স্বরাষ্ট্রমন্ত্রী তার দায়িত্ব যথাযথভাবে পালন করছেন না: জামায়াত আমির

আপডেট : ২৬ জুন ২০২৬, ০৮:৪০ পিএম

দেশে আইনশৃঙ্খলা পরিস্থিতির চরম অবনতি হয়েছে বলে অভিযোগ করেছেন জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ও জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। তিনি বলেন, স্বরাষ্ট্রমন্ত্রী বিভিন্ন মন্ত্রণালয়ের বিষয়ে মন্তব্য করলেও নিজের মন্ত্রণালয়ের দায়িত্ব যথাযথভাবে পালন করতে ব্যর্থ হয়েছেন।

এদিকে, জুলাই সনদ ও গণভোটের রায় বাস্তবায়নে দেশবাসীকে সঙ্গে নিয়ে প্রতিরোধ গড়ে তোলা হবে বলেও সরকারকে হুঁশিয়ারি দেন বিরোধীদলীয় এই নেতা।

শুক্রবার (২৬ জুন) রাজধানীর আল-ফালাহ মিলনায়তনে জামায়াতে ইসলামীর নীতিনির্ধারণী ফোরাম কেন্দ্রীয় মজলিশে শূরার বৈঠকে তিনি এসব কথা বলেন।

দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে গভীর উদ্বেগ জানিয়ে জামায়াত আমির বলেন, স্বরাষ্ট্রমন্ত্রী তার দায়িত্ব যথাযথভাবে পালন করছেন না।

এছাড়া, জুলাই সনদ ও গণভোটের রায় বাস্তবায়ন না হওয়ায় দেশে কোনো পরিবর্তন আসেনি বলে মন্তব্য করে তিনি আরও বলেন, দাবি আদায়ে জনগণকে সঙ্গে নিয়ে প্রতিরোধ গড়ে তোলা হবে।

এ সময় সরকারকে যথাযথভাবে দায়িত্ব পালনের আহ্বান জানিয়ে ইতিবাচক সব কাজে বিরোধী দলের সহযোগিতার আশ্বাস দেন ডা. শফিকুর রহমান।

আরবিএস
রাষ্ট্রপতি নির্বাচনে বিএনপির প্রার্থী হিসেবে দলের সদ্য পদত্যাগী মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের মনোনয়নপত্র নির্বাচন কমিশনে (ইসি) জমা দেওয়া হয়েছে। ড. আবদুল মঈন খানের প্রস্তাবে এবং গয়েশ্বর...
রাষ্ট্রপতি নির্বাচনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি প্রার্থী হিসেবে দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে মনোনয়ন দেওয়া হয়েছে। একই সঙ্গে তিনি দলের মহাসচিব ও জাতীয় স্থায়ী কমিটির সদস্য পদ...
বিএনপির প্রতিষ্ঠাতা ও সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার কনিষ্ঠ পুত্র প্রয়াত আরাফাত রহমান কোকোর ৫৭তম জন্মবার্ষিকী উপলক্ষে তার কবরে শ্রদ্ধা নিবেদন ও জিয়ারত করেছেন...
বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচন উপলক্ষে নির্বাচন কমিশন (ইসি) থেকে দুটি মনোনয়নপত্র সংগ্রহ করেছে ক্ষমতাসীন বিএনপি। 
পশ্চিমবঙ্গ-বাংলাদেশ উপকূল ও তৎসংলগ্ন উত্তর-পশ্চিম বঙ্গোপসাগরে অবস্থানরত সুস্পষ্ট লঘুচাপটি উত্তর-পশ্চিম দিকে অগ্রসর ও ঘনীভূত হয়ে স্থল নিম্নচাপে পরিণত হয়েছে।
শেরপুরে যৌতুকের দাবিতে স্ত্রীকে নির্যাতনের মামলায় মো. সোহাগ মিয়া (২৯) নামে এক পুলিশ কনস্টেবলকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছে আদালত। 
রাজশাহী বিভাগের সব জেলা ও মহানগর নেতাদের সঙ্গে বৈঠক করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
ত্রয়োদশ জাতীয় সংসদের স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির প্রথম বৈঠক অনুষ্ঠিত হয়েছে।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর