গাজী নজরুলের বিষয়ে ব্যবস্থা নিতে স্পিকার ও সিইসিকে চিঠি জামায়াতের

আপডেট : ২৩ জুলাই ২০২৬, ০৫:৫৬ পিএম

নৈতিক স্খলনজনিত কারণে জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য গাজী নজরুল ইসলামের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের জন্য জাতীয় সংসদের স্পিকার ও প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) বরাবর চিঠি দিয়েছে দলটি। 

বৃহস্পতিবার (২৩ জুলাই) জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার স্বাক্ষরিত এ সংক্রান্ত একটি চিঠি জাতীয় সংসদের স্পিকারের দপ্তর ও নির্বাচন কমিশনে দাখিল করা হয়েছে। 

চিঠিতে বলা হয়েছে, সম্প্রতি সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য গাজী নজরুল ইসলামের বিরুদ্ধে বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত খবরের বিষয়ে পরিচালিত সাংগঠনিক তদন্তে তার নৈতিক স্খলন প্রমাণিত হয়েছে। এর প্রেক্ষিতে বাংলাদেশ জামায়াতে ইসলামীর গঠনতন্ত্রের ৬২ নম্বর ধারা অনুযায়ী তাকে দল থেকে বহিষ্কার করা হয়েছে। 

গত বুধবার বিরোধীদলীয় নেতা ও জামায়াত ইসলামির আমির ডা. শফিকুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদের এক জরুরি বৈঠকে সর্বসম্মতিক্রমে এ সিদ্ধান্ত গৃহীত হয়।

চিঠিতে আরও বলা হয়েছে, গাজী নজরুল ইসলামকে দল থেকে বহিষ্কারের বিষয়টি আপনার অবগতি ও প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য দাখিল করা হলো।

এদিকে কোনো রাজনৈতিক দল থেকে কোনো সংসদ সদস্যকে বহিষ্কার করা হলেও সংবিধান অনুযায়ী তার সংসদ সদস্য (এমপি) পদ শূন্য হওয়ার সুযোগ নেই বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার আব্দুর রহমানেল মাছউদ।  

বৃহস্পতিবার (২৩ জুলাই) এক ব্রিফিংয়ে তিনি বলেন, শুধু রাজনৈতিক দল থেকে বহিষ্কারের ভিত্তিতে তার এমপি পদ নিয়ে সিদ্ধান্ত নেওয়ার এখতিয়ার ইসির নেই। সংবিধানে স্পষ্ট বলা আছে—দল থেকে পদত্যাগ করলে এমপি পদ হারানোর সুযোগ রয়েছে, কিন্তু দল বহিষ্কার করলে এমপি পদ থাকবে। এরপরও জামায়াত যদি এ বিষয়ে ইসিকে কোনো চিঠি দেয়, তাহলেও কমিশনের সরাসরি কিছু করার নেই। তবে স্পিকারের মাধ্যমে জাতীয় সংসদ থেকে রেফারেন্স বা চিঠি এলে ইসি বিদ্যমান আইন অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করবে।

আরবিএস
ছয় দফা দাবিতে বাংলাদেশ জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন ১১–দলীয় ঐক্যের লংমার্চে সরকারকে সহযোগিতা করার আহ্বান জানিয়েছেন জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার।
সারাদেশের সিএনজি পাম্পগুলোতে চলমান সংকটের আশু সমাধানে সরকারকে জরুরি পদক্ষেপ নেয়ার আহ্বান জানিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ও সংসদের বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান।
বাংলাদেশ জামায়াতে ইসলামী ও অন্যায় একসাথে চলবে না, নৈতিকতার প্রশ্নে জামায়াতে কোনো ছাড় নেই বলে হুঁশিয়ারি দিয়েছেন দলের আমির ডা. শফিকুর রহমান।
সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য গাজী নজরুল ইসলামকে দল থেকে বহিষ্কার করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী।
লক্ষ্মীপুরে ১৩ বছর বয়সী এক শিশুকে ধর্ষণের অভিযোগে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) বিকেলে আসামিকে আদালতে হাজির করা হলে বিচারক তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
বাংলাদেশ ও ভারতের বিদ্যমান কূটনৈতিক সম্পর্ককে আরও টেকসই ও সুদৃঢ় করতে গঙ্গা-তিস্তাসহ অভিন্ন নদ-নদীর পানির ন্যায্য বণ্টন ও অন্য অমীমাংসিত ইস্যু দ্রুত সমাধানের ওপর গুরুত্বারোপ করেছেন রাষ্ট্রপতি...
৮৩তম ভেনিস আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে অংশ নিতে ইতালি সফররত জনপ্রিয় বাংলাদেশি অভিনেত্রী আজমেরী হক বাঁধন প্রবাসী একদল ব্যক্তির হাতে শারীরিক ও মানসিকভাবে হেনস্তার শিকার হয়েছেন। স্থানীয় সময় সোমবার...
আগামী ১২ সেপ্টেম্বর থেকে সারাদেশে তিন মাসব্যাপী বিশেষ পরিষ্কার-পরিচ্ছন্নতা ও জনসচেতনতামূলক কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। ডেঙ্গুর প্রাদুর্ভাব মোকাবিলায় আগামী তিন...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর