সরকারকে সময় দিন, ছয় মাসের মধ্যে বড়ো পরিবর্তন: চিফ হুইপ

আপডেট : ১৫ আগস্ট ২০২৬, ০৫:৫৫ পিএম

একটি গাছে যেমন সাড়ে পাঁচ মাসের মাথায় ফল পাওয়া সম্ভব নয়, তেমনি দেশ গঠনে বর্তমান সরকারকেও কিছুটা সময় দেওয়ার আহবান জানিয়েছেন জাতীয় সংসদের চিফ হুইপ নুরুল ইসলাম মনি। তিনি আশ্বাস দিয়ে বলেছেন, আগামী ছয় মাসের মধ্যে দেশবাসী একটি বিশাল ও ইতিবাচক পরিবর্তন দেখতে পাবেন।

শনিবার (১৫ আগস্ট) বিকেলে জুলাই গণ-অভ্যুত্থানের দুই বছর পূর্তি উপলক্ষে জাতীয় প্রেসক্লাবে ‘জাতীয়তাবাদী সাংস্কৃতিক দল’ আয়োজিত এক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।

নুরুল ইসলাম মনি দাবি করেন, গত সাড়ে পাঁচ মাসে দেশ পরিচালনায় প্রধানমন্ত্রী তারেক রহমান যে ভাবমূর্তি তৈরি করেছেন, বাংলাদেশের স্বাধীনতার পর কোনো সরকারপ্রধানের এমন নজির নেই। 

প্রধানমন্ত্রী ইতিমধ্যে দেশের মানুষের হাহাকার অনেকটাই কমিয়ে এনেছেন উল্লেখ করে তিনি বলেন, আইনের শাসন প্রতিষ্ঠায় বর্তমান সরকার সম্পূর্ণ দৃঢ়প্রতিজ্ঞ। তারেক রহমানের নেতৃত্বেই বাংলাদেশ থেকে দুর্ভিক্ষ ও বেকারত্বকে চিরতরে জাদুঘরে পাঠানো হবে।

আলোচনা সভায় বিগত আওয়ামী লীগ সরকারের তীব্র সমালোচনা করে চিফ হুইপ বলেন, তাদের আমলে দেশ থেকে ৩০ লাখ কোটি টাকা চুরি করে বিদেশে পাচার করা হয়েছে এবং জনগণের স্বপ্ন ও আশাকে ধ্বংস করা হয়েছে। তৎকালীন সরকার ৯৮ শতাংশ গ্যাস ভারতের হাতে তুলে দেওয়ার কারণেই বর্তমানে দেশে তীব্র গ্যাসসংকট তৈরি হয়েছে বলে তিনি মন্তব্য করেন।

সংবিধান সংস্কার ও রাজনৈতিক পরিস্থিতি নিয়ে নুরুল ইসলাম মনি বলেন, সংবিধান সম্পূর্ণ নতুন করে লেখা যায় না, বরং একে সংশোধন করতে হয়। বিএনপি সরকার সেই লক্ষেই কাজ করে যাচ্ছে। 

অকারণে ‘জুলাই সনদ’ নিয়ে দেশে বিভ্রান্তি ছড়ানো হচ্ছে উল্লেখ করে তিনি আরও বলেন, বিরোধীদের কাছে সরকারের বিরুদ্ধে বলার মতো কোনো যুক্তি নেই বলেই তারা সংবিধান সংশোধনী বিশেষ কমিটিতে নাম দেয়নি।

সামাজিক যোগাযোগমাধ্যমের সমালোচকদের আড়াল থেকে বেরিয়ে দেশ গঠনে এগিয়ে আসার আহবান জানিয়ে চিফ হুইপ সতর্ক করেন, রাজনৈতিক দলগুলো ঐক্যবদ্ধ না থাকলে গণতন্ত্রবিরোধীরা ফের সুযোগ নেওয়ার চেষ্টা করবে।

তিনি বট বাহিনীকে অনুরোধ করে বলেন, ট্রোলের আড়ালে লুকিয়ে না থেকে আসুন, দেশ গঠনের দায়িত্বে শরিক হন।

তিনি আশ্বস্ত করে বলেন, আইনের শাসন প্রতিষ্ঠায় বর্তমান সরকার সম্পূর্ণ দৃড়প্রতিজ্ঞ এবং তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশ থেকে দুর্ভিক্ষ ও বেকারত্বকে চিরতরে জাদুঘরে পাঠাবে বিএনপি সরকার।

একাত্তর/এসি
সরকার গঠনের ছয় মাস পার না হতেই রাজপথে বিরোধী দলের ‘লংমার্চ’-এর মতো বড়ো কর্মসূচি পালন করা অনুচিত বলে মন্তব্য করেছেন জাতীয় সংসদের চিফ হুইপ নুরুল ইসলাম মনি।
দেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচন উপলক্ষে জাতীয় সংসদের কোনো বিশেষ অধিবেশন আহবান করা হচ্ছে না বলে জানিয়েছেন চিফ হুইপ নূরুল ইসলাম মনি। তিনি জানান, বিএনপির রাষ্ট্রপতি পদের প্রার্থী এখনো চূড়ান্ত হয়নি; এ...
‘জুলাই সনদ’ বাস্তবায়নে সরকারের পক্ষ থেকে দ্বিমুখী পদক্ষেপ নেওয়া হচ্ছে। এর অংশ হিসেবে সংসদের বাইরে একটি ‘সংস্কার কমিটি’ এবং সংসদের ভেতরে একটি ‘সংবিধান সংশোধনী কমিটি’ গঠনের উদ্যোগ নিচ্ছে সরকার।
একটি রাজনৈতিক দল একাত্তরের পরাজয়কে মেনে নিতে না পেরেই দেশের সংবিধান ছিঁড়ে ফেলতে চায় বলে মন্তব্য করেছেন জাতীয় সংসদের চিফ হুইপ নুরুল ইসলাম মনি।
পটুয়াখালীর কলাপাড়ার একটি মাধ্যমিক বিদ্যালয়ে হিস্টেরিয়া বা মানসিক রোগজনিত সমস্যায় আক্রান্ত হয়ে প্রায় অর্ধশতাধিক ছাত্রী, শিক্ষক ও কর্মচারী অসুস্থ হয়ে পড়েছেন।
আগামী মাসে সংযুক্ত আরব আমিরাতের মাটিতে বাংলাদেশের বিপক্ষে একমাত্র টেস্ট এবং বাংলাদেশ ও জিম্বাবুয়ে নিয়ে ত্রিদেশীয় ওয়ানডে সিরিজের সূচি ঘোষণা করেছে আফগানিস্তান ক্রিকেট বোর্ড (এসিবি)। 
৪৩ লাখ কৃষক এ বছর কৃষক কার্ড পাবেন জানিয়ে কৃষি এবং মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ বলেছেন, পাইলট পর্যায়ের উদ্বোধনী দিনে কৃষক কার্ডের উপকরণ প্রণোদনা পাচ্ছেন এক লাখ ৪৭ জন কৃষক। 
দেশীয় উদ্ভাবন জোরদারে তরুণ প্রযুক্তিবিদদের কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই), সেমিকন্ডাক্টর ও রোবটিক্স গবেষণার প্রসারে সরকার নীতিগত সহায়তা দেবে বলে প্রতিশ্রুতি দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর