একটি দল জুলাই সনদে স্বাক্ষরের সুযোগ খুঁজছে: সালাহউদ্দিন আহমদ

আপডেট : ২৩ অক্টোবর ২০২৫, ০৩:২৩ পিএম

একটি রাজনৈতিক দল এখন জুলাই সনদে স্বাক্ষরের সুযোগ খুঁজে বেড়াচ্ছে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ।

বৃহস্পতিবার (২৩ অক্টোবর) রাজধানীর জাতীয় প্রেসক্লাবের এক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।

জুলাই জাতীয় সনদ প্রসঙ্গে তিনি বলেন, স্বাক্ষর অনুষ্ঠানের পর তা বাস্তবায়নের জন্য জনগণের মতামত নেওয়া হবে এবং এর লক্ষ্যে জাতীয় নির্বাচনের দিনই জুলাই জাতীয় সনদের পক্ষে-বিপক্ষে ভোট নেয়া হবে।

অন্তর্বর্তী সরকারের প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেন, সাংবিধানিক আদেশ জারির এখতিয়ার অন্তর্বর্তী সরকারের নেই। তাই জুলাই সনদ নিয়ে ভবিষ্যতে প্রশ্ন উঠতে পারে এমন কোনো আদেশ যেন জারি না করা হয়।

তিনি আরো বলেন, ২০২৪ সালের গণঅভ্যুত্থানের প্রধান শিক্ষা হচ্ছে পরিবর্তন। প্রবীণরা তারুণ্যের রাজনীতি থেকে শিক্ষা নিয়েছে। তারুণ্যের এই ভাবনা ধারণ না করলে রক্তের বিনিময়ে অর্জিত এই অর্জন হাতছাড়া হয়ে যাবে। 

সালাহউদ্দিন আহমদ বলেন, যত সংস্কারই হোক না কেনো, সবচেয়ে বড় দরকার মানসিক সংস্কার অন্যথায় কোনো সংস্কারই কাজে আসবে না।

এসময় জাতীয় স্বার্থে সবাইকে ঐক্যবদ্ধ থাকারও আহ্বান জানান তিনি।

একাত্তর/আরএ
এক-এগারোর অগণতান্ত্রিক শাসনকালের কঠিন কারাবন্দিত্ব ও নির্যাতনের কষ্ট পেরিয়ে প্রতিকূল পথ অতিক্রম করেই আজ দলকে শক্তিশালী নেতৃত্বে পৌঁছে দিয়েছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান।  
জলবায়ু পরিবর্তনের ক্ষতিকর প্রভাব নিরসনে ব্যাপক হারে বৃক্ষরোপণের তাগিদ দিয়ে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, ছয় মাসে দেশব্যাপী আড়াই কোটি বৃক্ষরোপণের লক্ষ্যমাত্রা ধরা হলেও...
গঠনমূলক সমালোচনা ও মতপ্রকাশের স্বাধীনতাকে স্বাগত জানিয়ে আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান বলেছেন, বিএনপি সবসময় মধ্যমপন্থী রাজনীতির পথ ধরে এগিয়ে চলে। সমালোচনার আহবান জানিয়ে তিনি বলেন,...
মুক্তিযোদ্ধার হাতে গড়া দল বিএনপিকে নানামুখী ষড়যন্ত্র করেও ব্যর্থ করা যাবে না বলে মন্তব্য করেছেন দলটির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদ। 
রংপুর, ময়মনসিংহ, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং রাজশাহী ও ঢাকা বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে...
অর্থঋণ আদালতের মাধ্যমে বিচারিক নিলামে ক্রয় করা স্থাবর সম্পত্তির মূল্যের ওপর ১৫ শতাংশ মূল্য সংযোজন কর (ভ্যাট) দিতে হবে না বলে রায় দিয়েছে হাইকোর্ট।
নেপালের রসুয়া ও সংলগ্ন অঞ্চলে হিমবাহ ধস, বরফ ও কাদার প্রলয়ংকরী প্লাবনের ৯ দিন পর আপার ত্রিশূলি থ্রি-এ জলবিদ্যুৎ কেন্দ্রের একটি টানেল বা সুড়ঙ্গ থেকে দুই কর্মীকে অলৌকিকভাবে জীবিত উদ্ধার করা হয়েছে। গত...
বগুড়ার শিবগঞ্জ উপজেলার কিচক ইউনিয়নের গোপীনাথপুরে এক বধির বৃদ্ধা নারীকে বাঁচাতে গিয়ে জনপ্রশাসন ও খাদ্য প্রতিমন্ত্রী আব্দুল বারীর গাড়ি দুর্ঘটনায় পড়েছে। এ ঘটনায় প্রতিমন্ত্রী সামান্য আহত হয়েছেন।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর