সংরক্ষিত নারী আসনে বিএনপির মনোনয়নপ্রত্যাশীদের সাক্ষাৎকার শুরু

আপডেট : ১৭ এপ্রিল ২০২৬, ০৩:১৬ পিএম

ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) থেকে মনোনয়নপ্রত্যাশীদের সাক্ষাৎকার আজ শুরু হয়েছে।

শুক্রবার (১৭ এপ্রিল) বিএনপি চেয়ারম্যানের গুলশানস্থ কার্যালয়ে বিকেল ৩টায় মনোনয়নপ্রত্যাশীদের সাক্ষাৎকার শুরু হয়।

রাজশাহী, রংপুর, খুলনা, বরিশাল ও ফরিদপুর বিভাগ থেকে যারা মনোনয়নপ্রত্যাশী, তাদের সাক্ষাৎকার অনুষ্ঠিত হবে আজ। 

আগামীকাল (১৮ এপ্রিল) একই সময়ে ঢাকা, চট্টগ্রাম, কুমিল্লা, সিলেট ও ময়মনসিংহ বিভাগের মনোনয়নপ্রত্যাশীদের সাক্ষাৎকার নেওয়া হবে।

বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।

গত ১০, ১১ ও ১২ এপ্রিল মোট তিনদিন বিএনপি দলীয় মনোনয়ন ফরম বিক্রি করে। ফরমের মূল্য ধরা হয় দুই হাজার টাকা। প্রত্যেক প্রার্থী ফরম জমার সময় আরও ৫০ হাজার টাকা জামানত হিসেবে জমা দেন।

তিন দিনে প্রায় এক হাজার ৩০০ ফরম বিক্রি হয়েছে। এর মধ্যে প্রায় ৯০০ মনোনয়নপত্র জমা পড়ে। বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান এ তথ্য জানান।

ইসি ঘোষিত তফসিল অনুযায়ী, সংরক্ষিত নারী আসনের ভোটগ্রহণ হবে আগামী ১২ মে। এবার ৫০টি সংরক্ষিত নারী আসনের মধ্যে বিএনপির জন্য ৩৬টি নির্ধারণ করা হয়েছে। 

আরবিএস
জাতীয় সংসদের একাধিক গুরুত্বপূর্ণ সংসদীয় স্থায়ী কমিটি ও বিশেষ কমিটি পুনর্গঠন করা হয়েছে। পুনর্গঠিত পরিকল্পনা মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি করা হয়েছে সদ্য সাবেক তথ্য ও...
বেসরকারি বিলের দিনে সরকারি বিল উত্থাপন করে সাধারণ সংসদ সদস্যদের অধিকার ক্ষুণ্ন করা হচ্ছে—এমন অভিযোগ তুলে জাতীয় সংসদ থেকে ওয়াকআউট করেছে বিরোধী দল।
সাবেক প্রধানমন্ত্রী ও বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) সাবেক চেয়ারপারসন মরহুমা বেগম খালেদা জিয়ার ৮২তম জন্মদিন আগামীকাল শনিবার।
ত্রয়োদশ জাতীয় সংসদে সংরক্ষিত নারী আসনের নির্বাচনে মনোনয়নপত্র বাতিলের সিদ্ধান্তের বিরুদ্ধে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) যুগ্ম আহ্বায়ক মনিরা শারমিনের আপিল খারিজ করে দিয়েছে নির্বাচন কমিশনে (ইসি)। 
সারাদেশের এমপিওভুক্ত মাধ্যমিক উচ্চবিদ্যালয়ে প্রধান শিক্ষক নিয়োগের ভাইভা গ্রহণ বা মৌখিক পরীক্ষা পরিচালনায় কোনো আইনি বাধা নেই বলে জানিয়েছেন অ্যাটর্নি জেনারেল রুহুল কুদ্দুস কাজল। আগামী ১৫ অক্টোবর থেকে...
সরকার দ্রুততম সময়ের মধ্যে শতভাগ জন্ম ও মৃত্যু নিবন্ধন নিশ্চিত করতে প্রতিশ্রুতিবদ্ধ বলে জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী ড. আবদুল মঈন খান। তবে এই লক্ষ্য অর্জনে প্রযুক্তিগত...
ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগের জরুরি ওয়েটিং রুমের পাশ থেকে প্রায় চার ঘণ্টার ব্যবধানে অজ্ঞাত এক নারী ও এক পুরুষের মরদেহ উদ্ধার করা হয়েছে। নিহতদের কারো নাম-পরিচয় জানা যায়নি।...
রাজধানীর খাল, লেক ও জলাধারগুলো পুনরুদ্ধারের ধারাবাহিকতায় ধানমন্ডি লেকের পুনঃখনন ও সংস্কারকাজ আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে। 
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর