বারবার চেষ্টা হয়েছে বিএনপিকে ধ্বংস করার: মির্জা ফখরুল

আপডেট : ০১ সেপ্টেম্বর ২০২৫, ১২:৫৩ পিএম

বাংলাদেশ জাতীয়তাবাদী দলকে (বিএনপি) ধ্বংস করার জন্য বারবার চেষ্টা করা হয়েছে উল্লেখ করে দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, কিন্তু বিএনপি প্রতিবার ফিনিক্স পাখির মতো জেগে উঠেছে। 

সোমবার (১ সেপ্টেম্বর) বিএনপির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে দলটির প্রতিষ্ঠাতা ও সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কবরে পুষ্পস্তবক অর্পণ করেন নেতাকর্মীরা। পুষ্পস্তবক অর্পণ শেষে গণমাধ্যমকে এসব কথা বলেন মির্জা ফখরুল। 

তিনি বলেন, বিএনপি গণতন্ত্রকে পুনরুদ্ধারের জন্য দীর্ঘ সংগ্রাম করেছে, লড়াই করছে। বারবার চেষ্টা করা হয়েছে বিএনপিকে ধ্বংস করার। কিন্তু বিএনপি ফিনিক্স পাখির মতো প্রতিবার জিয়াউর রহমানের আদর্শ, খালেদা জিয়ার আদর্শ নিয়ে জেগে উঠেছে। 

তিনি আরও বলেন, দিনটি বিএনপির জন্য নয় পুরো দেশের জন্যই গুরুত্বপূর্ণ। একদলীয় শাসন থেকে বহুদলীয় গণতন্ত্রে রুপান্তর করেছিলেন জিয়াউর রহমান।

'বিএনপির মূল আদর্শ বাংলাদেশি জাতীয়তাবাদ' উল্লেখ করে মির্জা ফখরুল বলেন, জিয়াউর রহমান খুবই অল্প সময়ের মধ্যে রাজনৈতিক পরিবর্তন এনেছিলেন, গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিত করেছিলেন, মানুষের মৌলিক অধিকার নিশ্চিত করেছিলেন, বিচার বিভাগে স্বাধীনতা নিশ্চিত করেছিলেন। একই সঙ্গে তিনি মুক্তবাজার অর্থনীতি প্রবর্তন করেছিলেন, যার ফলে অর্থনীতিতে আমূল পরিবর্তন হয়েছে।

তিনি আরও বলেন, বিএনপি গত ১৫ বছর যে সংগ্রাম করেছে, নির্বাসিত অবস্থায় তার নেতৃত্ব দিয়েছেন আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। বিএনপিকে ধ্বংস করার জন্য বিএনপির প্রায় ৬০ লাখ মানুষের বিরুদ্ধে মিথ্যা মামলা দেওয়া হয়েছে, প্রায় ২০ হাজার মানুষকে হত্যা করা হয়েছে, এক হাজার ৭০০ নেতাকর্মীকে গুম করা হয়েছে। আল্লাহর রহমতে ছাত্র-জনতার আন্দোলনের মধ্য দিয়ে আমরা সেই ভয়াবহ ফ্যাসিবাদ থেকে মুক্ত হতে পেরেছি।

ফেব্রুয়ারির নির্বাচন সুষ্ঠু হবে বলে প্রত্যাশা, বিএনপি এজন্য সহযোগিতা করবে বলে জানান তিনি। একইসঙ্গে ৩১ দফা বাস্তবায়নের মধ্য দিয়ে রাজনীতির আমূল পরিবর্তন করতে চায় দলটি। 

আগামীতে বিএনপি রাষ্ট্র ক্ষমতায় গেলে তারেক রহমানের নেতৃত্বে রাজনৈতিক পরিবর্তন ও অর্থনৈতিক পরিবর্তনের মধ্য দিয়ে দেশকে সমৃদ্ধির দিকে নিয়ে যাবে বলেও মন্তব্য করেন দলের এ সিনিয়র নেতা।  

আরবিএস
শহীদ রাষ্ট্রপতি ও বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান হত্যা মামলার আসামি সাবেক সেনা কর্মকর্তা মোজাফফর হোসেন চৌধুরীর সঙ্গে বিগত আওয়ামী লীগ সরকারের অত্যন্ত ঘনিষ্ঠ যোগাযোগ ছিলো এবং তৎকালীন সময়ে সংঘটিত...
শহীদ রাষ্ট্রপতি ও বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান হত্যা মামলায় ৪৫ বছর পর গ্রেপ্তার হওয়া সাবেক সেনা কর্মকর্তা মোজাফফর হোসেনকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের মামলায় আসামি করার প্রক্রিয়া শুরু...
বিগত ফ্যাসিস্ট সরকার বিদেশে পাচার করা অর্থ ব্যবহার করে দেশকে আবারও অস্থিতিশীল করার চেষ্টা করছে বলে অভিযোগ করেছেন বিএনপি চেয়ারম্যানের উপদেষ্টা ও সংসদ সদস্য বরকত উল্লাহ বুলু।
ফ্যাসিস্ট সরকারের আমল দেশ, গণতন্ত্র ও সন্তানদের ভবিষ্যতের যে ক্ষতি করেছে তা ভুলে না যাওয়ার আহবান জানিয়েছেন স্থানীয় সরকারমন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। একই সঙ্গে তিনি ‘জুলাই সনদ’ নিয়ে তৈরি হওয়া...
মন্ত্রিসভার কোনো সদস্য বা উপদেষ্টার কার্যক্রমে সন্তুষ্ট না হলে প্রধানমন্ত্রী যেকোনো সময় তার দায়িত্ব পুনর্বণ্টন কিংবা নতুন কাউকে যুক্ত করার সিদ্ধান্ত নিতে পারেন বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য ও...
জর্ডানে ইরানের সামরিক অভিযানে দুই মার্কিন সেনা নিহত হওয়ার পর এবার মার্কিন বাহিনীর ক্ষয়ক্ষতি নিয়ে আরও গুরুত্বপূর্ণ তথ্য প্রকাশ্যে এসেছে।
শহীদ রাষ্ট্রপতি ও বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান হত্যা মামলার আসামি সাবেক সেনা কর্মকর্তা মোজাফফর হোসেন চৌধুরীর সঙ্গে বিগত আওয়ামী লীগ সরকারের অত্যন্ত ঘনিষ্ঠ যোগাযোগ ছিলো এবং তৎকালীন সময়ে সংঘটিত...
মেহেরপুর জেনারেল হাসপাতালে চুরি ও পকেটমারির অভিযোগে একটি চক্রের ছয় নারীকে আটক করে পুলিশে দিয়েছেন স্থানীয় জনতা ও আনসার সদস্যরা। 
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর