দুইটি আসনের ব্যালট পেপারে ‘দাঁড়িপাল্লা’ প্রতীক না রাখার অনুরোধ জানিয়ে ইসিকে চিঠি

আপডেট : ২৯ জানুয়ারি ২০২৬, ১১:০৯ এএম

আসন্ন ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠেয় জাতীয় সংসদ নির্বাচনে দুটি আসনের ব্যালট পেপারে জামায়াত মনোনীত প্রার্থীর জন্য ‘দাঁড়িপাল্লা’ প্রতীক না রাখার অনুরোধ জানিয়ে নির্বাচন কমিশনকে (ইসি) চিঠি দিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। গত ২৩ জানুয়ারি প্রধান নির্বাচন কমিশনার বরাবর এই চিঠি পাঠানো হয়।

জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার স্বাক্ষরিত ওই চিঠিতে বলা হয়েছে, জাতীয় সংসদের ২০০ নম্বর আসন (নরসিংদী-২) ও ২৮৫ নম্বর আসনে (চট্টগ্রাম-৮) জামায়াতে ইসলামীর পক্ষ থেকে যথাক্রমে মো. আমজাদ হোসাইন ও মো. আবু নাসেরকে মনোনয়ন দেওয়া হয়েছিল। কিন্তু ১০ দলীয় নির্বাচনী ঐক্যের সমঝোতার পরিপ্রেক্ষিতে আসন দুটি জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) প্রার্থীদের ছেড়ে দেওয়া হয়েছে।

চিঠিতে উল্লেখ করা হয়, নরসিংদী-২ আসনটি জাতীয় নাগরিক পার্টির মনোনীত প্রার্থী গোলাম সরোয়ারকে এবং চট্টগ্রাম-৮ আসনটি মো. জোবাইরুল হাসান আরিফকে ছেড়ে দেওয়া হয়েছে। জামায়াত মনোনীত এই দুই প্রার্থী যথাসময়ে তাঁদের মনোনয়নপত্র প্রত্যাহার করতে পারেননি।

এই প্রেক্ষাপটে আসন দুটির ব্যালট পেপারে ‘দাঁড়িপাল্লা’ প্রতীক না রাখার জন্য অনুরোধ জানিয়েছে দলটি। বিষয়টি বিবেচনা করে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের জন্য চিঠিতে সবিনয় অনুরোধ জানানো হয়েছে।

একাত্তর/আরএ
গণভোটের রায় বাস্তবায়নে সরকার কোনো কার্যকর উদ্যোগ নেয়নি বলে অভিযোগ করেছেন জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার।
আগামী ৫ সেপ্টেম্বরে ঢাকা-চট্টগ্রামসহ চারটি রুটে লং মার্চ নিয়ে জামায়াতে ইসলামী নেতৃত্বাধীন ১১ দলীয় ঐক্য জোট কোনো আশঙ্কা দেখছে না বলে জানিয়েছেন জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার। 
রাষ্ট্রপতি পদে অলি আহমদকে প্রার্থী করে নির্বাচন কমিশনের (ইসি) প্রধান নির্বাচন কমিশনারের (সিইসি) কাছে মনোনয়নপত্র জমা দিয়েছে ১১ দলীয় জোট। এই নির্বাচনে জামায়াতে ইসলামীর পক্ষ থেকে প্রার্থী হিসেবে...
বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচন উপলক্ষে নির্বাচন কমিশন (ইসি) থেকে দুটি মনোনয়নপত্র সংগ্রহ করেছে ক্ষমতাসীন বিএনপি। 
বাংলাদেশে ব্যবসা করা বহুজাতিক (মাল্টিন্যাশনাল) কোম্পানিগুলোকে পুঁজিবাজারে তালিকাভুক্ত হতেই হবে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) চেয়ারম্যান মাসুদ খান।
সারাদেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে একজনের মৃত্যু হয়েছে। তবে এ সময়ে নিশ্চিত হামে কেউ মারা যাননি।
স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, ধর্ম বা অন্য কোনো বিভাজনের ভিত্তিতে নয়, বরং দেশের প্রতিটি মানুষ নাগরিকত্বের ভিত্তিতেই সমান অধিকার ও নিরাপত্তা ভোগ করবে।
সারাদেশে যথাযোগ্য মর্যাদায় হিন্দু সম্প্রদায়ের আরাধ্য ভগবান শ্রী কৃষ্ণের জন্মতিথি, শুভ জন্মাষ্টমী ধর্মীয় যথাযথ ভাবগাম্ভীর্য ও আনন্দ উৎসবের মধ্য দিয়ে উদযাপিত হয়েছে। 
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর