তরুণ উদ্যোক্তাদের মিলনমেলায় পরিণত হয়েছিল এসএমই ফেয়ার

আপডেট : ২৯ নভেম্বর ২০২৬, ০৬:৩৬ পিএম
সফল উদ্যোক্তাদের মিলনমেলায় পরিণত হয়েছিলো এবারের এসএমই ফেয়ার। মাত্র পাঁচশো কিংবা ৩ হাজার টাকার স্বল্প পুঁজিতে তাদের কেউ কেউ গড়ে তুলেছেন সম্ভাবনার নতুন দিগন্ত। সেসব পণ্য দেশের গণ্ডি পেরিয়ে রপ্তানি হচ্ছে বিদেশে। রপ্তানি বৈচিত্র্যকরণের জোর আলোচনার এই সময়ে এই উদ্যোক্তাদের এগিয়ে নিতে দিতে হবে গুরুত্ব।
 
ব্যবসায় প্রশাসনে স্নাতকোত্তর শেষ করলেও, মনে ছিল উদ্যোক্তা হওয়ার তীব্র আকাঙ্ক্ষা। তা থেকেই ৬ বছর আগে মাত্র ৩ হাজার টাকা পুঁজিতে, পাটের ব্যাগ তৈরির কাজ শুরু করেন দিনাজপুরের খুরশিদা পারভীন। নানা চড়াই উৎরাই আর প্রতিবন্ধকতাকে পাশ কাটিয়ে, তিনিই এখন কাজের সুযোগ তৈরি করেছেন দেড়শো'র বেশি নারীর। আর মাসে বিক্রি করছেন পাঁচ লাখ টাকার পণ্য। শুধু তাই নয়, দেশের গণ্ডি পেরিয়ে তার তৈরি এসব পাটপণ্য রপ্তানি হচ্ছে আটলাল্টিকের ওপারে যুক্তরাষ্ট্রে। তালিকায় আছে নেদারল্যান্ডস জাপানসহ অর্ধ হাফ ডজন দেশ।
 

 

 এসএমই পণ্য মেলায় দেশীয় হস্তশিল্প, টেবিল ক্লথ, চুড়ি ও ঘর সাজানোর বাহারী পণ্য নিয়ে হাজির হয়েছেন রাজধানীর আরেক ক্ষুদ্র উদ্যোক্তা সাফিনা আক্তার। তার শুরুটাও ছিলো আরো কঠিন। ২০১৭ সালে মাত্র পাঁচশো টাকার পুঁজিতে ব্যবসা শুরু করা এই উদ্যোক্তার প্রতি মাসে বিক্রি ছাড়িয়েছে লাখ টাকার ওপরে।
 
বিনা'স ক্রিয়েশন অ্যান্ড ডিজাইনের স্বত্বাধিকারী সাফিনা আক্তার বিনা বলেন, 'আমার হাজবেন্ড মারা যাওয়ার পর খুব অল্প কিছু পুঁজি নিয়ে শুরু করেছিলাম। আমি যেহেতু ডিজাইন ভালো জানি সেজন্য ঠিক করেছিলাম আমি উদ্যোক্তাই হব। খুবই কম পুঁজি ছিল আমার যেটা শুনলে সবাই হাসবে, ৫শ টাকাও বুঝি ছিল না।'
 
খুরশীদা, সাফিনার মতো এবারের এসএমই মেলায় চামড়াজাত পণ্য, কৃষি উপকরণ, দেশীয় পোশাক, নকশীকাঁথা, গৃহসজ্জার উপকরণ, খাদ্যপণ্যসহ বাহারী সব সামগ্রী নিয়ে পসরা সাজিয়েছিলেন উদ্যোক্তরা। উদ্যোক্তারা বলছেন, এমন আয়োজনে নিজেদের পণ্যের প্রসারের পাশপাশি বেড়েছে যোগাযোগ। মিলেছে দেশি বিদেশি ক্রয়াদেশ।
 
২২ নভেম্বর শুরু হওয়া সাতদিনব্যাপী এবারের মেলা শেষ হয় শনিবার। যাতে অংশ নিয়েছিলেন সারাদেশের ৩৮০ জন ক্ষুদ্র উদ্যোক্তা। যার ৬০ শতাংশের বেশি নারী।
একাত্তর/এফআর
চীনের সস্তা পণ্যে ইউরোপের বাজার সয়লাব। এতে চাপে পড়ছে স্থানীয় শিল্পকারখানা, বাড়ছে ব্যবসায়িক প্রতিযোগিতা, ঝুঁকিতে পড়ছে কর্মসংস্থান। পরিস্থিতি সামাল দিতে চীন থেকে আমদানি নিয়ন্ত্রণে নতুন পদক্ষেপের...
বিশ্বের অন্যতম শীর্ষ ধনী প্রযুক্তি উদ্যোক্তা জেনসেন হুয়াংয়ের ব্যক্তিগত জীবন ঘিরে এবার আলোচনায় এসেছে বিপুল সম্পদ ভাগাভাগির সম্ভাবনা। এনভিডিয়ার প্রধান নির্বাহীর বিবাহবিচ্ছেদ হলে স্ত্রী লরি হুয়াং পেতে...
দেশের গ্রামীণ ও স্থানীয় শিল্পখাতকে পরিবেশবান্ধব এবং টেকসই হিসেবে গড়ে তোলার লক্ষ্যে ১০০০ কোটি টাকার একটি বিশেষ পুনঃঅর্থায়ন তহবিল গঠন করেছে বাংলাদেশ ব্যাংক।
বাজেট আসলে সাধারণ মানুষের একটাই প্রশ্ন কোন পণ্যের দাম বাড়ছে বা কমছে। সরকারের রাজস্ব পরিকল্পনায় বিভিন্ন পণ্য শুল্ক বা কর বাড়ানোর প্রভাবে এবারো বাড়ছে বেশ কিছু পণ্যের দাম। 
৪৬তম বিসিএসের চূড়ান্ত ফলাফলের ভিত্তিতে বিভিন্ন ক্যাডারে এক হাজার ৪১৬ জন প্রার্থীকে নিয়োগ দিয়ে গেজেট প্রকাশ করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়। নিয়োগপ্রাপ্তদের আগামী ২১ ডিসেম্বরের মধ্যে সংশ্লিষ্ট...
বরিশালের বাকেরগঞ্জে যাত্রীবাহী বাসের সঙ্গে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে দুই যুবক নিহত হয়েছেন। তারা দুইজনই পেশায় শ্রমিক ছিলেন।
পদ্মা সেতুর ওপারে সৃষ্ট অরাজকতা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী শান্তিপূর্ণভাবে সামাল দেওয়ার চেষ্টা করছে, তবে শেখ হাসিনা এটিকে দুর্বলতা মনে করছেন বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল...
লক্ষ্মীপুরে বাড়ির প্রধান ফটকে তালা লাগিয়ে ও প্রবেশপথে বালুর বস্তা ফেলে দুটি পরিবারকে অবরুদ্ধ করে রাখার ১২ ঘণ্টা পর ১৩ জনকে উদ্ধার করেছে পুলিশ। উদ্ধার হওয়া ব্যক্তিদের মধ্যে ৯ জন নারী, তিনটি শিশু...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর