‘দিল্লির চাওয়ার’ জবাবে যা বললেন পররাষ্ট্র উপদেষ্টা

আপডেট : ০৮ অক্টোবর ২০২৫, ০৬:১৭ পিএম

‘দিল্লি চায় বাংলাদেশ সুষ্ঠু ও অংশগ্রহণমূলক নির্বাচন’, দেশটির পররাষ্ট্র সচিব বিক্রম মিশ্রীর এমন বক্তব্যের প্রতিউত্তরে পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন বলেন, নির্বাচন বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়। নির্বাচনে কোন কোন দল অংশগ্রহণ করবে, এটা সিদ্ধান্ত নেবে দেশের জনগণ।

বুধবার (৮ অক্টোবর) পররাষ্ট্র মন্ত্রণালয়ে সমসাময়িক বিষয়ে গণমাধ্যম কর্মীদের সঙ্গে মতবিনিময় সভায় এমন মন্তব্য করেন তিনি।

বাংলাদেশের সংসদ নির্বাচন নিয়ে ভারতের পররাষ্ট্র সচিবের মন্তব্য ‘নির্বাচনের মাধ্যমে যেই সরকার আসবে তাদের সঙ্গে ভারত কাজ করবে’- এ প্রসঙ্গে পররাষ্ট্র উপদেষ্টা বলেন, এই বক্তব্যে আমি তাদের বিষয় হিসেবে দেখি না। এটা সম্পূর্ণ বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়।

এদিকে সোমবার (৬ অক্টোবর) আওয়ামী লীগ নেতা সাবের হোসেন চৌধুরীর সঙ্গে নরওয়ে, ডেনমার্ক ও সুইডেনের রাষ্ট্রদূত বৈঠক করেছেন। বিভিন্ন সংবাদমাধ্যমে এ নিয়ে সংবাদ প্রকাশিত হওয়ার পর প্রশ্ন করা হয় পররাষ্ট্র উপদেষ্টাকে। সাংবাদিকরা জানতে চান, সাবের হোসেনের বাসায় ওই তিন রাষ্ট্রদূত কেন। জবাবে উপদেষ্টা বলেন, সাবের হোসেন চৌধুরীর বাসায় বিভিন্ন দেশের রাষ্ট্রদূতদের যাওয়াটা স্বাভাবিক একটি ঘটনা। মন্ত্রণালয় এ ব্যাপারে অবগত নয় জানিয়ে তিনি বলেন, রাষ্ট্রদূতরা যে কারও বাসায় যেতে পারেন। তারা তো একজন ব্যক্তির বাসায় গিয়েছেন। তিনি (সাবের হোসেন) যদি অপরাধী হতেন তাহলে তাকে নিশ্চয়ই হেফাজতে রাখা হতো। এমন তো হয়নি। সেখানে তারা কী নিয়ে আলাপ করেছেন সেটা নিয়ে বিতর্ক থাকতে পারে। রাষ্ট্রদূতরা গেছেন-এটা নিয়ে আসলে আমরা বলার কিছু নেই।

এসময় পররাষ্ট্র উপদেষ্টা জানান, তুরস্কের সঙ্গে সামরিক খাতে কাজ করবে বাংলাদেশ। মঙ্গলবার দেশটির উপ পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বৈঠকের পর সাংবাদিকদের সামনে বিষয়টি আবারও তুলে ধরেন তিনি।

এদিকে শেখ হাসিনাকে বাংলাদেশ বিরোধী বক্তব্য না দেওয়ার বিষয়ে ভারত সরকারের পক্ষ থেকে পাঠানো কোন বার্তার বিষয়ে মন্তব্য করতে রাজি হননি পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন। ‌

একাত্তর/এসি
শেখ হাসিনাকে ফেরতের বিষয়ে ভারতের ইতিবাচক সাড়া এখনো পাওয়া যায়নি বলে জানিয়েছেন পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন।
বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দেশে আসতে চাইলে সরকার একদিনের মধ্যে ট্রাভেল পাস ইস্যু করবে বলে জানিয়েছেন পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন।
মন্ত্রিসভার কোনো সদস্য বা উপদেষ্টার কার্যক্রমে সন্তুষ্ট না হলে প্রধানমন্ত্রী যেকোনো সময় তার দায়িত্ব পুনর্বণ্টন কিংবা নতুন কাউকে যুক্ত করার সিদ্ধান্ত নিতে পারেন বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য ও...
জর্ডানে ইরানের সামরিক অভিযানে দুই মার্কিন সেনা নিহত হওয়ার পর এবার মার্কিন বাহিনীর ক্ষয়ক্ষতি নিয়ে আরও গুরুত্বপূর্ণ তথ্য প্রকাশ্যে এসেছে।
শহীদ রাষ্ট্রপতি ও বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান হত্যা মামলার আসামি সাবেক সেনা কর্মকর্তা মোজাফফর হোসেন চৌধুরীর সঙ্গে বিগত আওয়ামী লীগ সরকারের অত্যন্ত ঘনিষ্ঠ যোগাযোগ ছিলো এবং তৎকালীন সময়ে সংঘটিত...
মেহেরপুর জেনারেল হাসপাতালে চুরি ও পকেটমারির অভিযোগে একটি চক্রের ছয় নারীকে আটক করে পুলিশে দিয়েছেন স্থানীয় জনতা ও আনসার সদস্যরা। 
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর