জাফরুল্লাহকে উল্টাপাল্টা বক্তব্য না দিতে ফখরুলের অনুরোধ

আপডেট : ০৬ সেপ্টেম্বর ২০২১, ০৬:০১ পিএম

গণস্বাস্থ্য কেন্দ্রের ট্রাস্টি ডা. জাফরুল্লাহ চৌধুরীকে বিভ্রান্তিকর কথা না বলতে অনুরোধ জানিয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ঠাকুরগাঁওয়ে সাংগঠনিক সফরে গিয়ে সোমবার (৬ সেপ্টেম্বর) দুপুরে নিজ বাসভবনে সাংবাদিকদের সাথে এক আলাপে এই অনুরোধ জানান তিনি। 

গত বৃহস্পতিবার (২ সেপ্টেম্বর) মুক্তিযুদ্ধের সর্বাধিনায়ক জেনারেল এমএজি ওসমানীর ১০৩তম জন্মবার্ষিকী উপলক্ষে জাতীয় প্রেস ক্লাবে ভাসানী অনুসারী পরিষদ আয়োজিত এক সভায় বিএনপি'র ভারপ্রাপ্ত চেয়ারম্যান পদে তারেক রহমানকে দায়িত্ব দেওয়ার প্রক্রিয়ার সমালোচনা করেন জাফরুল্লাহ চৌধুরী। তিনি বলেন, বিএনপির গঠনতন্ত্র মেনে তারেক রহমানকে ভারপ্রাপ্ত চেয়ারম্যানের দায়িত্ব দেওয়া হয়নি।

মির্জা ফখরুল বলেন,গঠনতন্ত্র অনুযায়ীই তারেক রহমান দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান পদে আছেন। এর আগে দলের সিনিয়র যুগ্ম মহাসচিব, সিনিয়র ভাইস চেয়ারম্যান ছিলেন তারেক রহমান। দলে থেকেই তিনি ধারাবাহিকভাবে এই পদে এসেছেন। তিনি বিদেশে থাকলেও সফলতার সাথে দলকে সুসংগঠিত করছেন, তৃণমূল পর্যায়ের নেতাকর্মীদের সঙ্গে যোগাযোগ রেখেছেন। 

বিএনপির মহাসচিব আরও বলেন, এখানে নেতৃত্ব নিয়ে কোনো প্রশ্নই উঠতে পারে না! দল তার হাতে নেতৃত্ব দিয়েছে এবং তিনি কৃতিত্ব ও সাংগঠনিক দক্ষতার সাথে দায়িত্ব পালন করছেন। 

তারেক রহমানের নেতৃত্বে অচিরেই দল সুসংগঠিত হবে এবং অচিরেই একটা জোড়ালো আন্দোলন সৃষ্টি করে স্বৈরাচারী-ফ্যাসিস্ট আওয়ামী সরকারকে সরিয়ে জনগণের সরকার প্রতিষ্ঠা করা যাবে বলেও আশাবাদ ব্যক্ত করেন ফখরুল। 

ডা. জাফরুল্লাহর বক্তব্যের সমালোচনা করে মির্জা ফখরুল বলেন, জাফরুল্লাহ সাহেবের বয়স হয়ে গেছে। তিনি অত্যন্ত সম্মানিত লোক, জ্ঞানী ও গুণীজন। বয়স হয়ে গেলে মানুষ কিছু উল্টোপাল্টা কথা বলতে পারেন। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান পদে তারেক রহমানকে দায়িত্ব দেওয়ার প্রক্রিয়া সম্পর্কে তার মন্তব্য যুক্তিসংগত না। তিনি ফ্যাসিবাদের বিরুদ্ধে আন্দোলন করছেন, কথা বলছেন। কিন্তু তিনি একবারও ভাবছেন না, এসব কথা বললে ফ্যাসিবাদ বিরোধী আন্দোলন ব্যাহত হবে।

ডা.জাফরুল্লাহকে অনুরোধ জানিয়ে মির্জা ফখরুল বলেন, যেসব কথায় জনগণ বিভ্রান্ত হয়, সেসব কথা যেন তিনি না বলেন। তারেক রহমানই বিএনপির নেতা। তারেক রহমানই আমাদের সুসংগঠিত করছেন। পুরো দল তার নেতৃত্বে ঐক্যবদ্ধ।


একাত্তর/এআর

এক-এগারোর অগণতান্ত্রিক শাসনকালের কঠিন কারাবন্দিত্ব ও নির্যাতনের কষ্ট পেরিয়ে প্রতিকূল পথ অতিক্রম করেই আজ দলকে শক্তিশালী নেতৃত্বে পৌঁছে দিয়েছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান।  
জলবায়ু পরিবর্তনের ক্ষতিকর প্রভাব নিরসনে ব্যাপক হারে বৃক্ষরোপণের তাগিদ দিয়ে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, ছয় মাসে দেশব্যাপী আড়াই কোটি বৃক্ষরোপণের লক্ষ্যমাত্রা ধরা হলেও...
গঠনমূলক সমালোচনা ও মতপ্রকাশের স্বাধীনতাকে স্বাগত জানিয়ে আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান বলেছেন, বিএনপি সবসময় মধ্যমপন্থী রাজনীতির পথ ধরে এগিয়ে চলে। সমালোচনার আহবান জানিয়ে তিনি বলেন,...
মুক্তিযোদ্ধার হাতে গড়া দল বিএনপিকে নানামুখী ষড়যন্ত্র করেও ব্যর্থ করা যাবে না বলে মন্তব্য করেছেন দলটির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদ। 
বাংলাদেশে ব্যবসা করা বহুজাতিক (মাল্টিন্যাশনাল) কোম্পানিগুলোকে পুঁজিবাজারে তালিকাভুক্ত হতেই হবে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) চেয়ারম্যান মাসুদ খান।
সারাদেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে একজনের মৃত্যু হয়েছে। তবে এ সময়ে নিশ্চিত হামে কেউ মারা যাননি।
স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, ধর্ম বা অন্য কোনো বিভাজনের ভিত্তিতে নয়, বরং দেশের প্রতিটি মানুষ নাগরিকত্বের ভিত্তিতেই সমান অধিকার ও নিরাপত্তা ভোগ করবে।
সারাদেশে যথাযোগ্য মর্যাদায় হিন্দু সম্প্রদায়ের আরাধ্য ভগবান শ্রী কৃষ্ণের জন্মতিথি, শুভ জন্মাষ্টমী ধর্মীয় যথাযথ ভাবগাম্ভীর্য ও আনন্দ উৎসবের মধ্য দিয়ে উদযাপিত হয়েছে। 
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর