শেখ হাসিনার আনুষ্ঠানিক বিচার শুরু: আইন উপদেষ্টা

আপডেট : ০১ জুন ২০২৫, ১০:৪১ এএম

জুলাই আন্দোলন নির্মূলে পরিচালিত নির্বিচারে গণহত্যার অপরাধে শেখ হাসিনার বিচার আনুষ্ঠানিকভাবে শুরু হচ্ছে বলে জানিয়েছেন আইন বিচার ও সংসদ বিষয়ক উপদেষ্টা অধ্যাপক ড. আসিফ নজরুল।

আইন উপদেষ্টা তার ভেরিফাইড ফেসবুকে এক পোস্টে শনিবার (৩১ জুলাই) দিনগত রাতে বলেন, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউশন ও তদন্ত টিম দিনরাত পরিশ্রম করে গণহত্যার বিচারের কাজ এগিয়ে নিচ্ছে।

শহীদ ওয়াসিমের বাবার একটি ছবি ফেসবুক পোস্টে আপলোড করে উপদেষ্টা বলেন, জুলাই গণঅভ্যুত্থানে সবচেয়ে প্রথম যারা প্রাণ দিয়েছেন ছাত্রদল নেতা ওয়াসিম ছিলেন তাদের অন্যতম। আবু সাঈদ, মুগ্ধ আর ওয়াসিমের পরিবারের (এবং আমাদের সবার) বিচারের প্রতীক্ষার অবসান হতে যাচ্ছে।

উপদেষ্টা বলেন, নির্বিচারে হত্যার অপরাধে শেখ হাসিনার বিচার শুরু হচ্ছে আনুষ্ঠানিকভাবে। প্রসিকিউশন টিম কর্তৃক আন্তর্জাতিক অপরাধ আদালতে ফরমাল চার্জ দাখিলের মাধ্যমে এই বিচার শুরু হবে। বিটিভিসহ বিভিন্ন গণমাধ্যমে এটি সরাসরি সম্প্রচার করা হবে। আমাদের প্রসিকিউশন ও তদন্ত টিম দিনরাত পরিশ্রম করে গণহত্যার বিচারের কাজ এগিয়ে নিচ্ছে। আমরা এই বিচারে সকল ডিউ প্রসেস অনুসরণ করবো।

তিনি বলেন, ইনশাল্লাহ, সুষ্ঠুভাবে বিচার করেই শেখ হাসিনা ও অন্যান্য অপরাধীদের দোষ প্রমাণ করা হবে।

একাত্তর/আরএ
একটি রাজনৈতিক দল প্রতিষ্ঠায় গুরুত্বপূর্ণ ভূমিকা বা নীতিনির্ধারকের দায়িত্বে থাকলেও সেই দলে যোগ না দিলে পরবর্তীতে ইতিহাস থেকে নাম মুছে ফেলা হয় বলে মন্তব্য করেছেন সাবেক অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা...
বৈষম্যহীন বাংলাদেশ গড়ার প্রত্যয়ে দেশের মানুষ আন্দোলন করলেও নতুন সরকার আবারও পুরোনো ধারায় চলছে বলে অভিযোগ করেছেন জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার।
মহান মে দিবস উপলক্ষে ঢাকা মহানগর উত্তর যুবদলের নেতাকর্মীদের সাথে এক মতবিনিময় সভায় সদস্য সচিব সাজ্জাদুল মিরাজ রাজপথের লড়াকু কর্মীদের সাহসিকতার ভূয়সী প্রশংসা করেছেন। তিনি স্পষ্ট জানিয়ে দিয়েছেন যে,...
পবিত্র ওমরাহ পালন শেষে দেশে ফিরেই অন্তর্বর্তী সরকার এবং দেশের প্রধান রাজনৈতিক দল বিএনপির কঠোর সমালোচনা করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও বিরোধী দলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম। শনিবার...
মাদারীপুর সদর উপজেলার পেয়ারপুর ইউনিয়নে একটি পরিত্যক্ত বাড়িতে হাতবোমা তৈরির সময় বিস্ফোরণে অন্তত চারজন আহত হয়েছেন। এ ঘটনায় সালাউদ্দিন গাজী নামে একজনকে আটক করেছে পুলিশ।
বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতি, সহাবস্থান ও পারস্পরিক শ্রদ্ধাবোধের দেশ উল্লেখ করে মৎস্য ও প্রাণিসম্পদ এবং কৃষিমন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ বলেছেন, এ দেশে যারা বসবাস করেন তারা সবাই এবং সব ধর্মের...
ছয় দফা দাবিতে বাংলাদেশ জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন ১১–দলীয় ঐক্যের লংমার্চে সরকারকে সহযোগিতা করার আহ্বান জানিয়েছেন জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার।
দেশের সব ধর্মের মানুষ নির্বিঘ্নে, নির্ভয়ে ও শান্তিপূর্ণভাবে নিজ নিজ ধর্ম পালন করছেন বলে মন্তব্য করেছেন আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর