ভোটকেন্দ্রে হত্যাচেষ্টার অভিযোগ, কাদের দম্পতির নামে মামলা

আপডেট : ০২ জুন ২০২৫, ০৬:৫৩ পিএম

২০১৮ সালে জাতীয় সংসদ নির্বাচনে ভোটকেন্দ্রে এক পোলিং এজেন্টকে হত্যাচেষ্টার অভিযোগ এনে জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদের ও তার স্ত্রী দলটির প্রেসিডিয়াম সদস্য ও জেলা জাপা নেতা শেরিফা কাদেরসহ ১৯ জনের নামে মামলা হয়েছে। মামলায় অন্তত ৩০ জনকে অজ্ঞাত আসামি করা হয়েছে।

সোমবার (২ জুন) দুপুরে লালমনিরহাট সদর থানায় খলিলুর রহমান নামে এক ব্যক্তি তাদের বিরুদ্ধে মামলা করেন।

এজাহারে বাদি অভিযোগ করেন, ২০১৮ সালের ৩০ ডিসেম্বর অনুষ্ঠিত সংসদ নির্বাচনে তিনি বিএনপির হয়ে লালমনিরহাট জেলা শহরের নেছারিয়া কামিল মাদরাসা ভোট কেন্দ্রে পোলিং এজেন্ট ছিলেন। ভোট চলাকালে ওই আসনে জাতীয় পার্টির প্রার্থী জিএম কাদেরসহ অন্যদের নির্দেশে তাকে ভোটকেন্দ্রের বাইরে এনে মারধর ও হত্যার চেষ্টা করা হয়। এর আগের দিন (২৯ ডিসেম্বর) তার বাড়িতে গিয়ে হত্যার হুমকিও দেয় আসামিরা। 

তার দাবি, ওই সময় থানায় মামলা করতে গেলে পুলিশ আওয়ামী লীগের নেতাদের কথায় মামলা নেয়নি। 

তবে এ বিষয়ে তাৎক্ষণিকভাবে জাতীয় পার্টির পক্ষ থেকে কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

লালমনিরহাট সদর থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ নুরনবী জানান, অভিযোগ দায়েরের পর মামলা রেকর্ড করে আসামি গ্রেপ্তারে চেষ্টা চলছে।

একাত্তর/এসি
দলে কোনো ধরনের অভ্যন্তরীণ বিভাজন বা দল ভাঙার ঘটনা ঘটলেও স্থানীয় সরকার নির্বাচনে তার কোনো নেতিবাচক প্রভাব পড়বে না বলে দাবি করেছে জাতীয় পার্টি (জাপা)।
এবার জাতীয় পার্টির একাংশের নেতা আনিসুল ইসলাম মাহমুদের নেতৃত্বে আত্নপ্রকাশ করলো জাতীয় গণতান্ত্রিক ফ্রন্ট। জাতীয় পার্টির আনিসুল ইসলাম মাহমুদ ও আনোয়ার হোসেন মঞ্জুর নেতৃত্বাধীন অংশ দুটিসহ মোট ১৮টি দল...
আওয়ামী লীগ না পারলেও জাতীয় পার্টিকে আসন্ন সংসদ নির্বাচনে অংশ নিতে বাধা দেবে না সরকার। প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম একাত্তরকে জানান, আইনিভাবে নিবন্ধিত সব রাজনৈতিক দলই অংশ নিতে পারবে আগামী...
পরিচ্ছন্ন ইমেজের আওয়ামী লীগ সমর্থকদের জাতীয় পার্টি থেকে আগামী নির্বাচনে মনোনয়ন দেয়া যেতে পারে বলে সুপারিশ করেছেন জাতীয় পার্টির কো-চেয়ারম্যান মোস্তাফিজার রহমান মোস্তফা।
বাংলাদেশে ব্যবসা করা বহুজাতিক (মাল্টিন্যাশনাল) কোম্পানিগুলোকে পুঁজিবাজারে তালিকাভুক্ত হতেই হবে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) চেয়ারম্যান মাসুদ খান।
সারাদেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে একজনের মৃত্যু হয়েছে। তবে এ সময়ে নিশ্চিত হামে কেউ মারা যাননি।
স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, ধর্ম বা অন্য কোনো বিভাজনের ভিত্তিতে নয়, বরং দেশের প্রতিটি মানুষ নাগরিকত্বের ভিত্তিতেই সমান অধিকার ও নিরাপত্তা ভোগ করবে।
সারাদেশে যথাযোগ্য মর্যাদায় হিন্দু সম্প্রদায়ের আরাধ্য ভগবান শ্রী কৃষ্ণের জন্মতিথি, শুভ জন্মাষ্টমী ধর্মীয় যথাযথ ভাবগাম্ভীর্য ও আনন্দ উৎসবের মধ্য দিয়ে উদযাপিত হয়েছে। 
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর