সৌদির গ্রান্ড মুফতির ইন্তেকালে জামায়াতের শোক

আপডেট : ২৪ সেপ্টেম্বর ২০২৫, ১০:১৩ এএম

সৌদি আরবের গ্রান্ড মুফতি এবং সর্বোচ্চ ওলামা পরিষদের প্রধান শায়খ আবদুল আজিজ বিন আব্দুল্লাহ বিন মুহাম্মাদ আলে শায়খের মৃত্যুতে বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান গভীর শোক প্রকাশ করেছেন। 

এক শোকবাণীতে তিনি বলেছেন, শায়খ আবদুল আজিজের ইন্তেকালে মুসলিম উম্মাহ একজন আলেমে দ্বীন, ইসলামী চিন্তাবিদ ও অভিভাবককে হারাল। তিনি সুদীর্ঘ ৩৫ বছর পবিত্র হজের দিক-নির্দেশনামূলক খুতবা দিয়ে মুসলিম উম্মাহর বিরাট খেদমত করে গিয়েছেন। তার ইন্তেকালে সৌদি আরবসহ মুসলিম বিশ্বে শোকের ছায়া নেমে এসেছে।

তিনি আরো বলেন, শায়খ আবদুল আজিজ ১৯৯৯ সালে সৌদি আরবের প্রধান মুফতি পদে নিযুক্ত হন এবং দেশটির সর্বোচ্চ ওলামা পরিষদের প্রধান হিসেবেও দায়িত্ব পালন করেন। 

তিনি বলেন, আমি বাংলাদেশ জামায়াতে ইসলামী ও আমার নিজের পক্ষ থেকে তার শোকাহত পরিবার-পরিজন, আত্মীয়-স্বজন, শুভাকাঙ্ক্ষী, সহকর্মী ও সৌদি আরবের জনগণের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করে আল্লাহ তাআলার নিকট দোয়া করছি তিনি যেন তাদেরকে ধৈর্য ধারণ করার তাওফীক দান করেন।

শায়খ আবদুল আজিজ ২৩ সেপ্টেম্বর (মঙ্গলবার) বেলা ১১টায় (সৌদি আরবের স্থানীয় সময়) মৃত্যুবরণ করেন।

একাত্তর/আরএ
বিষয়টি নিয়ে নানা আলোচনা ও প্রতিবেশী দেশের প্রতিক্রিয়ার মধ্যেই নিজের অবস্থান পরিষ্কার করেছেন জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।
গণভোটের রায় বাস্তবায়নে সরকার কোনো কার্যকর উদ্যোগ নেয়নি বলে অভিযোগ করেছেন জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার।
আগামী ৫ সেপ্টেম্বরে ঢাকা-চট্টগ্রামসহ চারটি রুটে লং মার্চ নিয়ে জামায়াতে ইসলামী নেতৃত্বাধীন ১১ দলীয় ঐক্য জোট কোনো আশঙ্কা দেখছে না বলে জানিয়েছেন জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার। 
জ্বালানি তেল ও গ্যাসের সঙ্কট নিরসন, নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের মূল্যবৃদ্ধি নিয়ন্ত্রণ, গণভোটের রায় বাস্তবায়ন এবং আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়নের দাবিতে তিন মাসের লাগাতার আন্দোলনের কর্মসূচি ঘোষণা করেছে...
সনাতন ধর্মাবলম্বীদের আরাধ্য ভগবান শ্রীকৃষ্ণের শুভ জন্মতিথি ও জন্মাষ্টমী শুক্রবার। ন্যায়নীতি, সত্য ও সুন্দরকে প্রতিষ্ঠা এবং দুষ্টের দমন করে মানবজাতির কল্যাণের লক্ষ্যে ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের এই...
বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) বাতিল হওয়ার কারণে খেলোয়াড়দের আয়ের সুযোগ কমে যাওয়ার বিষয়টি বিবেচনায় নিয়ে ঘরোয়া ক্রিকেটের ম্যাচ ফি দ্বিগুণ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-এর পরিবর্তে ‘স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন’ (এসআরবি) নামে পুলিশের একটি নতুন বিশেষায়িত ইউনিট গঠনের লক্ষ্যে জাতীয় সংসদে একটি বিল উত্থাপন করা হয়েছে।
২০৩৪ সালের মধ্যে বাংলাদেশকে ট্রিলিয়ন ডলারের অর্থনীতিতে পরিণত করার লক্ষ্যকে কোনো স্লোগান নয়, বরং একটি সুনির্দিষ্ট পরিকল্পনা হিসেবে উল্লেখ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর