১২ ফেব্রুয়ারি জালেমদের পরাজিত করার দিন: নাহিদ ইসলাম

আপডেট : ০৬ ফেব্রুয়ারি ২০২৬, ০১:০১ পিএম

এবারের নির্বাচন পরিবর্তন ও সংস্কারের নির্বাচন এবং দাঁড়িপাল্লা ও শাপলা কলি হচ্ছে সেই পরিবর্তনের প্রতীক বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও ঢাকা-১১ আসনের প্রার্থী নাহিদ ইসলাম।

শুক্রবার (৬ ফেব্রুয়ারি) সাভারে এক জনসভায় তিনি বলেন, ৫ আগস্টের পর নতুন কোনো জালেমকে জনগণ ক্ষমতায় দেখতে চায় না। ১২ ফেব্রুয়ারি সব জালেমদের পরাজিত করার দিন।

সাভারে ১১ দলের নির্বাচনী জনসভায় নাহিদ ইসলাম বলেন, আজকে আমরা একটি ঐক্যবদ্ধ বাংলাদেশ দেখতে পাচ্ছি যেখানে ইসলামী শক্তি, তারুণ্যের শক্তি এবং দেশপ্রেমিক শক্তি এক হয়েছে সরকার গঠনের জন্য। জুলাই আন্দোলনের অন্যতম হটস্পট এই সাভার ১১ দলের আসন হবে। সারা বাংলাদেশে ১১ দলের পক্ষে গণজোয়ার তৈরি হয়েছে এবং এই জোটই সরকার গঠন করবে।

দেশের মানুষের জন্য এটি গুরুত্বপূর্ণ সময় উল্লেখ করে তিনি বলেন, হাজারো মানুষের জীবনের বিনিময়ে এই নির্বাচন সম্ভব হচ্ছে। এগারো দল সরকার গঠন করলে দেশ আধিপত্যবাদ মুক্ত হবে এবং ইনসাফের দেশ হবে। যারা দিল্লির দাসত্ব করতে চায় তাদের জায়গা হবে না, বাংলাদেশের নিয়ন্ত্রণ হবে ঢাকা থেকে।

দিল্লির তাবেদারি যারা করেছে তাদের স্বপ্ন পূরণ হবে না উল্লেখ করে নাহিদ ইসলাম বলেন, ওসমান হাদি হত্যার বিচারে আমরা এক বিন্দুও ছাড় দেব না। অন্তর্বর্তী সরকারকে বলতে চাই, হাদি হত্যার বিচার না করতে পারা আপনাদের অন্যতম ব্যর্থতা। এখনও সময় আছে হাদি হত্যার বিচারের উদ্যোগ নিন। হাদির পরিবারের সঙ্গে নূ্ন্যতম অসৌজন্যমূলক আচরণ সহ্য করা হবে না।

প্রতিপক্ষ দলের সমালোচনা করে তিনি বলেন, একটি দল অনেকগুলো দলকে নিজের পেটের ভেতর নিয়ে নিয়েছে, বিভিন্নভাবে হুমকি দিচ্ছে। আমরা কোনো হুমকিকে ভয় পাই না। একজন দেশের বাইরে থেকে এসে বলেছেন ‘আই হেভ আ প্ল্যান’। তিনি দেশকেই ভালোভাবে চিনেন না, কোথায় ইপিজেড বা কোথায় সয়াবিন চাষ হয় তা-ও জানেন না। তার কী প্ল্যান থাকতে পারে তা জনগণ বুঝে গেছে।

তিনি আরও বলেন, রাষ্ট্র পরিচালনার অভিজ্ঞতা আপনাদের ভালো না। ২০০১-২০০৬ পর্যন্ত দেশের মানুষ আপনাদের অভিজ্ঞতা দেখেছে। সুতরাং অভিজ্ঞতার কথা বলে নিজেদের আর ছোট করবেন না।

নাহিদ ইসলাম আরও অভিযোগ করেন, সারা দেশে এগারো দলীয় নেতাকর্মী এবং মা-বোনদের ওপর হামলা করা হচ্ছে। লাশের ওপর দাঁড়িয়ে তারা ক্ষমতায় আসতে চায়। আওয়ামী লীগকে ফেরত আনার বা ভারতের দালালি করার কোনো প্ল্যান বাস্তবায়ন করতে দেওয়া হবে না।

ভোটের অধিকার নিয়ে হুঁশিয়ারি দিয়ে তিনি বলেন, এনসিপি ও জামায়াত পৃথক ইশতেহার তৈরি করেছে, আমরা সকল ইশতেহারের সম্মিলন ঘটিয়ে দেশ পরিচালনা করব। কেউ ভোট চুরি বা কেন্দ্র দখলের চেষ্টা করলে আবারও একটি ৫ আগস্টের বিপ্লব দেখতে হবে।

একাত্তর/আরএ
দেশে মাদক নিয়ন্ত্রণ ও চিকিৎসা ব্যবস্থার মতো স্পর্শকাতর খাতগুলোতে রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোর চরম অকার্যকারিতা ও ব্যর্থতা নিয়ে গুরুতর প্রশ্ন তুলে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদের তীব্র সমালোচনা...
জাতীয় রাজনীতিতে নিজেদের অবস্থান আরও সুসংহত ও গতিশীল করার লক্ষ্য কেন্দ্রীয় কমিটি পুনর্গঠন করতে যাচ্ছে জুলাই গণঅভ্যুত্থানের সম্মুখ সারির নেতা ও যোদ্ধাদের নিয়ে গঠিত জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। দলের...
নিজের সুবিধামতো আইন প্রণয়ন ও তা রাজনৈতিক প্রতিপক্ষের ওপর প্রয়োগ করে বিশ্ব ইতিহাসে কোনো স্বৈরশাসকই টিকতে পারেনি বলে হুঁশিয়ারি উচ্চারণ করেছেন এবি পার্টির চেয়ারম্যান মজিবুর রহমান মঞ্জু।
জুলাই গণ–অভ্যুত্থানের চেতনা ও অর্জিত সাফল্যকে সমুন্নত রাখার লক্ষ্যে ‘জুলাই ওয়ারিয়র্স অ্যালায়েন্স’ নামে একটি নতুন সংগঠনের আনুষ্ঠানিক আত্মপ্রকাশ ঘটেছে। নতুন গঠিত এই সংগঠনটি জাতীয় নাগরিক পার্টির...
সারাদেশে উৎসবমুখর পরিবেশে উদযাপিত শারদীয় দুর্গোৎসবে সনাতন ধর্মাবলম্বীদের শারদীয় শুভেচ্ছা জানাতে এবং পূজামণ্ডপ দেখতে ঢাকার বাইরে সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। একই দিনে তিনি দেশের তিন...
রাশিয়ার নজিরবিহীন ও ভয়াবহ ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র এবং ড্রোন হামলার মুখে পড়েছে ইউক্রেন। মাসের পর মাস ধরে চলা এই সংঘাতের মধ্যে এটি রাশিয়ার অন্যতম বৃহৎ বিমান হামলা, যার ফলে দেশটির অন্তত পাঁচ...
জীবনযাত্রার চরম ব্যয়বৃদ্ধি ও আয়ের তুলনায় নিত্যপণ্যের মূল্যবৃদ্ধির প্রতিবাদে পুরো ফ্রান্সজুড়ে ছড়িয়ে পড়া তীব্র গণবিক্ষোভ ও নজিরবিহীন লুটপাটের পর দেশের আইনশৃঙ্খলা ফিরিয়ে আনতে কিছু অঞ্চলে সান্ধ্য আইন...
নিষেধাজ্ঞা অমান্য করে এবং মূল ফটক ডিঙিয়ে দিল্লির বিখ্যাত যন্তর মন্তরে প্রবেশের দায়ে গ্রেপ্তার হওয়া কাকরোচ জনতা পার্টির (সিজেপি) দুই শীর্ষ নেতা আশুতোষ রাঙ্কা ও সৌরভ দাসের বিচার বিভাগীয় জেল হেফাজতের...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর