কোনো দেশের কূটনীতিকদের সঙ্গে এনসিপি নেতাদের বৈঠক স্বাভাবিক: রিজভী

আপডেট : ০৭ আগস্ট ২০২৫, ০১:৫১ পিএম

এনসিপি নেতাদের কক্সবাজার সফর বা কোনো দেশের কূটনীতিকদের সঙ্গে তাদের বৈঠক হওয়াটা স্বাভাবিক, তবে তা গণমাধ্যমকে না জানিয়ে লুকোচুরি করে তারা মানুষকে বিভ্রান্ত করেছেন বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।

বৃহস্পতিবার (৭ আগস্ট) সকালে মাইলস্টোন স্কুলে বিমান দুর্ঘটনায় নিহত স্কুলটির সহকারী মাসুমা বেগমের পরিবারের সাথে সাক্ষাৎ শেষে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন মাইলস্টোন স্কুলের শিক্ষিকা মাহরিন চৌধুরী ও মাসুমা বেগমরা ছাত্রদের বাঁচাতে গিয়ে নিজেদের জীবন বিলিয়ে মানবতার উজ্জ্বল দৃষ্টান্ত রেখে গেছেন।

রমজানের আগে নির্বাচনের সময় ঘোষণা করায় প্রধান উপদেষ্টাকে ধন্যবাদ জানিয়ে তিনি বলেন, নির্বাচিত সরকার হলে দেশে স্বচ্ছতা এবং সকল ধরনের ষড়যন্ত্র কমে যাবে এবং তার এই ঘোষণায় শুধু রাজনৈতিক দল নয়, জনগণের দাবি ও মানুষের আকাঙ্ক্ষাও পূরণ হয়েছে।

বুধবার বিএনপির বিজয় মিছিলে জনদুর্ভোগ হয়েছে স্বীকার করে তার জন্যও দুঃখ প্রকাশ করেছেন তিনি।

একাত্তর/আরএ
এক-এগারোর অগণতান্ত্রিক শাসনকালের কঠিন কারাবন্দিত্ব ও নির্যাতনের কষ্ট পেরিয়ে প্রতিকূল পথ অতিক্রম করেই আজ দলকে শক্তিশালী নেতৃত্বে পৌঁছে দিয়েছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান।  
জলবায়ু পরিবর্তনের ক্ষতিকর প্রভাব নিরসনে ব্যাপক হারে বৃক্ষরোপণের তাগিদ দিয়ে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, ছয় মাসে দেশব্যাপী আড়াই কোটি বৃক্ষরোপণের লক্ষ্যমাত্রা ধরা হলেও...
গঠনমূলক সমালোচনা ও মতপ্রকাশের স্বাধীনতাকে স্বাগত জানিয়ে আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান বলেছেন, বিএনপি সবসময় মধ্যমপন্থী রাজনীতির পথ ধরে এগিয়ে চলে। সমালোচনার আহবান জানিয়ে তিনি বলেন,...
মুক্তিযোদ্ধার হাতে গড়া দল বিএনপিকে নানামুখী ষড়যন্ত্র করেও ব্যর্থ করা যাবে না বলে মন্তব্য করেছেন দলটির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদ। 
সারাদেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে একজনের মৃত্যু হয়েছে। তবে এ সময়ে নিশ্চিত হামে কেউ মারা যাননি।
স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, ধর্ম বা অন্য কোনো বিভাজনের ভিত্তিতে নয়, বরং দেশের প্রতিটি মানুষ নাগরিকত্বের ভিত্তিতেই সমান অধিকার ও নিরাপত্তা ভোগ করবে।
সারাদেশে যথাযোগ্য মর্যাদায় হিন্দু সম্প্রদায়ের আরাধ্য ভগবান শ্রী কৃষ্ণের জন্মতিথি, শুভ জন্মাষ্টমী ধর্মীয় যথাযথ ভাবগাম্ভীর্য ও আনন্দ উৎসবের মধ্য দিয়ে উদযাপিত হয়েছে। 
ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি’র ৮১ দশমিক ৯২ শতাংশ শেয়ার ২৪টি কোম্পানির মাধ্যমে এস আলম-সংশ্লিষ্টদের দ্বারা বেআইনিভাবে কেন্দ্রীভূত ও নিয়ন্ত্রণের অভিযোগে দায়ের করা রিটের পরিপ্রেক্ষিতে রুল জারি করেছে...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর