মিরপুরে আগুনের ঘটনায় কঠোর ব্যবস্থা নিতে তারেক রহমানের আহবান

আপডেট : ১৪ অক্টোবর ২০২৫, ০৯:৫৬ পিএম

মিরপুরের একটি তৈরি পোশাক কারখানা ও রাসায়নিক গুদামে ভয়াবহ আগুনে ১৬ জন নিহতের ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। পাশাপাশি তিনি এই ঘটনায় দায়িদের বিরুদ্ধে কঠোর ও সিদ্ধান্তমূলক ব্যবস্থা গ্রহণের জন্য সরকারের প্রতি আহবান জানিয়েছেন। 

মঙ্গলবার (১৪ অক্টোবর) রাতে নিজের ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক শোকবার্তায় তিনি এই আহবান জানান। 

আগুনে হতাহতের ঘটনায় গভীর শোক প্রকাশ করে তারেক রহমান বলেন, মিরপুরের আরএমজি কারখানা ও রাসায়নিক গুদামে ভয়াবহ অগ্নিকাণ্ডে কমপক্ষে ১৬ জনের প্রাণহানির ঘটনায় আমি গভীরভাবে শোকাহত। আল্লাহ নিহতদের আত্মার চির শান্তি দান করুন এবং আহতদের দ্রুত ও পূর্ণ সুস্থতা দান করুন। 

তিনি এই ধরনের মর্মান্তিক ঘটনার পুনরাবৃত্তি নিয়ে উদ্বেগ প্রকাশ করে বলেন, এই ধরনের হৃদয়বিদারক ঘটনা বারবার ঘটে, যা শোক এবং অনেক প্রশ্ন রেখে যায়। কর্মক্ষেত্রের নিরাপত্তার মান নিশ্চিত করার জন্য আমাদের অবশ্যই কাজ করতে হবে, যাতে অবহেলার কারণে আর কোনো প্রাণহানি না ঘটে। 

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তদন্তে স্বচ্ছতা নিশ্চিত করার ওপর জোর দিয়ে কর্তৃপক্ষকে দায়িদের জবাবদিহি করার জন্য দ্রুত পদক্ষেপ নিতে অনুরোধ করেন। 

তারেক বলেন, তদন্তে স্বচ্ছতা নিশ্চিত করার জন্য দায়িদের জবাবদিহি করার জন্য আমি কর্তৃপক্ষকে অবিলম্বে, সিদ্ধান্তমূলক পদক্ষেপ নেওয়ার আহবান জানাচ্ছি। 

নিহতদের পরিবার ও ক্ষতিগ্রস্ত সবার প্রতি সমবেদনা জানিয়ে তিনি বলেন, প্রিয়জনদের হারিয়েছেন এমন পরিবার এবং ক্ষতিগ্রস্ত সবার প্রতি আমার সমবেদনা এবং প্রার্থনা।

একাত্তর/এসি
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান ও তাঁর সহধর্মিণী ডা. জুবাইদা রহমানের প্রকাশিত ঐতিহাসিক ছবি ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যমে তৈরি হওয়া বিভ্রান্তির রেশ...
মিরপুরের রাড্ডা হাসপাতাল ও গত রাতের হামলা-লুটপাটের ঘটনা প্রমাণ করে দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির চরম অবনতি হয়েছে বলে অভিযোগ করেছেন জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার। 
স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী ড. আবদুল মঈন খান বলেছেন, ২০০১ সাল থেকে ২০০৬ সাল পর্যন্ত সারা বাংলাদেশের হাটে-মাঠে গিয়ে তরুণ সমাজকে সংগঠিত করেছেন তিনি। যার ফলশ্রুতিতে আজকের এই বিএনপি...
দেশের বর্তমান জ্বালানি সংকট ও রাজনৈতিক পরিস্থিতি নিয়ে চরম ক্ষোভ প্রকাশের পাশাপাশি বিরোধীদের কঠোর বার্তা দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বিএনপি'র ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত এক...
সকল ধর্মের মানুষকে একসঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে বাংলাদেশ গড়ে তোলার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। একই সঙ্গে ধর্মীয় পরিচয়ের ঊর্ধ্বে উঠে সবাইকে বাংলাদেশি হিসেবে বিবেচনা করার কথাও বলেন তিনি।...
বাংলাদেশের সাম্প্রতিক রাজনৈতিক পরিস্থিতি, ২০২৪ সালের জুলাই অভ্যুত্থান এবং পরবর্তীতে ২০২৬ সালের ফেব্রুয়ারিতে অনুষ্ঠিত সাধারণ নির্বাচনের পর দেশের সার্বিক পরিবেশ পর্যবেক্ষণ করে একটি বিস্তারিত ও...
রাষ্ট্রায়ত্ত দুই বড় বাণিজ্যিক ব্যাংক জনতা ব্যাংক পিএলসি এবং রূপালী ব্যাংক পিএলসির ব্যবস্থাপনা পরিচালকের (এমডি) চুক্তিভিত্তিক নিয়োগ বাতিল করেছে সরকার। সোমবার, অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান...
সারাদেশে উৎসবমুখর পরিবেশে উদযাপিত শারদীয় দুর্গোৎসবে সনাতন ধর্মাবলম্বীদের শারদীয় শুভেচ্ছা জানাতে এবং পূজামণ্ডপ দেখতে ঢাকার বাইরে সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। একই দিনে তিনি দেশের তিন...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর