নির্বাচন না হলে ফ্যাসিবাদ ফিরতে পারে, আশঙ্কা মির্জা ফখরুলের

আপডেট : ২৯ আগস্ট ২০২৫, ১২:৪০ পিএম

নির্বাচনের বিকল্প নেই উল্লেখ করে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, যথাসময়ে নির্বাচন না হলে জাতি প্রচণ্ডরকমের ক্ষতিগ্রস্ত হবে, ফ্যাসিবাদ ফিরে আসার সম্ভাবনা রয়েছে।

শুক্রবার (২৯ আগস্ট) বেলা ১১টায় জাতীয় প্রেস ক্লাবে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন।

বিএনপি মহাসচিব বলেন, রাজনীতিতে মতভেদ থাকবেই। তবে বর্তমান পরিবেশে জনগণ বিভ্রান্তিতে পড়েছে, নির্বাচন নিয়ে শঙ্কিত জনগণ।

তিনি আরও বলেন, নির্বাচন দ্রুত দরকার, একটি অবাধ ও সুষ্ঠু নির্বাচন দরকার। এতে করে আমরা দ্রুত একটি গণতান্ত্রিক প্রক্রিয়ায় প্রবেশ করতে পারবো।

গণতন্ত্র উত্তরণের জন্য আমরা ১৫ বছর লড়াই করেছি উল্লেখ করে মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, আমাদের অসংখ্য নেতা গুম হয়েছেন। তারপরও আমাদের লক্ষ্যে এগিয়ে যেতে হবে।

বাংলাদেশে যা কিছু সংস্কার হয়েছে, তা বিএনপির হাত ধরেই হয়েছে বলেও মন্তব্য করেন তিনি। 

মির্জা ফখরুল বলেন, মানুষ একটি পরিবর্তন চায়। এর জন্য মানুষ উন্মুখ হয়ে আছে। আর এই পরিবর্তনটা মানুষ বিএনপির কাছেই চায়।

তবে একটি ষড়যন্ত্র চলছে মধ্যমপন্থা ও উদারপন্থি রাজনীতিকে হটিয়ে একটি উগ্রবাদ ও চরমপন্থার রাজনীতি প্রতিষ্ঠার। যা দেশের জন্য অমঙ্গলজনক হবে বলেও অভিযোগ করেন তিনি। 

আরবিএস
এক-এগারোর অগণতান্ত্রিক শাসনকালের কঠিন কারাবন্দিত্ব ও নির্যাতনের কষ্ট পেরিয়ে প্রতিকূল পথ অতিক্রম করেই আজ দলকে শক্তিশালী নেতৃত্বে পৌঁছে দিয়েছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান।  
জলবায়ু পরিবর্তনের ক্ষতিকর প্রভাব নিরসনে ব্যাপক হারে বৃক্ষরোপণের তাগিদ দিয়ে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, ছয় মাসে দেশব্যাপী আড়াই কোটি বৃক্ষরোপণের লক্ষ্যমাত্রা ধরা হলেও...
গঠনমূলক সমালোচনা ও মতপ্রকাশের স্বাধীনতাকে স্বাগত জানিয়ে আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান বলেছেন, বিএনপি সবসময় মধ্যমপন্থী রাজনীতির পথ ধরে এগিয়ে চলে। সমালোচনার আহবান জানিয়ে তিনি বলেন,...
মুক্তিযোদ্ধার হাতে গড়া দল বিএনপিকে নানামুখী ষড়যন্ত্র করেও ব্যর্থ করা যাবে না বলে মন্তব্য করেছেন দলটির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদ। 
বাংলাদেশে ব্যবসা করা বহুজাতিক (মাল্টিন্যাশনাল) কোম্পানিগুলোকে পুঁজিবাজারে তালিকাভুক্ত হতেই হবে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) চেয়ারম্যান মাসুদ খান।
সারাদেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে একজনের মৃত্যু হয়েছে। তবে এ সময়ে নিশ্চিত হামে কেউ মারা যাননি।
স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, ধর্ম বা অন্য কোনো বিভাজনের ভিত্তিতে নয়, বরং দেশের প্রতিটি মানুষ নাগরিকত্বের ভিত্তিতেই সমান অধিকার ও নিরাপত্তা ভোগ করবে।
সারাদেশে যথাযোগ্য মর্যাদায় হিন্দু সম্প্রদায়ের আরাধ্য ভগবান শ্রী কৃষ্ণের জন্মতিথি, শুভ জন্মাষ্টমী ধর্মীয় যথাযথ ভাবগাম্ভীর্য ও আনন্দ উৎসবের মধ্য দিয়ে উদযাপিত হয়েছে। 
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর