ক্ষমতায় গেলে আবু সাঈদ হত্যার বিচার নিশ্চিতের আশ্বাস তারেক রহমানের

আপডেট : ৩০ জানুয়ারি ২০২৬, ০৮:১১ পিএম

ক্ষমতায় গেলে পতিত স্বৈরাচার শেখ হাসিনাসহ শহীদ আবু সাঈদের খুনিদের বিচার নিশ্চিত করার আশ্বাস দিয়েছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। 

শুক্রবার (৩০ জানুয়ারি) রংপুরের পীরগঞ্জে জুলাই গণঅভ্যুত্থানের প্রথম শহীদ আবু সাঈদের কবর জিয়ারত শেষে পরিবারের সদস্যদের সাথে আলাপের সময় তিনি একথা বলেন। এসময় আবু সাঈদের পরিবারের পাশে থাকার আশ্বাসও দেন তারেক রহমান। 

উত্তরাঞ্চলে নির্বাচনী গণসংযোগের দ্বিতীয় দিনে বগুড়া সেন্ট্রাল মসজিদে জুমার নামাজ আদায়ের পর রংপুরের উদ্দেশে রওনা দেন তারেক রহমান। পথে হাজারো নেতা-কর্মী এবং উৎসুক জনতার ঢল ঠেলে সন্ধ্যার আগে পীরগঞ্জে পৌঁছান জুলাই আন্দোলনের প্রথম শহীদ আবু সাঈদের বাড়িতে। 

বিকেল চারটার আগে সেখানে যাবার কথা থাকলেও, বগুড়া থেকে রংপুরে পথে মহাসড়কের দু’পাশে কর্মী-সমর্থকদের শুভেচ্ছা ও ভালোবাসায় সিক্ত হন তিনি। এতে ধীর গতিতে চলে তার গাড়িবহর। তাই প্রায় দু’ঘন্টা পর মাগরিবের নামাজের আগে আবু সাঈদের বাড়িতে পৌঁছান তারেক রহমান ও তার সফরসঙ্গীরা।

উপজেলার মদনখালী ইউনিয়নের বাবনপুরে দলীয় নেতাদের সঙ্গে নিয়ে শহীদ আবু সাঈদের কবর জিয়ারত করেন তারেক রহমান। পরে শহীদ আবু সাঈদের পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলেন তিনি। আবু সাঈদের আত্মত্যাগ ও সাহসের প্রতি শ্রদ্ধা জানিয়ে শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানান। 

এসময় সাঈদের বাবা মকবুল হোসেনসহ পরিবারের সদস্যদের সান্তনা দেন তিনি। ছেলে হত্যার বিচার দাবি করেন শহীদ আবু সাঈদের বাবা। 

আবু সাঈদের বাবা-মা জানান, ক্ষমতায় গেলে ছেলে হত্যাসহ জুলাই আন্দেলনের সকল হত্যাকাণ্ডের বিচার নিশ্চিতের আশ্বাস দিয়েছেন বিএনপি চেয়ারম্যান।
 
ক্ষমতায় গেলে অবহেলিত রংপুর ও পীরগঞ্জের জন্যও কাজ করার আশ্বাস দিয়েছেন তারেক রহমান। 

আরবিএস
বিগত ফ্যাসিস্ট সরকার বিদেশে পাচার করা অর্থ ব্যবহার করে দেশকে আবারও অস্থিতিশীল করার চেষ্টা করছে বলে অভিযোগ করেছেন বিএনপি চেয়ারম্যানের উপদেষ্টা ও সংসদ সদস্য বরকত উল্লাহ বুলু।
ফ্যাসিস্ট সরকারের আমল দেশ, গণতন্ত্র ও সন্তানদের ভবিষ্যতের যে ক্ষতি করেছে তা ভুলে না যাওয়ার আহবান জানিয়েছেন স্থানীয় সরকারমন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। একই সঙ্গে তিনি ‘জুলাই সনদ’ নিয়ে তৈরি হওয়া...
বাংলাদেশের রাজনীতিতে ধর্ম নিয়ে অনেক বিভাজন সৃষ্টি করা হয় উল্লেখ করে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, আমরা আমাদের রাজনীতিতে এই বিভাজন বিশ্বাস করি না।...
সাবেক ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি, জাতীয় সংসদের সাবেক স্পিকার ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার জমির উদ্দিন সরকারের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। 
প্রধানমন্ত্রী তারেক রহমান দীর্ঘদিন ধরে রাজপথে ফ্যাসিবাদ বিরোধী যুগপৎ আন্দোলনে শরিক নেতাদের উদ্দেশ্য বলেছেন, আমরা অতীতে একসাথে ছিলাম, আছি এবং একসাথেই থাকবো।
স্বাক্ষরিত জুলাই সনদ অক্ষরে অক্ষরে পালন করবে বিএনপি সরকার। যুগপৎ আন্দোলনের শরিকদের এমনটিই জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
বিশ্বকাপের ফাইনালে আর্জেন্টিনার বিরুদ্ধে স্পেনের মহাকাব্যিক জয় শুধু একটি ঐতিহাসিক ট্রফি অর্জন আর রূপকথার গল্প নয়, এটি ছিল ফুটবলের এক প্রজন্ম থেকে অন্য প্রজংশে ব্যাটন হস্তান্তরের স্মারক। ফুটবল...
২০২৬ ফিফা বিশ্বকাপের রোমাঞ্চকর ফাইনালে আর্জেন্টিনার বিরুদ্ধে ইনজুরি টাইমে ফেরান তোরেসের অবিশ্বাস্য গোল স্প্যানিশ ফুটবলে নতুন ইতিহাস লিখেছে। ২০১০ সালে আন্দ্রেস ইনিয়েস্তার সেই ঐতিহাসিক জয়ের পর দেশকে...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর