একটি দল ধর্মকে আলু-পটলের মতো ব্যবহার করছে: রিজভী

আপডেট : ০৩ ফেব্রুয়ারি ২০২৬, ১২:২৬ পিএম

একটি দল ধর্মকে আলু-পটলের মতো ব্যবহার করছে বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।

মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) বিএনপির নয়াপল্টনের দলীয় কার্যালয়ে পবিত্র শব-ই-বরাত উপলক্ষে দোয়া ও মিলাদ মাহফিলে তিনি এই মন্তব্য করেন।

জামায়াত প্রসঙ্গে তিনি বলেন, নারীদের নিয়ে আমিরের করা অবমাননাকর বক্তব্যকে ঢাকার জন্যেই স্বাধীনতার ঘোষণা নিয়ে নতুন বিতর্ক শুরু করেছে দলটি।

রুহুল কবির রিজভী বলেন, যারা মুক্তিযুদ্ধের বিরোধী ছিলেন তাদের মুখে স্বাধীনতার ঘোষণা শব্দটি মানায় না।

বিএনপির এই শীর্ষ নেতা অভিযোগ করেন, ইসলামে সবচেয়ে বেশি সম্মান দেওয়া হয়েছে নারীদেরকে, কিন্তু বর্তমানে একটি দল নারীদের সবচেয়ে নিকৃষ্টভাবে উপস্থাপন করছে।

নয়াপল্টনের এই দোয়া ও মিলাদ মাহফিলে বিএনপির অন্যান্য নেতাকর্মী ও অনুসারীরা উপস্থিত ছিলেন।

একাত্তর/আরএ
প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা ও বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী বলেছেন, বহুদলীয় গণতন্ত্র এবং মুক্তকণ্ঠে কথা বলার অধিকার প্রতিষ্ঠার লক্ষ্যেই বিএনপির জন্ম হয়েছে এবং দলের...
শহীদ রাষ্ট্রপতি ও বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান হত্যা মামলায় ৪৫ বছর পর গ্রেপ্তার হওয়া সাবেক সেনা কর্মকর্তা মোজাফফর হোসেনকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের মামলায় আসামি করার প্রক্রিয়া শুরু...
গণতন্ত্র রক্ষায় এবং জুলাই সনদকে বাস্তবরূপ দিতে রাজনৈতিক দলগুলোর মধ্যে ন্যূনতম ঐক্য থাকা জরুরি বলে মনে করেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা ও বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।
বিগত ফ্যাসিস্ট সরকার বিদেশে পাচার করা অর্থ ব্যবহার করে দেশকে আবারও অস্থিতিশীল করার চেষ্টা করছে বলে অভিযোগ করেছেন বিএনপি চেয়ারম্যানের উপদেষ্টা ও সংসদ সদস্য বরকত উল্লাহ বুলু।
২০২৬ বিশ্বকাপ ফাইনালে স্পেনের কাছে ১-০ গোলের তেতো হারের যন্ত্রণা কাটতে না কাটতেই, এবার রীতিমতো বিষোদ্গার ছড়ালো আর্জেন্টাইন শিবিরে! ফাইনালে হারের কষ্টে যখন পুরো আর্জেন্টিনা স্তব্ধ, ঠিক তখনই সোশাল...
গাইবান্ধার পলাশবাড়ী উপজেলার কিশোরগাড়ী ইউনিয়নের কুমারপাড়া গ্রামে করতোয়া ও মর্চ্চা নদীর ভয়াবহ ভাঙনের সংবাদ ৭১ টেলিভিশনে প্রচারের পর অবশেষে ভাঙনরোধে কাজ শুরুর অনুমোদন পেয়েছে পানি উন্নয়ন বোর্ড (পাউবো)।
মেহেরপুর শহরে একটি যাত্রীবাহী বাস উল্টে শিশুসহ অন্তত ১৩ জন আহত হয়েছেন।
হামের উপসর্গে গত ২৪ ঘণ্টায় (সোমবার সকাল ৮টা থেকে মঙ্গলবার সকাল ৮টা) সারাদেশে আরও চারজনের মৃত্যু হয়েছে। একই সময়ে হাম ও হামের উপসর্গে আক্রান্ত হয়েছেন এক হাজার আটজন।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর