দুই কোটিতে নিবন্ধন পেয়েছে আম জনগণ পার্টি, অভিযোগ তারেকের

আপডেট : ০৮ নভেম্বর ২০২৫, ০৬:৫৬ পিএম

দেশে এমএলএম কেলেঙ্কারির কেন্দ্রে থাকা ডেসটিনি গ্রুপের প্রধান রফিকুল আমীনের নেতৃত্বে গঠিত আম জনগণ পার্টি দুই কোটি টাকার বিনিময়ে নির্বাচন কমিশনের (ইসি) নিবন্ধন পেয়েছে- এমন অভিযোগ করে, তা খতিয়ে দেখতে ইসির প্রতি আহবান জানিয়েছেন আম জনতার দলের সদস্যসচিব তারেক রহমান।

শনিবার (৮ নভেম্বর) রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনের সামনে দলের নিবন্ধনের দাবিতে অনশনরত অবস্থায় তিনি সাংবাদিকদের এসব কথা জানান। টানা ১০০ ঘণ্টারও বেশি সময় ধরে তিনি অনশন করছেন বলে জানান।

তারেক বলেন, ডেসটিনির দলকে দুই কোটি টাকার বিনিময়ে নিবন্ধন পাইয়ে দেয়া হয়েছে। ইসির সংশ্লিষ্ট কর্মকর্তারা রাজধানীর একটি অভিজাত হোটেলে বৈঠক করে টাকার বিনিময়ে নিবন্ধন নিশ্চিত করেন। আমি প্রধান নির্বাচন কমিশনারকে বলবো- এখনই ওই দলের নিবন্ধন বাতিল করুন।

নিজ দল নিবন্ধন পায়নি বলে এমন অভিযোগ করছেন কিনা? অভিযোগের বিষয়ে কোনো প্রমাণ আছে কিনা- এমন প্রশ্নের জবাবে তারেক বলেন, নিবন্ধন নিয়ে ইসির তদন্ত কর্মকর্তারা মাঠে পর্যবেক্ষণে যাবেন। কিন্তু হোটেলে কীসের আলোচনা?

তারেক আরো দাবি করেন, ডেসটিনির রফিকুল আমীনের দল নিয়ে যে কর্মকর্তারা হোটেলে বৈঠক করেছেন, সেখানে একজন কর্মকর্তা ভাগ কম পেয়েছেন। সেজন্যই ওই কর্মকর্তা আমাদের সব বলে দিয়েছেন। এখন আমি অভিযোগ তুলেছি। ইসির উচিত হবে সেই অভিযোগ খতিয়ে দেখা।

তিনি আরও বলেন, আমার দল নিবন্ধন পায়নি বলে অভিযোগ করছি, তা নয়। রাস্তায় দশটা গাড়ির মধ্যে যদি একটা গাড়ির চালক দুষ্টু বালক হন- আপনি ভালো গাড়ি চালাতে পারবেন? পারবেন না। রফিফুল আমীন হচ্ছেন রাজনীতিতে তেমন (দুষ্টু বালক)। এজন্য তার দলের নিবন্ধন বাতিল করা উচিত।

তারেক বলেন, তিনি কি জুলাই আন্দোলনে অংশ নিয়েছিলেন? ছিলেন তো জেলে। ৪৩ লাখ গ্রাহকের অর্থ আত্মসাৎ করে জেলে গিয়েছিলেন। আমাদের আন্দোলনের ফসল হিসেবে তিনি মুক্তি পেয়েছেন। মুক্তি পেয়ে দল করেছেন সম্পদ রক্ষা করতে।

উল্লেখ্য, ৪ নভেম্বর থেকে নির্বাচন ভবনের সামনে অনশন করছেন তারেক । তিনি বলেন, আমি এখন অসুস্থ হয়ে পড়েছি। ইসির এক যুগ্ম সচিব এসে আমার বক্তব্য শুনেছেন, কিন্তু এখনো কোনো জবাব দেননি।

একাত্তর/আরএ
রাষ্ট্রপতি পদে অলি আহমদকে প্রার্থী করে নির্বাচন কমিশনের (ইসি) প্রধান নির্বাচন কমিশনারের (সিইসি) কাছে মনোনয়নপত্র জমা দিয়েছে ১১ দলীয় জোট। এই নির্বাচনে জামায়াতে ইসলামীর পক্ষ থেকে প্রার্থী হিসেবে...
বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচন উপলক্ষে নির্বাচন কমিশন (ইসি) থেকে দুটি মনোনয়নপত্র সংগ্রহ করেছে ক্ষমতাসীন বিএনপি। 
সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের পরিবেশ নিশ্চিতকরণ, প্রশাসনে রাজনৈতিক নিয়োগ বাতিল এবং নির্বাচন কমিশনের (ইসি) নিরপেক্ষ ভূমিকা নিয়ে তীব্র অসন্তোষ প্রকাশ করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। দলটির সেক্রেটারি...
শেখ হাসিনা বহু বছর ধরে দলীয়করণ করেছেন, আর বর্তমান সরকার মাত্র পাঁচ মাসেই সব জায়গায় দলীয়করণ করে ফেলছে বলে অভিযোগ করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম।
বাংলাদেশে ব্যবসা করা বহুজাতিক (মাল্টিন্যাশনাল) কোম্পানিগুলোকে পুঁজিবাজারে তালিকাভুক্ত হতেই হবে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) চেয়ারম্যান মাসুদ খান।
সারাদেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে একজনের মৃত্যু হয়েছে। তবে এ সময়ে নিশ্চিত হামে কেউ মারা যাননি।
স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, ধর্ম বা অন্য কোনো বিভাজনের ভিত্তিতে নয়, বরং দেশের প্রতিটি মানুষ নাগরিকত্বের ভিত্তিতেই সমান অধিকার ও নিরাপত্তা ভোগ করবে।
সারাদেশে যথাযোগ্য মর্যাদায় হিন্দু সম্প্রদায়ের আরাধ্য ভগবান শ্রী কৃষ্ণের জন্মতিথি, শুভ জন্মাষ্টমী ধর্মীয় যথাযথ ভাবগাম্ভীর্য ও আনন্দ উৎসবের মধ্য দিয়ে উদযাপিত হয়েছে। 
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর