আশুলিয়ায় ছয় লাশ পোড়ানোর মামলায় পরবর্তী শুনানি ৫ নভেম্বর

আপডেট : ৩০ অক্টোবর ২০২৫, ০৩:৩৫ পিএম

জুলাই আন্দোলনে সাভারের আশুলিয়ায় ৬ লাশ পোড়ানোসহ সাত জনকে হত্যার দায়ে মানবতাবিরোধী অপরাধের মামলায় সাক্ষ্য দিয়েছেন ৫ আগস্ট গুলিবিদ্ধ হয়ে গুরুত্বর আহত তরুণ সানি মৃধা সোহান। এই মামলায় পরবর্তী শুনানি ৫ নভেম্বর।

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেলে ২১তম সাক্ষী হিসেবে জবানবন্দি দেন সোহান।

তিনি জানান, সে ৫ আগস্ট বিকেলে আশুলিয়ায় গুলিবিদ্ধ হয়। তখন শহীদ সজলকেও গুলিবিদ্ধ অবস্থায় দেখে। পরে এই শহীদ সজলের মরদেহ পুড়িয়ে দিয়েছিলো পুলিশ। সোহান গুলিবিদ্ধ হয়ে বিভিন্ন হাসপাতালে ১৭ মাস চিকিৎসাধীন ছিলেন।

এই সাক্ষী শেখ হাসিনাসহ এই হত্যাকাণ্ড ও মরদেহ পোড়ানোর সঙ্গে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।

আসামি পক্ষের আইনজীবীরা তাকে জেরা করেন।

বৃহস্পতিবার এই মামলায় গ্রেপ্তার ৮ পুলিশ সদস্যকে ট্রাইব্যুনালে হাজির করা হয়।

আশুলিয়া থানার সাবেক এসআই শেখ আবজালুল হক ট্রাইব্যুনালে দোষও স্বীকার করেছেন। তবে এমপি সাইফুলসহ ৮ আসামি পলাতক আছেন।

এদিকে চট্টগ্রামে জুলাই আন্দোলনে শহীদ ছাত্রদল নেতা ওয়াসিম হত্যা মামলায় সিএমপির সাবেক কমিশনার সাইফুল ইসলামকে গ্রেপ্তার দেখিয়ে কারাগারে পাঠিয়েছে ট্রাইব্যুনাল।

একাত্তর/আরএ
একটি রাজনৈতিক দল প্রতিষ্ঠায় গুরুত্বপূর্ণ ভূমিকা বা নীতিনির্ধারকের দায়িত্বে থাকলেও সেই দলে যোগ না দিলে পরবর্তীতে ইতিহাস থেকে নাম মুছে ফেলা হয় বলে মন্তব্য করেছেন সাবেক অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা...
জুলাই গণহত্যার বিচার করতে না পারলে সরকারকে চলে যাওয়ার রাস্তা খোঁজার পরামর্শ দিয়েছেন বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান।
গণসংহতি আন্দোলন-জিএস এর এক বিশেষ সাংগঠনিক সম্মেলনে দেওয়ান আবদুর রশিদ নীলুকে প্রধান সমন্বয়কারী (ভারপ্রাপ্ত) ও আবুল হাসান রুবেলকে নির্বাহী সমন্বয়কারী হিসেবে দায়িত্বে বহাল রেখেছ দলটি।
বৈষম্যহীন বাংলাদেশ গড়ার প্রত্যয়ে দেশের মানুষ আন্দোলন করলেও নতুন সরকার আবারও পুরোনো ধারায় চলছে বলে অভিযোগ করেছেন জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার।
বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতি, সহাবস্থান ও পারস্পরিক শ্রদ্ধাবোধের দেশ উল্লেখ করে মৎস্য ও প্রাণিসম্পদ এবং কৃষিমন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ বলেছেন, এ দেশে যারা বসবাস করেন তারা সবাই এবং সব ধর্মের...
ছয় দফা দাবিতে বাংলাদেশ জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন ১১–দলীয় ঐক্যের লংমার্চে সরকারকে সহযোগিতা করার আহ্বান জানিয়েছেন জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার।
দেশের সব ধর্মের মানুষ নির্বিঘ্নে, নির্ভয়ে ও শান্তিপূর্ণভাবে নিজ নিজ ধর্ম পালন করছেন বলে মন্তব্য করেছেন আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান।
পটুয়াখালীর কলাপাড়ায় একটি ডাবল ডেকার স্লিপার কোচ নিয়ন্ত্রণ হারিয়ে পুকুরে পড়ে অন্তত ১৫ জন পর্যটক আহত হয়েছেন। 
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর