স্থানীয় নির্বাচনে এককভাবে লড়বে এনসিপি: নাহিদ

আপডেট : ২৮ অক্টোবর ২০২৬, ০৫:৩৬ পিএম

আসন্ন স্থানীয় সরকার নির্বাচনে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) কোনো জোটে না গিয়ে এককভাবে অংশগ্রহণ করবে বলে স্পষ্ট জানিয়ে দিয়েছেন দলটির আহ্বায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম। তবে সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনের পরিবেশ তৈরিতে ১১ দলীয় জোটের পক্ষ থেকে নির্বাচন কমিশনে (ইসি) সুনির্দিষ্ট সংস্কার প্রস্তাব দেওয়া হবে বলেও জানান তিনি।

বুধবার দুপুর সাড়ে ১২টার দিকে রাজবাড়ী পৌর মিলনায়তনে আয়োজিত এক বিভাগীয় মতবিনিময় সভার আগে সাংবাদিকদের প্রশ্নের জবাবে নাহিদ ইসলাম এসব কথা বলেন। সাংগঠনিক অগ্রগতি পর্যালোচনা এবং স্থানীয় নির্বাচনকেন্দ্রিক রাজনৈতিক কৌশল নির্ধারণে ফরিদপুর, গোপালগঞ্জ, মাদারীপুর, শরীয়তপুর ও রাজবাড়ী, এই পাঁচ জেলার নেতা-কর্মীদের নিয়ে সভাটির আয়োজন করে এনসিপির রাজবাড়ী জেলা শাখা।

নির্বাচনী পরিবেশ নিয়ে গভীর ক্ষোভ ও সংশয় প্রকাশ করে নাহিদ ইসলাম বলেন, বর্তমান পরিস্থিতিতে দেশে একটি সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন আয়োজনের কোনো লক্ষণ দেখা যাচ্ছে না। পুলিশ প্রশাসন এবং নির্বাচন কমিশনকে সম্পূর্ণ দলীয়করণ করা হয়েছে দাবি করে তিনি বলেন, ফ্যাসিবাদ, স্বৈরাচার, নতুন চাঁদাবাজ ও দুর্নীতিবাজরা এখন মিলেমিশে একাকার হয়ে গেছে। ক্ষমতাসীনদের অভ্যন্তরীণ কোন্দলে বহু মানুষের প্রাণহানি ঘটেছে। এই পরিস্থিতিতে শুধু আমূল সংস্কারের মাধ্যমেই নির্বাচনের বিশ্বাসযোগ্য পরিবেশ ফেরানো সম্ভব।

দেশের মাদক পরিস্থিতি ও রাজনৈতিক আশ্রয় প্রশ্রয় নিয়ে কঠোর সমালোচনা করে এনসিপি প্রধান বলেন, রাজনৈতিক প্রশ্রয় ছাড়া কোনো মাদক সিন্ডিকেট টিকতে পারে না। অতীতে আওয়ামী লীগ এসব সিন্ডিকেটকে প্রশ্রয় দিয়েছে, আর এখন দিচ্ছে বিএনপি। ফলে পুলিশও সঠিক ব্যবস্থা নিতে পারছে না। মাদক কারবারিদের সঙ্গে সরকারদলীয় নেতা-কর্মীদের স্পষ্ট সম্পৃক্ততা রয়েছে।

বর্তমান সরকারের গণমাধ্যম নীতির সমালোচনা করে তিনি আরও উল্লেখ করেন, সরকার সংবাদমাধ্যমের স্বাধীনতায় বিশ্বাস করে না এবং গঠিত গণমাধ্যম সংস্কার কমিশনের একটি সুপারিশও এখন পর্যন্ত বাস্তবায়ন করা হয়নি।

অন্যদিকে আওয়ামী লীগের বর্তমান পরিস্থিতি নিয়ে তিনি বলেন, জুলাই-আগস্টের গণ-অভ্যুত্থানের মধ্য দিয়ে ফ্যাসিবাদের পরাজয় ঘটেছে। বর্তমানে রাজনৈতিকভাবে দলটির কোনো কার্যকর তৎপরতা না থাকলেও পার্শ্ববর্তী দেশ বাংলাদেশকে চাপে রাখতে তাদেরকে ব্যবহার করার অপচেষ্টা চালাচ্ছে।

রাজবাড়ীর এই গুরুত্বপূর্ণ সাংগঠনিক মতবিনিময় সভায় প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় নাগরিক কমিটির সিনিয়র যুগ্ম সদস্যসচিব সারজিস আলম। এছাড়া বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন এনসিপির যুগ্ম আহ্বায়ক আরিফুল ইসলাম আদীব, সাংগঠনিক সম্পাদক আব্দুল্লাহ মোহাম্মদ হোসাইন, সহ-সাংগঠনিক সম্পাদক হাসিবুর রহমান অপু এবং প্রচার ও প্রকাশনা সম্পাদক সাইয়েদ জামিলসহ কেন্দ্রীয় নেতারা।

একাত্তর/এআরএস
নতুন বাংলাদেশ নির্মাণের স্বপ্ন বর্তমান বিএনপি সরকার ভেস্তে দিয়েছে বলে অভিযোগ করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সদস্য সচিব আখতার হোসেন।
ক্ষমতাকে দীর্ঘায়িত করতে প্রধানমন্ত্রী জাপানের সঙ্গে গোপন চুক্তির মাধ্যমে দেশের জনগণের স্বার্থ জলাঞ্জলি দিয়ে ভারতকে সুবিধা পাইয়ে দিচ্ছে বলে, অভিযোগ করেছেন এনসিপির সদস্যসচিব আখতার হোসেন। তিনি বলেন,...
জানাজা পড়া ও লাশ দাফন প্রত্যেক মানুষের ন্যূনতম মৌলিক, মানবিক ও ধর্মীয় অধিকার বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম। তিনি স্পষ্ট ভাষায় জানিয়েছেন, ফ্যাসিস্ট আওয়ামী...
জুলাই আন্দোলনের সম্মুখ সারির যোদ্ধাদের নিয়ে গঠিত জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) তাদের ১৯৫ সদস্যবিশিষ্ট পুনর্গঠিত কেন্দ্রীয় আহ্বায়ক কমিটি আনুষ্ঠানিকভাবে ঘোষণা করেছে। এই নতুন কমিটিতে পূর্বের ‘মুখ্য...
রাজধানীর মহাখালীতে অবস্থিত রোগতত্ত্ব, রোগনিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউটের (আইইডিসিআর) পরিচালক অধ্যাপক কাজী আহমেদ জাকির নিজ কার্যালয়ে মবের শিকার হয়েছেন। প্রতিষ্ঠানটির পরিচালকের কক্ষে ঢুকে তাকে...
ক্রিকেটের নিয়তি কখনো কখনো কী নিষ্ঠুর হতে পারে, তার এক জলজ্যান্ত সাক্ষী হয়ে থাকল মিরপুর শের-ই-বাংলা স্টেডিয়াম! সেঞ্চুরির জন্য দরকার মাত্র একটি রান, শট খেলার জন্য চোখ টিপছেন ব্যাটসম্যান, অথচ ঠিক সেই...
প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন জাপানের অর্থনীতি, বাণিজ্য ও শিল্পমন্ত্রী আকাজাওয়া রিয়োসেই। সাক্ষাৎকালে জাপান সরকারের মন্ত্রী বাংলাদেশকে বিনিয়োগের জন্য অত্যন্ত আকর্ষণীয়...
মাঝ আকাশে চরম বিপদের মুখে পড়ে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে জরুরি অবতরণ করা সেই এয়ার অ্যাম্বুলেন্সের ভারতীয় রোগী অঞ্জনা ভৌমিকের মরদেহ অবশেষে সসম্মানে স্বদেশে ফিরিয়ে নেওয়া হয়েছে। আইনি...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর