গালিটা জারাকে দেয়নি, নতুন বন্দোবস্তকে দিয়েছে: সারজিস

আপডেট : ২৪ সেপ্টেম্বর ২০২৫, ০৮:৫৩ পিএম

নিউইয়র্কে বিভিন্ন দলের রাজনৈতিক নেতাদের সঙ্গে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) ডা. তাসনিম জারা হেনস্তার ঘটনায় ক্ষোভ জানিয়ে স্ট্যাটাস দিয়েছেন দলটির আরেক নেতা সারজিস আলম। তিনি বলেছেন, আওয়ামী লীগের একজন ডা. তাসনিম জারাকে অশালীন ভাষায় গালি দিয়েছে। এই গালিটা শুধু ডা. তাসনিম জারাকে দেয়নি। যারা আগামীর বাংলাদেশে ভালোর জন্য রাজনীতি করতে চান, তাদের দিয়েছে।

মঙ্গলবার দিবাগত রাতে ফেসবুকে নিজের ভেরিফায়েড আইডিতে দেয়া এক পোস্টে তিনি এসব কথা বলেন।

তিনি লিখেছেন, একটা মুহূর্ত কোনোভাবেই মাথা থেকে যাচ্ছে না। আওয়ামী লীগের একজন ডা. তাসনিম জারাকে অশালীন ভাষায় গালি দিচ্ছে। আর তিনি চুপ করে সেখান থেকে হেঁটে চলে যাচ্ছেন। আমি শুধু সেই সময় তার মানসিক অবস্থার কথা চিন্তা করছি। একটা মানুষ তার বিলেতি জীবন ছেড়ে অভ্যুত্থান-পরবর্তী বাংলাদেশে মানুষ ও দেশকে কিছু দেয়ার জন্য অনেকের স্বপ্নের যে জীবন, সেই জীবন ছেড়ে এই দেশটাতে ফিরে এসেছেন।

তিনি আরও লেখেন, সুবিধাবাদী, ভণ্ড, অযোগ্য, চাটুকারদের সমারোহে পরিপূর্ণ যে রাজনৈতিক পরিমণ্ডল, সেখানে সকল প্রতিবন্ধকতাকে উপেক্ষা করে সৎ সাহস নিয়ে তিনি রাজনীতি করতে এসেছেন পরিবর্তনের আশায়। অথচ আমরা তাকে সহযোগিতা করা তো দূরের কথা, ন্যূনতম সম্মানটুকু দেখাতে পারছি না।

সারজিস আলম বলেন, গালিটা শুধু ডা. তাসনিম জারাকে দেয়নি। যারা আগামীর বাংলাদেশে ভালোর জন্য রাজনীতি করতে চান, তাদের দিয়েছে; যারা পুরাতন বন্দোবস্ত ভেঙে নতুন বন্দোবস্ত করতে চান, তাদের দিয়েছে; যারা বিদেশ থেকে উচ্চশিক্ষায় শিক্ষিত হয়ে দেশে ফিরে কিছু করতে চান, তাদের দিয়েছে; যে যোগ্য নারীরা রাজনীতিতে অংশগ্রহণ করতে চান, তাদের দিয়েছে। আপনাদের মা-বোনদের সামনে পেলে তাদেরকেও দেবে। কারণ ডা. তাসনিম জারার মতো নারীরা যদি আগামীর বাংলাদেশের রাজনীতিতে একবার থিতু হতে পারে, তাহলে ওই অযোগ্য, কুখ্যাত খুনিদের স্থান এই বাংলাদেশে আর হবে না।

সবশেষে এনসিপির মুখ্য সমন্বয়ক (উত্তর) সারজিস আলম লেখেন, আগামীর বাংলাদেশে আমাদের অন্যতম বড় দায়িত্ব রাজনীতিতে ডা. জারার মতো মানুষদের রক্ষা করা। যেদিন আমরা সেটা পারব না এবং তারা আবার ফিরে যাবে; সেদিন থেকেই এই বাংলাদেশের শেষের শুরু।

আরবিএস
জনগণ থেকে বিচ্ছিন্ন হয়ে সরকার দেশকে আবারও পেছনের দিকে নিয়ে যাওয়ার মিশনে নেমেছে এবং আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি না ঘটিয়ে দলীয়করণের কাজ করছে বলে অভিযোগ করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি)...
সরকারের অব্যবস্থাপনায় জনগণের দুর্ভোগ বেড়েছে বলে অভিযোগ করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম। 
অর্থ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি যথাযথভাবে কাজ করছে না এবং সরকারদলীয় কয়েকজন সদস্য এটিকে কেবল একটি ‘আলঙ্করিক কমিটি’ হিসেবে বিবেচনা করছেন বলে অভিযোগ করেছেন কমিটির সদস্য ও জাতীয় নাগরিক...
হলফনামায় তথ্য গোপন করার অভিযোগ এনে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতা ও নোয়াখালী ৬ আসনের সংসদ সদস্য আবদুল হান্নান মাসুদের সংসদ সদস্য পদ বাতিল চেয়ে হাইকোর্টে রিট দায়ের করা হয়েছে।
দেশজুড়ে আশঙ্কাজনক হারে বেড়েই চলেছে ভয়াবহ হাম ও হামের উপসর্গের তাণ্ডব। গত ২৪ ঘণ্টায় নতুন করে চার শিশুর মর্মান্তিক মৃত্যুর মধ্য দিয়ে দেশে হাম পরিস্থিতি আরও উদ্বেগজনক রূপ ধারণ করেছে। একই সময়ে...
কমেছে যুক্তরাষ্ট্রে পোশাক আমদানি, চাপে বাংলাদেশের রপ্তানি
একমাত্র কোলের সন্তানকে ঘাতক ট্রেনের হাত থেকে রক্ষা করতে গিয়ে নিজের জীবন বিসর্জন দিলেন এক মর্মান্তিক ও সাহসী মা। রাজবাড়ীর পাংশায় ছাতা হাতে রেললাইনে বসে থাকা তিন বছরের নিষ্পাপ শিশুটিকে বাঁচাতে...
ডেঙ্গু আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় আরো দু’জনের মৃত্যু হয়েছে। একই সময়ে ৯৮৮ জন ডেঙ্গুরোগী দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর