দেশের প্রতিটি অংশেই লিঙ্গ বৈষম্য রয়ে গেছে বলে মত আইনজীবী যাইমা রহমানের। তার দাবি, এজন্য শুধু নীতিগত পরিবর্তন নয়, প্রয়োজন পারিবারিক প্রয়াসও। এছাড়া, দেশের অর্ধেক জনগোষ্ঠীকে একপাশে রেখে দেশ বেশি দূর এগিয়ে যেতে পারবে না বলেও জানান তিনি।
রোববার (১৮ জানুয়ারি) রাজধানীর কৃষিবিদ ইন্সটিটিউটে ঢাকা ফোরাম আয়োজিত জাতি গঠনে নারী; নীতি, সম্ভাবনা এবং বাংলাদেশের ভবিষ্যত শীর্ষক আলোচনাসভায় তিনি এসব কথা বলেন।
প্রথমবারের মতো দেশের কোনো পলিসি ডায়ালগে যোগ দিয়ে জাইমা রহমান জানান, এখনও দেশের প্রতিটি অংশেই লিঙ্গ বৈষম্য গেছে।
আলোচনায় অংশ নেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী। এসময় তিনি উন্নয়নে শুধু রাজনীতি নয়, দেশের সবক্ষেত্রেই নারী-পুরুষের লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত করার ওপর গুরুত্ব দেন।
নির্বাচিত হলে প্রতিটা ক্ষেত্রে নারী-পুরুষ সবার সমান অংশগ্রহণ নিশ্চিতের লক্ষ্যেই বিএনপি কর্মপরিকল্পনা সাজিয়েছে বলেও জানান তিনি।
