জাতীয় নির্বাচনে লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিতের বিষয়ে আশাবাদী জামায়াত

আপডেট : ১৮ জুলাই ২০২৫, ০৫:৩৬ পিএম

বাংলাদেশ জামায়াতে ইসলামীর ‘জাতীয় সমাবেশ’ আগামীকাল শনিবার ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে অনুষ্ঠিত হবে। এই সমাবেশের পর জাতীয় নির্বাচনে লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিতসহ জামায়াতের সাত দফা দাবি পূরণ হবে বলে আশা প্রকাশ করেছেন দলের সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার।

শুক্রবার (১৮ জুলাই) সোহরাওয়ার্দী উদ্যানে মহাসমাবেশের সার্বিক প্রস্তুতি পরিদর্শনে এসে তিনি এসব কথা বলেন। এসময় দলের অন্যা নেতারাও সেখানে উপস্থিত ছিলেন। 

মিয়া গোলাম পরওয়ার জানান, সমাবেশে দশ লক্ষ্যাধিক মানুষের উপস্থিতি ধরে প্রস্তুতি নিয়েছেন তারা। 

তিনি আরও জানান, মঞ্চের সামনে বসার জন্য ছয় শতাধিক মানুষের বসার ব্যবস্থা রয়েছে। পাশাপাশি জুলাই গণ-অভ্যুত্থানে আহত ও শহীদ পরিবারের সদস্যদের জন্য আলাদা ব্যবস্থা রয়েছে।

এরইমধ্যে সোহরাওয়ার্দী উদ্যানে প্রথমবার মহাসমাবেশকে ঘিরে সব ধরনের প্রস্তুতি সম্পন্ন করেছে দলটি। মাঠের অসমতল স্থানে বালু ভরাট, মঞ্চ তৈরি, অস্থায়ী শৌচাগার তৈরি করতে দেখা যায় শুক্রবার সকাল থেকেই। 

এদিকে সমাবেশের একদিন আগেই দেশের বিভিন্ন স্থান থেকে সোহরাওয়ার্দী উদ্যানে এসেছেন বেশ কিছু নেতাকর্মী। ভোগান্তি এড়াতেই আগেভাগে আসার কথা জানান তারা।

আগামীকাল সমাবেশকে কেন্দ্র করে রাজধানীর ২০টি পয়েন্টে স্বেচ্ছাসেবক হিসেবে দায়িত্ব পালন করবে প্রায় ছয় হাজার জামায়াত কর্মী। 

এর আগে বৃহস্পতিবার জাতীয় প্রেসক্লাবের আবদুস সালাম হলে আয়োজিত এক সংবাদ সম্মেলনে অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার বলেন, স্বাধীনতার পর বিগত ৫৪ বছরে আমরা নানাভাবে নির্যাতনের শিকার হয়েছি, সাংবিধানিক ও রাজনৈতিক অধিকার হারিয়েছি। ২০২৪ এর জুলাই অভ্যুত্থানের মধ্য দিয়ে রাজনৈতিক পরিবর্তনের পর বাকস্বাধীনতা, রাজনৈতিক স্বাধীনতা, সাংবিধানিক অধিকার আমরা যতটুকু ভোগ করতে পারছি এবং এখন জাতীয় সমাবেশ আয়োজনের সুযোগ পেয়েছি। ঐতিহাসিক এ সমাবেশ আয়োজনে দেশবাসী, মিডিয়া ও প্রশাসন যে সহযোগিতা করছেন, সেজন্য আমরা তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি।

সাত দফা দাবি আদায়ের লক্ষ্যে এ ঐতিহাসিক জাতীয় সমাবেশ অনুষ্ঠিত হতে যাচ্ছে জানিয়ে তিনি আরও বলেন, দাবিগুলো হলো- অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ ও শান্তিপূর্ণভাবে অনুষ্ঠানের লক্ষ্যে লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিতকরণ, সকল গণহত্যার বিচার, প্রয়োজনীয় মৌলিক সংস্কার, জুলাই সনদ ও ঘোষণাপত্র বাস্তবায়ন, জুলাই অভ্যুত্থানে শহীদ ও আহতদের পরিবারের পুনর্বাসন, পিআর পদ্ধতিতে জাতীয় নির্বাচন অনুষ্ঠান এবং এক কোটিরও বেশি প্রবাসীদের ভোট প্রদানের ব্যবস্থার করা। 

আরবিএস
বিএনপি সরকার ঘোষিত ২০২৬-২৭ অর্থবছরের বাজেটকে দেশের ইতিহাসের সবচেয়ে বড় ঘাটতি বাজেট বলে আখ্যায়িত করেছে প্রধান বিরোধী দল বাংলাদেশ জামায়াতে ইসলামী।
অতীতের ফ্যাসিজম থেকে আগামীর ফ্যাসিজম আরও ভয়াবহ হবে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ও বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান।  
গণপরিষদের অধিবেশন আহ্বান এবং গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে দেশব্যাপী পাঁচদিনের কর্মসূচি ঘোষণা করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামীসহ ১১ দলীয় ঐক্য। 
নির্বাচনে নিরঙ্কুশ বিজয়ের পর প্রথমবারের মতো নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে অফিস করেছেন প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারম্যান তারেক রহমান।
জর্ডানে ইরানের সামরিক অভিযানে দুই মার্কিন সেনা নিহত হওয়ার পর এবার মার্কিন বাহিনীর ক্ষয়ক্ষতি নিয়ে আরও গুরুত্বপূর্ণ তথ্য প্রকাশ্যে এসেছে।
শহীদ রাষ্ট্রপতি ও বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান হত্যা মামলার আসামি সাবেক সেনা কর্মকর্তা মোজাফফর হোসেন চৌধুরীর সঙ্গে বিগত আওয়ামী লীগ সরকারের অত্যন্ত ঘনিষ্ঠ যোগাযোগ ছিলো এবং তৎকালীন সময়ে সংঘটিত...
মেহেরপুর জেনারেল হাসপাতালে চুরি ও পকেটমারির অভিযোগে একটি চক্রের ছয় নারীকে আটক করে পুলিশে দিয়েছেন স্থানীয় জনতা ও আনসার সদস্যরা। 
রাজধানীর ভাটারা এলাকার নতুন বাজারে একটি বাসায় গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণের পর অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে একই পরিবারের শিশুসহ অন্তত তিনজন গুরুতর দগ্ধ হয়েছেন। দগ্ধদের উদ্ধার করে ঢাকার জাতীয় জাতীয়...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর