পিআরসহ পাঁচ দাবিতে জামায়াতের নতুন কর্মসূচি ঘোষণা

আপডেট : ৩০ সেপ্টেম্বর ২০২৫, ০৭:৩২ পিএম

জুলাই জাতীয় সনদের ভিত্তিতে আগামী ফেব্রুয়ারিতে নির্বাচনসহ পাঁচ দফা দাবিতে আন্দোলনের পরবর্তী কর্মসূচি ঘোষণা করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। 

মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) দুপুরে রাজধানীর মগবাজার আল-ফালাহ মিলনায়তনে আয়োজিত সংবাদ সম্মেলনে এই কর্মসূচি ঘোষণা করা হয়। এই সময় লিখিত বক্তব্য উপস্থাপন করেন দলের সেক্রেটারি জেনারেল সাবেক এমপি অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার। 

অনুষ্ঠান পরিচালনা করেন সহকারী সেক্রেটারি জেনারেল ও কেন্দ্রীয় প্রচার ও মিডিয়া বিভাগের প্রধান এডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের। সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন সহকারী সেক্রেটারি জেনারেল ড. এ এইচ এম হামিদুর রহমান আজাদ, মাওলানা আবদুল হালিম, কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য মোবারক হোমাইন, ঢাকা মহানগর দক্ষিণের আমির নূরুল ইসলাম বুলবুল এবং ঢাকা মহানগর উত্তরের নায়েবে আমির আবদুর রহমান মূসা।

সংবাদ সম্মেলনে জানানো হয়, জনগণের ভোটাধিকার প্রতিষ্ঠা এবং একটি ন্যায়ভিত্তিক জবাবদিহিমূলক গণতান্ত্রিক রাষ্ট্র গড়ে তোলার লক্ষ্যে পাঁচ দফা দাবি উত্থাপন করা হয়েছে। 

দাবিগুলো হলো- জুলাই জাতীয় সনদের ভিত্তিতে ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচন আয়োজন, প্রপোরশনাল রিপ্রেজেন্টেশন (পিআর) পদ্ধতি প্রবর্তন, নির্বাচনে কালো টাকা, পেশি শক্তি ও অনিয়ম বন্ধে কার্যকর ব্যবস্থা গ্রহণ, মানসম্মত জাতীয় সংসদ গঠন ও দক্ষ আইনপ্রণেতা তৈরির পরিবেশ নিশ্চিত করা এবং প্রত্যেকটি ভোটের সঠিক মূল্যায়ন।

জামায়াতের পক্ষ থেকে জানানো হয়, ইতোমধ্যেই জনগণের কাছে এই দাবিগুলো গ্রহণযোগ্যতা পেয়েছে এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ এতে সমর্থন জানিয়েছে।

পাঁচ দফা দাবির পক্ষে জনমত গড়ে তোলার লক্ষ্যে নতুন কর্মসূচিও ঘোষণা করা হয়েছে। এর মধ্যে রয়েছে ১ অক্টোবর থেকে ৯ অক্টোবর পর্যন্ত সারাদেশে গণসংযোগ, মতবিনিময় সভা, গোলটেবিল বৈঠক ও সেমিনার আয়োজন। ১০ অক্টোবর রাজধানীসহ সকল বিভাগীয় শহরে গণমিছিল এবং ১২ অক্টোবর সারাদেশে জেলা প্রশাসকের নিকট স্মারকলিপি পেশ। সংবাদ সম্মেলনে দেশবাসীকে এসব কর্মসূচি সফল করার জন্য সর্বস্তরে অংশগ্রহণের আহ্বান জানানো হয়।

আরবিএস
বিএনপি সরকার ঘোষিত ২০২৬-২৭ অর্থবছরের বাজেটকে দেশের ইতিহাসের সবচেয়ে বড় ঘাটতি বাজেট বলে আখ্যায়িত করেছে প্রধান বিরোধী দল বাংলাদেশ জামায়াতে ইসলামী।
অতীতের ফ্যাসিজম থেকে আগামীর ফ্যাসিজম আরও ভয়াবহ হবে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ও বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান।  
গণপরিষদের অধিবেশন আহ্বান এবং গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে দেশব্যাপী পাঁচদিনের কর্মসূচি ঘোষণা করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামীসহ ১১ দলীয় ঐক্য। 
নির্বাচনে নিরঙ্কুশ বিজয়ের পর প্রথমবারের মতো নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে অফিস করেছেন প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারম্যান তারেক রহমান।
প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা ও বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী বলেছেন, বহুদলীয় গণতন্ত্র এবং মুক্তকণ্ঠে কথা বলার অধিকার প্রতিষ্ঠার লক্ষ্যেই বিএনপির জন্ম হয়েছে এবং দলের...
২০২৭ সালের হজযাত্রীদের জন্য সরকারি ও বেসরকারি হজ প্যাকেজ ঘোষণা করেছে ধর্ম বিষয়ক মন্ত্রণালয়।
সম্প্রতি শেষ হওয়া আন্তর্জাতিক ফুটবল টুর্নামেন্টকে ঘিরে বিশ্বের শীর্ষস্থানীয় প্রযুক্তি প্রতিষ্ঠান শাওমি বাংলাদেশে তাদের স্মার্ট টিভি সিরিজের বিক্রিতে ও ক্রেতাদের আগ্রহে ব্যাপক সাড়া পেয়েছে।
মন্ত্রিসভার কোনো সদস্য বা উপদেষ্টার কার্যক্রমে সন্তুষ্ট না হলে প্রধানমন্ত্রী যেকোনো সময় তার দায়িত্ব পুনর্বণ্টন কিংবা নতুন কাউকে যুক্ত করার সিদ্ধান্ত নিতে পারেন বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য ও...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর