‘বিরোধীদলও যে জনগণের কল্যাণে কাজ করতে পারে, জামায়াত সেই উদাহরণ তৈরি করবে’

আপডেট : ১৭ মার্চ ২০২৬, ০১:১৬ পিএম

বিরোধীদল হিসেবে জনগণের কল্যাণে কাজ করার এক নতুন নজির তৈরি করার প্রত্যয় ব্যক্ত করেছেন জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। তিনি বলেছেন, বিরোধীদল কেবল বিরোধিতার জন্য নয়, বরং জনগণের সেবায় কীভাবে নিবেদিত হতে পারে, জামায়াত সেই উদাহরণ তৈরি করবে।

মঙ্গলবার (১৭ মার্চ) সকালে রাজধানীর মিরপুর-১০ নম্বরে অবস্থিত আদর্শ উচ্চ বিদ্যালয় মাঠে দুস্থদের মাঝে ফুডপ্যাক বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিস্তা পানি বণ্টন সমস্যা নিয়ে ডা. শফিকুর রহমান বলেন, তিস্তা প্রকল্প বাস্তবায়নে দেশের মানুষের প্রয়োজনে যেকোনো কিছু করতে জামায়াত প্রস্তুত।

একই সঙ্গে দেশের সার্বভৌমত্ব রক্ষার বিষয়ে কঠোর হুঁশিয়ারি দিয়ে তিনি বলেন, দেশের ঘাড়ে আধিপত্যবাদ চাপিয়ে দেওয়া হবে এমন কিছু আমরা কোনোভাবেই মেনে নেবো না।

বন্ধুপ্রতীম দেশগুলোর সঙ্গে সম্পর্কের বিষয়ে জামায়াতের আমির বলেন, চীন সবসময় বাংলাদেশের অকৃত্রিম বন্ধুর পরিচয় দিয়ে চলেছে এবং তারা কখনো আমাদের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ করেনি। অথচ কোনো কোনো দেশ একতরফাভাবে সবকিছু পাওয়ার পরও বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়ে নাক গলিয়েছে।

বিগত সরকারের সমালোচনা করে তিনি বলেন, অতীতে বাংলাদেশের জনগণের জন্য চীনের পাঠানো নানা উপহার ‘হাইজ্যাক’ করা হয়েছিল। তবে আগামীতে চীন অতীতের চেয়েও আরও বেশি বাংলাদেশের মানুষের পাশে দাঁড়াবে বলে তিনি প্রত্যাশা করেন।

রমজান ও পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে আয়োজিত এই অনুষ্ঠানে স্থানীয় এলাকার বিপুল সংখ্যক দুস্থ মানুষের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করা হয়। এ সময় জামায়াতের কেন্দ্রীয় ও মহানগরী পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

একাত্তর/আরএ
বিষয়টি নিয়ে নানা আলোচনা ও প্রতিবেশী দেশের প্রতিক্রিয়ার মধ্যেই নিজের অবস্থান পরিষ্কার করেছেন জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।
গণভোটের রায় বাস্তবায়নে সরকার কোনো কার্যকর উদ্যোগ নেয়নি বলে অভিযোগ করেছেন জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার।
আগামী ৫ সেপ্টেম্বরে ঢাকা-চট্টগ্রামসহ চারটি রুটে লং মার্চ নিয়ে জামায়াতে ইসলামী নেতৃত্বাধীন ১১ দলীয় ঐক্য জোট কোনো আশঙ্কা দেখছে না বলে জানিয়েছেন জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার। 
২০২৪ সালের ছাত্র-জনতার গণ-অভ্যুত্থানকে ‘ফাইনাল যুদ্ধ’ না ভেবে ‘রিহার্সেল’ হিসেবে বর্ণনা করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। একই সঙ্গে বর্তমান সরকার ফ্যাসিবাদের রাস্তা ধরে...
আর্সেনালের ব্রাজিলিয়ান তারকা উইঙ্গার গ্যাব্রিয়েল মার্টিনেলি প্রিমিয়ার লিগের পাঠ চুকিয়ে এবার পাড়ি জমালেন সৌদি প্রো লিগের হেভিওয়েট ক্লাব আল-হিলালে। নতুন মৌসুমে দল থেকে বাদ পড়ার নাটকিয়তার পর,...
চিকিৎসা ও অন্যান্য প্রয়োজনে কলকাতাগামী বাংলাদেশি নাগরিকদের দেশ ছাড়ার আগেই হোটেল বুকিং নিশ্চিত করার পরামর্শ দিয়েছে কলকাতায় অবস্থিত বাংলাদেশ উপহাইকমিশন।
ভারত সরকার উত্তর-পূর্বাঞ্চলীয় রাজ্যগুলোর সাথে দেশের মূল ভূখণ্ডের যোগাযোগ সুদৃঢ় করার পাশাপাশি কৌশলগত নিরাপত্তা জোরদারে ‘শিলিগুড়ি করিডোর’ বা তথাকথিত 'চিকেন্স নেক' অঞ্চলে একটি নতুন চার লেনের মহাসড়ক...
রংপুর, ময়মনসিংহ, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং রাজশাহী ও ঢাকা বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর