মনিরা শারমিনের মনোনয়ন কি বৈধ, যে সিদ্ধান্ত নিলো ইসি

আপডেট : ২৩ এপ্রিল ২০২৬, ১২:৩২ পিএম

সংরক্ষিত নারী আসনে জামায়াত জোটের প্রার্থী মনিরা শারমিনের মনোনয়নপত্র বাতিল ঘোষণা করেছে নির্বাচন কমিশন (ইসি)। গণপ্রতিনিধিত্ব আদেশ (আরপিও) অনুযায়ী সরকারি চাকরি থেকে অব্যাহতির নির্দিষ্ট সময়সীমা পার না হওয়ায় তার মনোনয়ন অবৈধ ঘোষণা করা হয়।

বৃহস্পতিবার (২৩ এপ্রিল) দুপুরে ইসি সচিবালয়ে মনোনয়নপত্র বাছাই শেষে রিটার্নিং কর্মকর্তা মো. মঈন উদ্দীন খান এই তথ্য জানান।

রিটার্নিং কর্মকর্তা জানান, মনিরা শারমিনের দাখিল করা কিছু নথিপত্রে ঘাটতি ছিলো, যা তিনি পরে জমা দেন। তবে তার হলফনামা ও আনুষঙ্গিক কাগজপত্র পর্যালোচনায় দেখা গেছে, তিনি কৃষি ব্যাংকে কর্মরত ছিলেন।

মো. মঈন উদ্দীন খান বলেন, আরপিওর আইন অনুযায়ী, সরকারি চাকরি থেকে অব্যাহতির পর তিন বছর অতিবাহিত হতে হয়। মনিরা শারমিনের ক্ষেত্রে সেই সময়সীমা পূর্ণ হয়নি। তাই আইন অনুযায়ী তার মনোনয়নপত্র বাতিল করা হয়েছে।

এর আগে সকালে বিএনপি ও স্বতন্ত্র জোটের ৩৭ জন প্রার্থীর মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হলেও তথ্য অস্পষ্টতার কারণে মনিরা শারমিনের বিষয়ে সিদ্ধান্ত স্থগিত রাখা হয়েছিলো। দুপুরে যাচাই-বাছাইয়ের চূড়ান্ত পর্যায়ে তার প্রার্থিতা বাতিলের সিদ্ধান্ত জানানো হয়।

এদিকে প্রার্থিতা বাতিল ঘোষণার পর মনিরা শারমিন সাংবাদিকদের বলেন, আমি  বাংলাদেশ কৃষি ব্যাংকের ১০ম গ্রেডের কর্মকর্তা ছিলাম। প্রার্থিতা যে আইনের কারণে বাতিল হয়েছে সেটির সঙ্গে আমার পোস্টের মিল নেই। আইনের ধারা আরও পরিষ্কার করা দরকার। আমি আপিল করবো এবং শুনানির সুযোগ চাই। 

একাত্তর/এসি
রাষ্ট্রপতি পদে অলি আহমদকে প্রার্থী করে নির্বাচন কমিশনের (ইসি) প্রধান নির্বাচন কমিশনারের (সিইসি) কাছে মনোনয়নপত্র জমা দিয়েছে ১১ দলীয় জোট। এই নির্বাচনে জামায়াতে ইসলামীর পক্ষ থেকে প্রার্থী হিসেবে...
বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচন উপলক্ষে নির্বাচন কমিশন (ইসি) থেকে দুটি মনোনয়নপত্র সংগ্রহ করেছে ক্ষমতাসীন বিএনপি। 
সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের পরিবেশ নিশ্চিতকরণ, প্রশাসনে রাজনৈতিক নিয়োগ বাতিল এবং নির্বাচন কমিশনের (ইসি) নিরপেক্ষ ভূমিকা নিয়ে তীব্র অসন্তোষ প্রকাশ করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। দলটির সেক্রেটারি...
শেখ হাসিনা বহু বছর ধরে দলীয়করণ করেছেন, আর বর্তমান সরকার মাত্র পাঁচ মাসেই সব জায়গায় দলীয়করণ করে ফেলছে বলে অভিযোগ করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম।
সারাদেশে যথাযোগ্য মর্যাদায় হিন্দু সম্প্রদায়ের আরাধ্য ভগবান শ্রী কৃষ্ণের জন্মতিথি, শুভ জন্মাষ্টমী ধর্মীয় যথাযথ ভাবগাম্ভীর্য ও আনন্দ উৎসবের মধ্য দিয়ে উদযাপিত হয়েছে। 
ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি’র ৮১ দশমিক ৯২ শতাংশ শেয়ার ২৪টি কোম্পানির মাধ্যমে এস আলম-সংশ্লিষ্টদের দ্বারা বেআইনিভাবে কেন্দ্রীভূত ও নিয়ন্ত্রণের অভিযোগে দায়ের করা রিটের পরিপ্রেক্ষিতে রুল জারি করেছে...
দুর্গত এলাকায় চলছে ব্যাপক উদ্ধার ও তল্লাশি অভিযান। এর মধ্যেই ভয়াবহ বন্যার ৯ দিন পর নেপালের একটি জলবিদ্যুৎ প্রকল্পের সুড়ঙ্গ থেকে দুই শ্রমিককে জীবিত উদ্ধার করা হয়েছে।
তথ্য প্রতিমন্ত্রী বলেন, সাংবাদিকতার যে স্বাধীনতা আছে, বাকস্বাধীনতা আছে, সেটা অব্যাহত থাকবে। এখন সাংবাদিকতা ও গণমাধ্যম সবচেয়ে বেশি স্বাধীনতা ভোগ করছে।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর