বিএনপি জুলাই সনদে স্বাক্ষর করবে কি না, জানালেন মির্জা ফখরুল

আপডেট : ১৬ অক্টোবর ২০২৫, ০৮:১৭ পিএম

বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) জুলাই সনদে স্বাক্ষর করবে কি না, তা জানার জন্য অপেক্ষা করতে বললেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সনদ স্বাক্ষরে ইতিবাচক বিএনপি, তবে তাদের দেয়া নোট অব ডিসেন্ট অন্তর্ভুক্ত হয়েছে কি না সেটি দেখেই সিদ্ধান্ত নেয়ার কথা বলেছেন তিনি। 

ঠাকুরগাঁওয়ে নিজ নির্বাচনী আসনে জনসংযোগে যোগ দিয়ে তিনি আরও জানান, জনগণ নির্বাচন চায়; ভোট নিয়ে আর আপস নয়। সুন্দর দেশ গড়তে ধানের শীষের পক্ষে ভোটও চান বিএনপির এই শীর্ষ নেতা। 

জাতীয় নির্বাচনকে সামনে রেখে সকাল থেকে সন্ধ্যা নিজ জেলার বিভিন্ন প্রান্তে চষে বেড়াচ্ছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

জনসংযোগের তৃতীয় দিনে বৃহস্পতিবার (১৬ অক্টোবর) রানীশংকৈল বিএনপি আয়োজিত এক পথসভায় যোগ দেন তিনি। 

এসময় বহুল কাঙ্খিত জুলাই সনদ নিয়ে দলের অবস্থান জানান মির্জা ফখরুল। শুরু থেকেই এ বিষয়ে তার দল ইতিবাচক ছিলো জানিয়ে স্বাক্ষর করা না করার বিষয়ে কী সিদ্ধান্ত সেটি জানতে অপেক্ষার করতে বলেন তিনি।

এর আগে, বেগুনবাড়ী ইউনিয়নের দানারহাট স্কুল মাঠে সর্বস্তরের মানুষের সাথে মতবিনিময়ে যোগ দেন মির্জা ফখরুল।

পিআর ইস্যুতে নিজেদের অবস্থান আবারও স্পষ্ট করেন তিনি। যারা এই দাবি নিয়ে আন্দোলন করছে তাদের নির্বাচিত সংসদের জন্য অপেক্ষা করার পরামর্শ দেন তিনি।

তিনি বলেন, জনগণ নির্বাচন চায়, ভোট নিয়ে আর আপস নয়। কিন্তু কয়েকটা দল পিআর নিয়ে চিৎকার করছে। কেউ পিআর বোঝে না। ভোট হবে এক ব্যক্তি, এক ভোট। তার প্রশ্ন- যা মানুষ বোঝেনা তা কেন হবে?  

দেশের মানুষ আর হানাহানির রাজনীতি দেখতে চায় না উল্লেখ করে তিনি আরও বলেন, জনগণ নির্বাচন চায়, আর কোনো আপস নয়। আপস হবো না। পিআর-টিআর বাদ দিয়ে নির্বাচন হোক, জনগণ সিদ্ধান্ত নেবে।

তার অভিযোগ, নির্বাচন যেন না হয় সে কারণে বিভিন্ন দাবি সামনে এনে ড. ইউনূসকে ব্যতিব্যস্ত রেখেছে একটি মহল। 

আরবিএস
এক-এগারোর অগণতান্ত্রিক শাসনকালের কঠিন কারাবন্দিত্ব ও নির্যাতনের কষ্ট পেরিয়ে প্রতিকূল পথ অতিক্রম করেই আজ দলকে শক্তিশালী নেতৃত্বে পৌঁছে দিয়েছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান।  
জলবায়ু পরিবর্তনের ক্ষতিকর প্রভাব নিরসনে ব্যাপক হারে বৃক্ষরোপণের তাগিদ দিয়ে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, ছয় মাসে দেশব্যাপী আড়াই কোটি বৃক্ষরোপণের লক্ষ্যমাত্রা ধরা হলেও...
গঠনমূলক সমালোচনা ও মতপ্রকাশের স্বাধীনতাকে স্বাগত জানিয়ে আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান বলেছেন, বিএনপি সবসময় মধ্যমপন্থী রাজনীতির পথ ধরে এগিয়ে চলে। সমালোচনার আহবান জানিয়ে তিনি বলেন,...
মুক্তিযোদ্ধার হাতে গড়া দল বিএনপিকে নানামুখী ষড়যন্ত্র করেও ব্যর্থ করা যাবে না বলে মন্তব্য করেছেন দলটির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদ। 
ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি’র ৮১ দশমিক ৯২ শতাংশ শেয়ার ২৪টি কোম্পানির মাধ্যমে এস আলম-সংশ্লিষ্টদের দ্বারা বেআইনিভাবে কেন্দ্রীভূত ও নিয়ন্ত্রণের অভিযোগে দায়ের করা রিটের পরিপ্রেক্ষিতে রুল জারি করেছে...
দুর্গত এলাকায় চলছে ব্যাপক উদ্ধার ও তল্লাশি অভিযান। এর মধ্যেই ভয়াবহ বন্যার ৯ দিন পর নেপালের একটি জলবিদ্যুৎ প্রকল্পের সুড়ঙ্গ থেকে দুই শ্রমিককে জীবিত উদ্ধার করা হয়েছে।
তথ্য প্রতিমন্ত্রী বলেন, সাংবাদিকতার যে স্বাধীনতা আছে, বাকস্বাধীনতা আছে, সেটা অব্যাহত থাকবে। এখন সাংবাদিকতা ও গণমাধ্যম সবচেয়ে বেশি স্বাধীনতা ভোগ করছে।
বিএনপি ফটোসেশনের রাজনীতি করে না। ফটো শো’র রাজনীতিও করে না বলে মন্তব্য করেছেন পানিসম্পদ মন্ত্রী ও বিএনপির যুগ্ম মহাসচিব মো. শহীদউদ্দীন চৌধুরী এ্যানি।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর