বিএনপি জুলাই সনদের মর্মকথা বাস্তবায়নে কাজ করবে: হাফিজ উদ্দিন

আপডেট : ২৫ অক্টোবর ২০২৫, ০৩:৩২ পিএম

নির্বাচিত হলে বিএনপি জুলাই সনদের মর্মকথা বাস্তবায়নে কাজ করবে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য অবসরপ্রাপ্ত মেজর হাফিজ উদ্দিন আহমদ। 

শনিবার (২৫ অক্টোবর) রাজধানীর ঢাকা রিপোর্টাস ইউনিটিতে লেবার পার্টির প্রতিষ্ঠাবার্ষিকী সম্মেলনে অংশগ্রহণ করে তিনি এই মন্তব্য করেন। 

এসময় তিনি বলেন, নির্বাচনকে বিলম্বিত করতে প্রতিবেশী দেশ ও কিছু রাজনৈতিক দল ষড়যন্ত্র করছে।

পিআর পদ্ধতি মাধ্যমে দুর্বল সরকার গঠিত হয় এমন মন্তব্য করে তিনি বলেন, শক্তিশালী সরকার গঠন করতে প্রচলিত পদ্ধতিতেই নির্বাচন করতে হবে।

প্রতিবেশী রাষ্ট্র সামরিক শক্তি দেখাতে চাইলে পাল্টা জবাব দেওয়ার হুঁশিয়ারিও দেন তিনি।

চলমান সংস্কার বিষয়ে সমালোচনা করে তিনি বলেন, সরকার শুধু সংস্কারের কথা বলছে, কিন্তু আমরা কোন দৃশ্যমান সংস্কার দেখা পাচ্ছি না। 

একইসঙ্গে অন্তর্বর্তী সরকারকে নিরপেক্ষ সরকারের ভূমিকায় যেতে ‘কেয়ারটেকার সরকার মুডে’ যাওয়ারও অনুরোধ করেন তিনি।

ভবিষ্যৎ পরিকল্পনার কথা জানিয়ে বিএনপির এই নেতা বলেন, তাদের বন্ধুপ্রতীম জোট যাতে ধানের শীষ প্রতীক নিয়ে নির্বাচন করতে পারে, সে ব্যাপারে নির্বাচন কমিশনকে অনুরোধ করা হবে। জয়ী হলে বিদেশে মূল্য আছে এমন যুগোপযোগী শিক্ষাব্যবস্থা চালু করারও প্রতিশ্রুতি দেন তিনি।

একাত্তর/আরএ
কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ রাস্তায় নামলে সরকার ব্যবস্থা নেবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার বিষয়ক উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান।
‘দেশ যাবে নতুন পথে, ফিরবে না আর ফ্যাসিবাদে’ এই স্লোগানকে সামনে রেখে প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ১০ দিনের কর্মসূচি ঘোষণা করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। 
জাতীয় সংসদ নির্বাচনে লেবার পার্টির আনারস প্রতীকের ৭৫ প্রার্থীর প্রাথমিক তালিকা প্রকাশ করা হয়েছে।
ফেব্রুয়ারি নয়, আগামী জানুয়ারিতেই নির্বাচনের আয়োজনের দাবি তুলেছেন গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর। দলটির চতুর্থ প্রতিষ্ঠাবার্ষিকীতে দেয়া বক্তব্যে তিনি এ কথা বলেন।
বাংলাদেশে ব্যবসা করা বহুজাতিক (মাল্টিন্যাশনাল) কোম্পানিগুলোকে পুঁজিবাজারে তালিকাভুক্ত হতেই হবে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) চেয়ারম্যান মাসুদ খান।
সারাদেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে একজনের মৃত্যু হয়েছে। তবে এ সময়ে নিশ্চিত হামে কেউ মারা যাননি।
স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, ধর্ম বা অন্য কোনো বিভাজনের ভিত্তিতে নয়, বরং দেশের প্রতিটি মানুষ নাগরিকত্বের ভিত্তিতেই সমান অধিকার ও নিরাপত্তা ভোগ করবে।
সারাদেশে যথাযোগ্য মর্যাদায় হিন্দু সম্প্রদায়ের আরাধ্য ভগবান শ্রী কৃষ্ণের জন্মতিথি, শুভ জন্মাষ্টমী ধর্মীয় যথাযথ ভাবগাম্ভীর্য ও আনন্দ উৎসবের মধ্য দিয়ে উদযাপিত হয়েছে। 
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর