা ৪০ মিনিটে হাসপাতালে আসেন জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।

এছাড়া আগে থেকেই এখানে অপেক্ষায় ছিলেন জামায়াতের সহকারী সেক্রেটারি মাওলানা আবদুল হালিম, ঢাকা মহানগর দক্ষিণের নেতা ডা. আবদুল মান্নান, ছাত্রশিবিরের সেক্রেটারি জেনারেল নুরুল ইসলাম সাদ্দামসহ অন্যান্যরা।

মুক্তি পেয়েই অন্য নেতাদের সঙ্গে শাহবাগের সমাবেশে যোগ দেন তিনি।

তখন, উপস্থিত নেতাকর্মীদের উদ্দেশ্যে তিনি বলেন, আপনারা জানেন আগের সরকারের সময় কীভাবে আমাদের ভাইকে হত্যা করে দুনিয়া থেকে বিদায় করা হয়েছে। ধন্যবাদ জানাই ৩৬ জুলাইয়ের মহানায়কদের। যাদের আন্দোলনের অক্লান্ত পরিশ্রমের স্বৈরাচার ফ্যাসিস্ট হাসিনার পতন হয়েছে।

আজহার বলেন, সাধুবাদ বা ধন্যবাদ জানাই ছাত্র সমাজকে।  যারা দীর্ঘ ১৫ বছরের ফ্যাসিস্ট এবং জুলুমবাজ সরকার থেকে নতুন একটা বাংলাদেশ উপহার দিয়েছে।

তিনি বলেন, হত্যাকাণ্ডের সাথে যারাই জড়িত প্রত্যেককেই আইনের আওতায় আনতে হবে। আমার অপরাধ ছিলো আল্লাহর প্রতি বিশ্বাস। আজীবন ইসলামি আন্দোলনের পথে শহিদ হতে চাই।

প্রসঙ্গত, মঙ্গলবার (২৭ মে) সকাল ৯টা ৫৫ মিনিটে এটিএম আজহারকে মৃত্যুদণ্ড থেকে খালাস দেন আপিল বিভাগ। সাত বিচারপতির পূর্ণাঙ্গ বেঞ্চের সর্বসম্মতিক্রমে এ রায় ঘোষণা করা হয়।

রাতেই রায়ের অনুলিপি ঢাকা কেন্দ্রীয় কারাগার থেকে পিজি হাসপাতালে পাঠানো হয়।

একাত্তর/আরএ
বিষয়টি নিয়ে নানা আলোচনা ও প্রতিবেশী দেশের প্রতিক্রিয়ার মধ্যেই নিজের অবস্থান পরিষ্কার করেছেন জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।
সরকার জনগণের কাছে দেওয়া প্রতিশ্রুতি রক্ষায় বিগত ছয় মাসের শাসনামলে ব্যর্থ হয়েছে বলে অভিযোগ করেছেন জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার।
চাঁদাবাজি, দুর্নীতিসহ নানা কারণে নৈতিক দিক থেকে সরকার দেশ পরিচালনার অধিকার হারিয়েছে বলে মন্তব্য করেছেন জামায়াত আমির ও সংসদের বিরোধী দলীয় নেতা ডা. শফিকুর রহমান। 
দেশ থেকে ফ্যাসিবাদের শেষ চিহ্ন বিদায় না হওয়া পর্যন্ত লড়াই চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন বিরোধী দলীয় নেতা ও জামায়াত আমির ডা. শফিকুর রহমান।
বাংলাদেশে ব্যবসা করা বহুজাতিক (মাল্টিন্যাশনাল) কোম্পানিগুলোকে পুঁজিবাজারে তালিকাভুক্ত হতেই হবে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) চেয়ারম্যান মাসুদ খান।
সারাদেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে একজনের মৃত্যু হয়েছে। তবে এ সময়ে নিশ্চিত হামে কেউ মারা যাননি।
স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, ধর্ম বা অন্য কোনো বিভাজনের ভিত্তিতে নয়, বরং দেশের প্রতিটি মানুষ নাগরিকত্বের ভিত্তিতেই সমান অধিকার ও নিরাপত্তা ভোগ করবে।
সারাদেশে যথাযোগ্য মর্যাদায় হিন্দু সম্প্রদায়ের আরাধ্য ভগবান শ্রী কৃষ্ণের জন্মতিথি, শুভ জন্মাষ্টমী ধর্মীয় যথাযথ ভাবগাম্ভীর্য ও আনন্দ উৎসবের মধ্য দিয়ে উদযাপিত হয়েছে। 
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর