এনসিপির পাঁচ শীর্ষ নেতার শোকজ নোটিশ প্রত্যাহার

আপডেট : ১৬ আগস্ট ২০২৫, ০৯:৩০ পিএম

জুলাই গণঅভ্যুত্থানের প্রথম বর্ষপূর্তির দিনে কক্সবাজার সফরের ঘটনায় জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) শীর্ষ পাঁচ কেন্দ্রীয় নেতাকে দেয়া কারণ দর্শানোর নোটিশ (শোকজ) প্রত্যাহার করা হয়েছে।

শনিবার (১৬ আগস্ট) দলটির যুগ্ম সদস্য সচিব (দফতর) সালেহ উদ্দিন সিফাতের সই করা এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

কক্সবাজারের ঘটনায় আলোচিত এই পাঁচ নেতা হলেন- এনসিপির দক্ষিণাঞ্চলীয় মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ, উত্তরাঞ্চলীয় মুখ্য সংগঠক সারজিস আলম, মুখ্য সমন্বয়কারী নাসীরুদ্দীন পাটওয়ারী, সিনিয়র যুগ্ম আহ্বায়ক খালেদ সাইফুল্লাহ, সিনিয়র যু্গ্ম-সদস্য সচিব ডা. তাসনিম জারা।  

বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ৬ আগস্ট জাতীয় নাগরিক পার্টি এনসিপির মুখ্য সংগঠক (উত্তরাঞ্চল) জনাব সারজিস আলম, মুখ্য সংগঠক (দক্ষিণাঞ্চল) জনাব হাসনাত আব্দুল্লাহ, মুখ্য সমন্বয়ক জনাব নাসীরুদ্দীন পাটওয়ারী, সিনিয়র যুগ্ম সদস্যসচিব জনাব তাসনিম জারা, যুগ্ম আহ্বায়ক জনাব খালেদ সাইফুল্লাহ-এর প্রতি পৃথক পাঁচটি কারণ দর্শানো নোটিশ প্রেরণ করা হয়েছিল। যার প্রেক্ষিতে উল্লেখিত নেতৃবৃন্দ দফতর মারফত আহ্বায়ক ও সদস্য সচিব বরাবর কারণ দর্শানো নোটিশের জবাব প্রদান করেন।

শোকজের জবাব বিশ্লেষণে উপরোক্ত ঘটনায় দলীয় শৃঙ্খলার ব্যত্যয় না ঘটায় আহ্বায়ক মো. নাহিদ ইসলাম এবং সদস্যসচিব আখতার হোসেনের নির্দেশক্রমে উল্লেখিত শোকজ নোটিশসমূহ প্রত্যাহার করা হয়েছে এবং বিষয়টির চূড়ান্ত নিষ্পত্তি হয়েছে।

এর আগে গত ৫ আগস্ট এনসিপির পাঁচ নেতার কক্সবাজার সফর নিয়ে আলোচনা ও বিতর্কের সৃষ্টি হয়। সাবেক মার্কিন রাষ্ট্রদূত পিটার হাসের সঙ্গে তাদের গোপন বৈঠকের গুঞ্জন ছড়ায়। পরবর্তীতে এ অভিযোগ নাকচ করে দেন এনসিপি নেতারা। 

আরবিএস
গণভোট, সীমান্ত সুরক্ষা ও কর্মসংস্থান—এই তিন দফা দাবিতে দেশব্যাপী মাসব্যাপী ‘জুলাই পদযাত্রা’ কর্মসূচির ঘোষণা করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। আগামী ছয় জুলাই থেকে দলটির শীর্ষ পর্যায়ের নেতৃত্বে...
আগামী পাঁচ আগস্টের মধ্যে ‘জুলাই জাদুঘর’ খুলে দেওয়া না হলে জনগণ নিজেই তা খুলে নেবে বলে হুঁশিয়ারি দিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহবায়ক ও জুলাই অভ্যুত্থানের অন্যতম সমন্বয়ক নাহিদ ইসলাম।...
জুলাই গণহত্যার বিচার করতে না পারলে সরকারকে চলে যাওয়ার রাস্তা খোঁজার পরামর্শ দিয়েছেন বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান।
দেশের ইতিহাসে সবচেয়ে বড় বাজেট ঘোষণা করা হলেও এতে জুলাই গণঅভ্যুত্থানের আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটেনি বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল হামিদুর রহমান আযাদ।
সিনিয়র সচিব আখতার আহমেদ বলেন, আইন সংশোধনের বিষয়টা আইনগত ব্যাপার। আমরা প্রস্তাব পাঠাবো স্থানীয় সরকার বিভাগকে। স্থানীয় সরকার বিভাগ যদি আমাদের প্রস্তাব উপযুক্ত মনে করেন তাহলে তারা সেভাবে ব্যবস্থা নিবেন।
মধ্যপ্রাচ্যে চলমান সংঘাত ও যুদ্ধ উত্তেজনা প্রশমনে ইরান ও যুক্তরাষ্ট্রকে আবার কূটনৈতিক আলোচনায় ফেরার আহ্বান জানিয়েছে পাকিস্তান ও কাতার। 
ভারতের মেডিকেল ভর্তি পরীক্ষা নিট (এনটিটি)- এর প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সরকারি বাসভবনের সামনে বিক্ষোভ কর্মসূচি পালন করতে গিয়ে আটক হয়েছেন লোকসভার বিরোধীদলীয়...
রোববার নিউ জার্সির রাতে লাল জার্সিতে দ্বিতীয় নক্ষত্র খোদাই করে বিশ্বজয়ের নতুন ইতিহাস লিখেছে স্পেন। তবে আর্জেন্টিনাকে অতিরিক্ত সময়ের ১-০ গোলে হারিয়ে ঐতিহাসিক বিশ্বজয়ের ঠিক ৪৮ ঘণ্টা আগে ঠিক কী ঘটেছিল...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর