বেগম খালেদা জিয়ার জন্মদিন আজ

  • গণতন্ত্রের প্রশ্নে আপসহীন; পরিণত হয়েছেন হার না মানা এক জীবন্ত কিংবদন্তিতে 
আপডেট : ১৫ আগস্ট ২০২৫, ১২:১২ পিএম

সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার ৮০তম জন্মদিন আজ। ১৯৪৫ সালের এই দিনে দিনাজপুরের এক সম্ভ্রান্ত পরিবারে জন্ম তার। সময়ের পরিক্রমায় দেশের অন্যতম প্রভাবশালী নারী রাজনীতিক। মুক্তিযুদ্ধ পরবর্তী সময়ের রাজনৈতিক অস্থিরতার মধ্যে গৃহবধূ থেকে হঠাৎ করেই এসেছেন রাজনীতির মাঠে।

দেশের প্রথম নারী প্রধানমন্ত্রী কিংবা আপসহীন নেত্রী- যে নামেই ডাকুন বেগম খালেদা জিয়া দেশের রাজনীতিতে খুবই প্রাসঙ্গিক একটি নাম।

খালেদা জিয়ার জীবনের পথ বদলে যায় শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সহধর্মিণী হয়ে। স্বামী হারানোর পর কোনো প্রস্তুতি ছাড়াই হঠাৎ করে এসে দাঁড়ান রাজনীতির কঠিন মঞ্চে। সঙ্গে ছিল কেবল মানুষের আস্থা আর ভালোবাসা।

১৯৯১ সালে রচিত হয় ইতিহাস- স্বৈরাচার এরশাদকে হটিয়ে দেশের প্রথম নারী প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নেন বেগম খালেদা জিয়া।

তিনবারের প্রধানমন্ত্রী, দুইবারের বিরোধীদলীয় নেতা, আর রাজপথের অদম্য সংগ্রামী- তিনি শুধু একজন রাজনৈতিক নেতা নন, বাংলাদেশের গণতান্ত্রিক আন্দোলনের এক অনন্য প্রতীক। তকমা পেয়েছেন আপসহীন নেত্রীর!

খালেদা জিয়ার জীবনের বড় একটি অংশ কেটেছে কারাবাস, মামলার জটিলতা আর রাজপথের আন্দোলনে।

রাজনৈতিক প্রতিহিংসার স্বীকার হয়ে বেগম জিয়া বঞ্চিত হন উন্নত চিকিৎসা থেকেও। সাম্প্রতিক বছরগুলোতে স্বাস্থ্য সংকটে— রাজনীতির মাঠে সরাসরি উপস্থিত না থাকলেও তাঁর প্রভাব এখনও বিএনপির নীতি-নির্ধারণে স্পষ্ট।

সমর্থকরা তাকে ‘গণতন্ত্রের মা’ বলে আখ্যা দেন, বিরোধীরা সমালোচনা করেন রাজনৈতিক প্রেক্ষাপটে। কিন্তু যে যেভাবেই দেখুক, এই দিনে আলোচনার কেন্দ্রবিন্দুতে থাকেন বেগম খালেদা জিয়া—যেন দেশের রাজনীতির এক অনিবার্য চরিত্র হয়ে।

একাত্তর/এসি
প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা ও বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী বলেছেন, বহুদলীয় গণতন্ত্র এবং মুক্তকণ্ঠে কথা বলার অধিকার প্রতিষ্ঠার লক্ষ্যেই বিএনপির জন্ম হয়েছে এবং দলের...
শহীদ রাষ্ট্রপতি ও বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান হত্যা মামলায় ৪৫ বছর পর গ্রেপ্তার হওয়া সাবেক সেনা কর্মকর্তা মোজাফফর হোসেনকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের মামলায় আসামি করার প্রক্রিয়া শুরু...
বিগত ফ্যাসিস্ট সরকার বিদেশে পাচার করা অর্থ ব্যবহার করে দেশকে আবারও অস্থিতিশীল করার চেষ্টা করছে বলে অভিযোগ করেছেন বিএনপি চেয়ারম্যানের উপদেষ্টা ও সংসদ সদস্য বরকত উল্লাহ বুলু।
ফ্যাসিস্ট সরকারের আমল দেশ, গণতন্ত্র ও সন্তানদের ভবিষ্যতের যে ক্ষতি করেছে তা ভুলে না যাওয়ার আহবান জানিয়েছেন স্থানীয় সরকারমন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। একই সঙ্গে তিনি ‘জুলাই সনদ’ নিয়ে তৈরি হওয়া...
সিনিয়র সচিব আখতার আহমেদ বলেন, আইন সংশোধনের বিষয়টা আইনগত ব্যাপার। আমরা প্রস্তাব পাঠাবো স্থানীয় সরকার বিভাগকে। স্থানীয় সরকার বিভাগ যদি আমাদের প্রস্তাব উপযুক্ত মনে করেন তাহলে তারা সেভাবে ব্যবস্থা নিবেন।
মধ্যপ্রাচ্যে চলমান সংঘাত ও যুদ্ধ উত্তেজনা প্রশমনে ইরান ও যুক্তরাষ্ট্রকে আবার কূটনৈতিক আলোচনায় ফেরার আহ্বান জানিয়েছে পাকিস্তান ও কাতার। 
ভারতের মেডিকেল ভর্তি পরীক্ষা নিট (এনটিটি)- এর প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সরকারি বাসভবনের সামনে বিক্ষোভ কর্মসূচি পালন করতে গিয়ে আটক হয়েছেন লোকসভার বিরোধীদলীয়...
রোববার নিউ জার্সির রাতে লাল জার্সিতে দ্বিতীয় নক্ষত্র খোদাই করে বিশ্বজয়ের নতুন ইতিহাস লিখেছে স্পেন। তবে আর্জেন্টিনাকে অতিরিক্ত সময়ের ১-০ গোলে হারিয়ে ঐতিহাসিক বিশ্বজয়ের ঠিক ৪৮ ঘণ্টা আগে ঠিক কী ঘটেছিল...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর